Md Hassan
একাত্তরের এই দিনেঃ ১৯ মার্চ: মোহাম্মদ হাসান
উত্তাল ১৯ মার্চ ১৯৭১ঃ গাজীপুরের জয়দেবপুরে সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক গৌরবদীপ্ত অধ্যায়।একাত্তরের ২৬শে মার্চ থেকে আমাদের চূড়ান্ত স্বাধীনতা যুদ্ধ শুরু হলেও এর পূর্বে ১৯ মার্চ জয়দেবপুরের মাটিতেই সূচিত হয়েছিল বর্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্বে বীর বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। এ দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির পক্ষ থেকে গর্জে উঠেছিল বন্দুক। আর সে কারণেই একাত্তরের মার্চের উত্তাল দিনগুলোতে সমগ্র বাংলাদেশে স্লোগান উঠেছিল “জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর” । মুক্তিযুদ্ধ জাদুঘর এর তথ্য মতে,অসহযোগ আন্দোলনের ১৯ দিবসে ঢাকার অদূরস্থ জয়দেবপুরে জনতা এবংআরো পড়ুন
একাত্তরের এই দিনেঃ ১৮ মার্চ: মোহাম্মদ হাসান
উত্তাল ১৮ মার্চ ১৯৭১ঃ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের খ-অঞ্চলের সামরিক প্রশাসক লে. জেনারেল টিক্কা খান কর্তৃক গঠিত তদন্ত কমিটি ও কমিটি গঠনের ব্যাপারটি প্রত্যাখ্যান করে একটি বিবৃতি প্রদান করেন। পরের দিন দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত সে বিবৃতির অংশবিশেষ ছিল, এ ধরনের কমিশন দিয়ে কোনো ফায়দা পাওয়া যাবে না। এ ধরনের তদন্ত আদৌ কোনো প্রকৃত তদন্ত হবে না, সত্যেও উপনীত হওয়া যাবে না। বরং এটা হবে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল মাত্র। ১৮ মার্চ বঙ্গবন্ধু প্রতারণামূলক কমিশন প্রত্যাখ্যান করে তদন্তের জন্য নতুন কমিশন গঠন করেন। এদিন পাকিস্তান ন্যাপের সভাপতি ওয়ালীআরো পড়ুন
বারইয়ারহাট পৌরসভায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন
মোহাম্মদ হাসানঃ চট্রগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন। বুধবার সকাল থেকে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ছবিতে বঙ্গবন্ধু শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা ও গরিব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এদিন সকাল ৯টায় স্থানীয় বারইয়ারহাট ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শেষ হয় পৌর এলাকার জিরো পয়েন্টে গিয়ে। এরপর জিরো পয়েন্ট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন ও স্থানীয় নেতৃবৃন্দ। সকাল ১০টায়আরো পড়ুন
একাত্তরের এই দিনেঃ ১৬ মার্চ: মোহাম্মদ হাসান
উত্তাল ১৬ মার্চ ১৯৭১ঃ মাতৃভূমির স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি এগিয়ে চলছে ঈস্পাত কঠিণ দৃঢ় সংকল্পে। আজ প্রথম দফায় শেখ মুজিবের সাথে ইয়াহিয়ার আড়াই ঘণ্টা বৈঠক হয়।চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা চীন থেকে আমদানি করা সমরাস্ত্রবাহী জাহাজের মাল খালাসে অস্বীকৃতি জানায়।স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে পূর্ব পাকিস্তান থেকে সেনা প্রত্যাহার দাবি করেন। মুক্তিযুদ্ধ জাদুঘর এর তথ্য মতে,আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকালে ঢাকায় প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে আড়াই ঘন্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বঙ্গবন্ধু শেখআরো পড়ুন
একাত্তরের এই দিনেঃ ১৪ মার্চ: মোহাম্মদ হাসান
উত্তাল ১৪ মার্চ ১৯৭১ঃ প্রায় এক পক্ষ কালব্যাপি বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নে, প্রস্তুতিতে, শপথে বলীয়ান হয়ে উত্তাল উদ্বেলিত। আজ আওয়ামী লীগ প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষিত অহিংস অসহযােগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির শেষ দিন। জাতীয় পরিষদ অধিবেশনে যােগদানের প্রশ্নে বঙ্গবন্ধুর ৪ দফা পূর্বশর্ত মেনে নেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র, শ্রমিক, পেশাজীবী সংগঠন এবং যুব, মহিলা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সভা-সমাবেশ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতির মাধ্যমে অসহযােগ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে নতুন নির্দেশ ঘােষণা করেন। বঙ্গবন্ধু তাঁরআরো পড়ুন
