Md Hassan
আহলে সুন্নাত ওয়াল জামাআত’র সভাপতি বাহাদুর শাহ’’র নেতৃত্বে ৭১১ আলেমের বিবৃতি
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী’র নেতৃত্বে ৭১১ জন বিশিষ্ট আলেমেদ্বীন ও পীর মাশায়েখ এক যুক্ত বিবৃতিতে জঙ্গিবাদ, উগ্রপন্থা ও ধর্মীয় ছদ্মাবরণে দেশবিরোধী সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারের আশু পদক্ষেপ দাবি করেছেন। ওলামা মাশায়েখরা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট ও জানমালের ক্ষতির দায়ে ধর্মীয় পরিচিতির ছদ্মাবরণে হেফাজত, কওমি ও সালাফিবাদীদের কার্যক্রম নিষিদ্ধসহ দায়ী ব্যক্তিদের বিচারে সোপর্দ করতে হবে। উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে দীন ঈমান ও ইসলামের ন্যুনতম কোনো সম্পর্ক নাই। দেশের সরলপ্রাণ মানুষেরআরো পড়ুন
মীরসরাই উপজেলা ছাত্রলীগ ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল
মোহাম্মদ হাসানঃ করোনার মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিলো চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগ আজ ২৫ এপ্রিল রবিবার মীরসরাই উপজেলার দুর্গাপূর ইউনিয়নের দূর্গাপূর গ্রামের প্রান্তিক কৃষকদের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মাসুদ করিম রানা,যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আরিফুল ইসলাম, ইকবাল নাহিদ, মিথুন শর্মা সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেয়। ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, করোনার কারণে গ্রামের কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।তাই আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগআরো পড়ুন
করেরহাটে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান কামরুল হোসেন
মোহাম্মদ হাসান : চট্টগ্রামের মীরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ইউনিয়ন ১ নং করেরহাট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে অন্যতম সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন। করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন? নতুন মুখ আসছে নাকি পুরনো থেকে যাচ্ছে। তবে এই সময়ে আলোচনার কেন্দবিন্দুতে কামরুল হোসেন। দলীয় মনোনয়ন লাভে তিনি জোর লবিং চালিয়ে যাচ্ছেন তিনি। মীরসরাই উপজেলার রাজনৈতিক অঙ্গনের সর্বজন পরিচিত তরুণ তুর্কি ১৯৭৯আরো পড়ুন
আল্লামা সাইয়্যিদ জাহের শাহ’র ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট মীরসরাই উপজেলার শোক
মোহাম্মদ হাসানঃ ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট শাহাজাদা আল্লামা সাইয়্যিদ জাহের শাহ মোজাদ্দেদী আল-আবেদী আর নেই। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত (রেজিষ্ট্রেশন নং ঢ ০২৫১২-১৯৯০) এর সহ- সভাপতি আউলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ জাহের শাহ মোজাদ্দেদী আল -আবেদি আজ সকাল সাড়ে ৮ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা সভাপতি শাহজাদা জহির উদ্দীন লতিফী ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান এক যুক্ত বিবৃতিতে আল্লামা সাইয়্যিদ জাহের শাহ মোজাদ্দেদী আল-আবেদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীরভাবে শোকাহত। আমরা হারালাম আরও একজনআরো পড়ুন
রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি মঘাদিয়া ইউনিয়নবাসী সহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’ রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ,আরো পড়ুন
দ্বিগুণ খাদ্য উৎপাদনে কৃষকদের সব সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ খাদ্য উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে উৎপাদন যাতে দ্বিগুণ থেকে তিনগুণ হতে পারে তার জন্য যথাযথ মাটি পরীক্ষা করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ এপ্রিল সোমবার রাতে দেওয়া এক ভাষণে একথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে কৃষকদের দেওয়া বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্গাচাষিরা যাতে বিনা জামানতে ঋণ পায় আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের সে ব্যবস্থা করে দিয়েছি। সারের দাম যা বিএনপি সরকারের আমলে ৯০ টাকা ছিল, তা আজআরো পড়ুন
রুহানী বাবা হেফাজত নেতা মামুনুল সাত দিনের রিমান্ডে
মোহাম্মদ হাসানঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১৯ এপ্রিল সোমবার ঢাকার সিএমএম আদালতে আনা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ১৮ এপ্রিল রবিবার দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় হেফাজত নেতা মামুনুল হককে, যিনি সম্প্রতি এক নারীসঙ্গীসহ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এর আগে গত ২৬-২৮ মার্চ মোদীবিরোধী আন্দোলনের জের ধরে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াআরো পড়ুন
হেফাজতের রুহানি নেতা মামুনুল গ্রেফতার
মোহাম্মদ হাসানঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করেছেন ঢাকার গোয়েন্দা পুলিশ। আজ ১৮ এপ্রিল রবিবার সকালে তাকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, রবিবার দুপুরে তাকে ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো ঠিক হয়নি। গত কয়েকদিনে হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয়সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারআরো পড়ুন
মীরসরাইয়ের করোনা যোদ্ধা মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার
মোহাম্মদ হাসানঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য জনসাধারনকে সচেতন করতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করোনা যোদ্ধাদের প্রথম সারির মহানায়ক ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। কি রাত কি দিন সব সময় উনাকে দেখা যাচ্ছে আবুতোরাব বাজারে ও ইউনিয়নের অন্যান্য ছোট বাজারগুলোতে লকডাউন বাস্তবায়নে কাজ করতেছেন দিবানিশি। লকডাউন মেনে দোকানগুলো তালা মেরেছে কিনা তাও নিজে চেক করে দেখেছেন। আবার পথচারীদের জিজ্ঞেস করছেন কেন এসেছেন, কোথায় যাবেন।এক কথায় বলা যায় মানবতার ফেরিওয়ালা তিনি।
অভিনেত্রী সাবেক এমপি কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
মোহাম্মদ হাসানঃ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
