Md Hassan
মায়ানী হাজ্বীপাড়া সরফুদ্দিন মাঝি জামে মসজিদে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী হাজ্বীপাড়া সরফুদ্দিন মাঝি জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব মসজিদ পরিচালনা পর্ষদ এর সভাপতি, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আবুল হোসেন বাবুল, স্থানীয় ইউপি সদস্য সামসুদ্দৌহা প্রমূখ।
৩রা নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন: আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,১৯৭৫ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। ১৯৭৫ সালের ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরাআরো পড়ুন
আগামীকাল ৩রা নভেম্বর জেল হত্যা দিবস
মোহাম্মদ হাসানঃ আগামীকাল ৩রা নভেম্বর জেলহত্যা দিবস। বাঙালীর ইতিহাসে ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতি আগামীকাল ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয়আরো পড়ুন
মায়ানীতে কঠিন চীবর দানোৎসবে আবুল হোসেন বাবুলকে সম্মাননা প্রদান
মোহাম্মদ হাসানঃ বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে মায়ানী তথাগত বিদর্শরাম ও ত্রিপিটক গবেষনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর মঙ্গলবার মায়ানী তথাগত বিদর্শরাম ও ত্রিপিটক গবেষনা কেন্দ্রের প্রতিষ্টাতা অধ্যক্ষ, শিক্ষাবিদ সুদেশক শ্রীমৎ শাসন বংশ মহাস্থবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবুল হোসেন বাবুল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান শেষে আবুল হোসেন বাবুল উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে বুদ্ধআরো পড়ুন
মীরসরাইয়ের ইকোনমিক জোনে ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু
মোহাম্মদ হাসানঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ের সাগরে থাকা ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আট শ্রমিকই নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে তারা নিখোঁজ হন। নিহতরা হলেন শাহীন মোল্লা (৩৮), ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), তারেক, আবুল বশর (৪৫)। অপর দুজনের নাম জানা যায়নি। নিহত সবার বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি মোল্লাবাড়ি থানায়। স্থানীয় বাসিন্দারা জানায়, মীরসরাইয়ের ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় সাগরেরআরো পড়ুন
ঘূর্ণিঝড় সিত্রাং ৯ জনের প্রাণ নিয়ে ভোলার উপর দিয়ে চলে যায়
মোহাম্মদ হাসানঃ ঘূর্ণিঝড় সিত্রাং এর অগ্রভাগ সোমবার সন্ধা ছয়টায় ও মূল কেন্দ্র রাত নয়টায় উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার ওপর দিয়ে বৃষ্টি ঝড়িয়ে দূর্বল হয়ে চলে যায়। ঝড়ের কারণে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশির ভাগ এলাকাজুড়ে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হয়। উপকূলের ১৫টি জেলার নদ–নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতা নিয়ে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে সোমবার কুমিল্লায় ৩জন, ভোলায় ২জন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় ১জন করে মোট ৯জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতির কারণে মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবআরো পড়ুন
খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধে উদ্দীপ্ত করে: আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধ উদ্দীপ্ত করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় মেনে নেওয়ার মাধ্যমে উন্নত মানসিকতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন বাবুল। তিনি আজ ২৩ অক্টোবর রবিবার সকালে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর সৌজন্যে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইন হাউজ ফুটবল টুর্নামেন্ট ‘২২ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, সুস্থ দেহে সুস্থ মন। শিক্ষণীয় বিষয়বস্তু আয়ত্ত ওআরো পড়ুন
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে শেখ আতাউর রহমান
মোহাম্মদ হাসানঃ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমমিন (ইসি)। আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে গেলো মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণার পরপরই সারা দেশের মতো চট্টগ্রাম জেলা পরিষদে প্রশাসক পদে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান। তৃণমূল আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মতেআরো পড়ুন
ওসি প্রদীপের স্ত্রী চুমকি চলেছে জেলের পথে..
মোহাম্মদ হাসানঃ কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারন চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ ২৩ মে সোমবার দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক সংবাদ মাধ্যমকে জানান, নগরের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি করে কার ও মাইক্রোবাস, ব্যাংক হিসাব এবং কক্সবাজারের একটি ফ্ল্যাটের মালিক প্রদীপের স্ত্রী চুমকি কারন। তাঁর ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজারআরো পড়ুন
আজ মহান স্বাধীনতা দিবস
মোহাম্মদ হাসানঃ আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্তআরো পড়ুন
