Md Hassan
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে সামাজিক, মানবিক ও শিক্ষা উন্নয়ন মূলক কাজে বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য সচেতন মহলে প্রশংসিত হয়েছেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আবুল হোসেন বাবুল। তারই ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর রবিবার মীরসরাইয়ের জোরারগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আমরা মুক্তিযুদ্ধার সন্তান, মীরসরাই উপজেলা শাখা আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি। আমরা মুক্তিযুদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন ধুমের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথিআরো পড়ুন
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল হোক: আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামীকাল ২৪ ডিসেম্বর শনিবার। ইতিমধ্য সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে জানিয়ে সম্মেলনের সাফল্য কামনা করে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন বাবুল । তিনি বলেন, এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। আমি এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। সফল হউক আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল।
সিআইপি নির্বাচিত হলেন ওমান প্রবাসী মীরসরাইয়ের রিয়াদ
মোহাম্মদ হাসানঃ সিআইপি হলেন ওমান প্রবাসী মীরসরাইয়ের কৃতি সন্তান মোঃ আবু নছর রিয়াদ। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান খামস আবদুল্লা সাঈদ কোম্পানির স্বত্বাধিকারী ও ওমান প্রবাসী মীরসরাই সমিতির সভাপতি মোঃ আবু নছর রিয়াদ। তালিকায় বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৫৭ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১০ জনসহ সর্বমোট ৬৭ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। মেঃ আবু নছর রিয়াদের বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার থানার মিঠানালা ইউনিয়নে। যেসবআরো পড়ুন
আবুতোরাব হাই স্কুলে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলেন ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান যারা ব্যাবসার পাশাপাশি আবুতোরাব তথা মায়ানী ইউনিয়নে বিভিন্ন সময় শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর যারা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর পরিচালক আবুল হোসেন বাবুল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য বৃন্দআরো পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মোহাম্মদ হাসানঃ ৫১তম মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রথমে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়।আরো পড়ুন
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাইবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আবুল হোসেন বাবুল। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে জানান, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালে এই দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও মা-বোনদের সম্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরআরো পড়ুন
বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোহাম্মদ হাসানঃ বিজয়ের ৫১ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহান বিজয় দিবসের এক দিন আগেজাতির উদ্দেশে দেয়া ভাষণে শেখ হাসিনা এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আমি দেশে ও দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তার ভাষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বলেন, তার নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনি আরও বলেন, আমি স্মরণ করছিআরো পড়ুন
বিজয় দিবসে মীরসরাইবাসীকে শুভেচ্ছা জানালেন সিআইপি আবু নছর রিয়াদ
মোহাম্মদ হাসানঃ মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাইসহ দেশবাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওমান প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবু নছর রিয়াদ সিআইপি। বুধবার (১৪ ডিসেম্বর) আবু নছর রিয়াদ সিআইপি এক শুভেচ্ছা বার্তায় উপরোক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে। ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদেরআরো পড়ুন
মুক্তিযুদ্ধের বিজয় সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা: কামরুল হোসেন
১৬ ডিসেম্বর আমাদের গৌরবদীপ্ত মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাকিস্তান হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহান বিজয়। এই বিজয় এক দিনে আসেনি। একটানা ৯টি মাস সশস্ত্র যুদ্ধ শুধু নয়, তারও আগে নিতে হয়েছে দীর্ঘ রাজনৈতিক প্রস্তুতি। সত্তরের ঐতিহাসিক নির্বাচনে জাতির রায় মেনে নিতে চায়নি পাকিস্তানি শাসকগোষ্ঠী। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘যার হাতে যা আছে, তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা’র আহ্বান জানান তিনি। ঘোষণা দেন, ‘এবারের সংগ্রামআরো পড়ুন
ওরা ধ্বংস করে আর আমরা উন্নয়ন করি: শেখ হাসিনা
মোহাম্মদ হাসানঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। আজ গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিলেন। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন। জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। আজ ৪ ডিসেম্বর রোববার বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে বলেআরো পড়ুন