একাত্তরের এই দিনেঃ ১০ মার্চ: মোহাম্মদ হাসান
১৯৭১ সালের উত্তাল ১০ মার্চ । অগ্নিগর্ভ বিক্ষুব্ধ বাংলায় বিদ্রোহ-বিক্ষোভের তরঙ্গ প্রবহমান ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। দেশজুড়ে বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলন চলছে। কোর্ট-কাচারি, অফিস-আদালত ছিল বন্ধ। সারাদেশে অসহযোগ আন্দোলনের পাশাপাশি চলছে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশের অসহযোগ আন্দোলনের প্রভাবপড়ে পশ্চিম পাকিস্তানেও। আন্দোলনের তীব্রতা বুঝতে পেরে পশ্চিম পাকিস্তানের পত্রিকাগুলো তাদের সুর পাল্টে ফেলে। তারা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে পাকিস্তানের সামরিক সরকারকে চাপ দিয়ে নিবন্ধ প্রকাশ করে। ইংরেজি দৈনিক ‘দ্য পিপলস’ পত্রিকায় সেদিন ভুট্টোর কার্যকলাপের সমালোচনা করা হয়েছিল। সেখানে অতিসত্বর জনপ্রতিনিধিদের কাছে শাসনভার বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। একাত্তররেআরো পড়ুন
একাত্তরের এই দিনেঃ ৯ মার্চ: মোহাম্মদ হাসান
৯ মার্চ ১৯৭১ । একাত্তর সালের আজকের উত্তাল এই দিনে ঢাকার ঐতিহাসিক পলটন ময়দান এ অনুষ্ঠিত এক বিশাল জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হমিদ খান ভাসানী ভাষণ দেন। বাঙালির স্বাধীনতা আন্দলনের প্রতি একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী তাঁর চিরাচরিত দরাজ কন্ঠে ঘোষণা দিলেন, ” হে বাঙালিরা, আপনারা মুজিবের উপর বিশ্বাস রাখেন, তাকে খামোকা কেউ অবিশ্বাস করবেন না, কারন মুজিবকে আমি ভালো ভাবে চিনি ”। মজলুম জননেতা ভাসানী পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, ”অনেক হয়েছে আর নয় , তিক্ততা বাড়িয়ে লাভ নেই । লা- কুম দ্বিনিকুম অলইয়া দ্বিন’র মতোআরো পড়ুন
এবারের স্বাধীনতা পদক পাবেন নয় ব্যাক্তি এক প্রতিষ্ঠান
মোহাম্মদ হাসানঃ এবার ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গতকাল দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার জন্য ২০২১ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান বাবুর সঙ্গে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ। সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কার পাচ্ছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদআরো পড়ুন
একাত্তরের এই দিনে: উত্তাল ৮ মার্চঃ মোহাম্মদ হাসান
উনিশ শ’একাত্তর সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতাযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল একাত্তরের ১ মার্চ থেকেই। আজ ৮ মার্চ। মুক্তিযুদ্ধ জাদুঘর এর দিনপঞ্জি থেকে জানাযায়,সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে রেসকোর্স ময়দানে প্রদত্ত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়। প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা রিলে করা হয়। ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজআরো পড়ুন
ঐতিহাসিক ৭ মার্চ:…. কখন আসবে কবি: মোহাম্মদ হাসান
ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের ১ মার্চ দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার পর থেকেই স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে ওঠে বাঙালি জাতি। তখন জাতির জন্য দরকার ছিল একটি ঘোষণার, একটি আহ্বানের। কবি নির্মলেন্দু গুণ দা”র ভাষায়—– “একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: কখন আসবে কবি?” অবশেষে ১৯৭১ সালের ৭ মার্চ এলো সেই ঘোষণা। নেতার এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পায় স্বাধীনতার দিকনির্দেশনা। মুক্তিকামী বাঙালি নেয় চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি ইস্পাতকঠিনআরো পড়ুন
