Md Hassan
মহান বিজয়ের মাস ডিসেম্বরের শুরু
মোহাম্মদ হাসানঃ মুক্তিযুদ্ধের বিজয় বহু আকাঙ্খিত একটি স্বাপ্নিক স্বপ্ন। আর একাত্তরের ডিসেম্বর। সে এক উন্মাদনার সময়। ডিসেম্বর এলেই মানুষ হারিয়ে যায় মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনের স্মৃতি চারণে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠতম অর্জন। এর পেছনে রয়েছে লাখ লাখ মানুষের রক্ত ও মহান আত্মত্যাগ। মুক্তিপাগল বাঙালী জাতি একসাগর রক্তের বিনিময়ে এই ডিসেম্বরেই ছিনিয়ে আনে হাজার বছরের লালিত স্বপ্ন; প্রিয় স্বাধীনতা যুদ্ধের মহান বিজয়। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালেরআরো পড়ুন
করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কামরুলকে দেখতে চায়
মোহাম্মদ হাসান : চট্টগ্রামের মীরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ইউনিয়ন ১ নং করেরহাট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে অন্যতম সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হাসান কামরুল। করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন? নতুন মুখ আসছে নাকি পুরনো থেকে যাচ্ছে। তবে এই সময়ে আলোচনার কেন্দবিন্দুতে কামরুল। দলীয় মনোনয়ন লাভে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তিনি ও তার অনুসারীরা। মীরসরাই উপজেলার রাজনৈতিক অঙ্গনের সর্বজন পরিচিত তরুণআরো পড়ুন
সেপ্টেম্বর থেকে সারাদেশে একই দামে ইন্টারনেট
মোহাম্মদ হাসানঃ আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সারাদেশে একদামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে ‘এক দেশ এক রেট’ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে ব্রডব্যান্ট ইন্টারনেটের দাম একই হবে। একদাম হওয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত সেবা দেয়ার প্রতিযোগিতা তৈরি হবে ফলে গ্রাহকেরাই উপকৃত হবে। এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকাআরো পড়ুন
শোকের মাস আগষ্ট
মোহাম্মদ হাসান: আজ থেকে শুরু হলো শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করে ঘাতকচক্র। এ দিনটি মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর এক শোকের দিন। ’৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচরূপী খুনিরা শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করেছিল। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্রআরো পড়ুন
সংগ্রাম গৌরব অর্জনে ৭২ পেরিয়ে ৭৩-এ আওয়ামী লীগ: মোহাম্মদ হাসান
২৩ জুন, ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য এক ট্রাজেডির দিন। আজ থেকে ২৬৪ বছর আগে ১৭৫৭ সালের এই দিনে পলাশীর আম্রকাননে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার শেষ সূর্য অস্ত গিয়েছিল। মীর জাফর আলী গংদের বিশ্বাসঘাতকতায় বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লার পরাজয়ের মধ্য দিয়ে ভারতের মাটিতে ব্রিটিশ শাসনের গোড়াপত্তন ঘটেছিল। পলাশী যুদ্ধে বেদনাদায়ক পরাজয়ের পর সিরাজের মৃত্যু হলেও এই দিনটিকে উপমহাদেশের মানুষ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আবার ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিন। পাকিস্তান প্রতিষ্ঠার এক বছর ১০ মাসের মধ্যে পুরোনো ঢাকায় ১৯৪৯আরো পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রাপথের সোনালি অর্জন: মোহাম্মদ হাসান
বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা; এই সবকিছুর মূলেই রয়েছে একটি নাম- বাংলাদেশ আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের হাত ধরেই প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়েছে বাঙালি। ঘোর অমানিশায় নিমজ্জিত কোটি কোটির মানুষকে গনগনে সূর্যের মতো করে জাগিয়ে তুলেছে এই দল। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাঙালির প্রাণ, স্বাধীনতার প্রাণভোমরা। বাঙালি জাতির প্রবাদ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে দেশজুড়ে গণমানুষের দলে পরিণত হয় এটি। তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের মধ্যমণি।আরো পড়ুন
মীরসরাই বিএসআরএম এর কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না: ইঞ্জি: মোশাররফ
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মীরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না। এই কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আগামী এক বছরের মধ্যে শিল্পজোনে বিএসআরএমের কারখানা স্থানান্তরের আহ্বান জানান তিনি। দেশের বৃহত ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের কারণে পানি সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। বিএসআরএমের পানি উত্তোলনের কারণে সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে মীরসরাইয়ের হিঙ্গুলী, জোরারগঞ্জ, দুর্গাপুরআরো পড়ুন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আজকের সমৃদ্ধ বাংলাদেশ: মোহাম্মদ হাসান
১৭ মে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। সেদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ১৯৭৫-এ পুরো পরিবার নিহত হবার পরে তিনি ৬ বছর নির্বাসনে ছিলেন। ১৯৮১ সালের ১৭ মে তাঁর ফিরে আসা ছিলো গণতন্ত্রের ফিরে আসা, দেশের উন্নয়ন ও প্রগতির ফিরে আসা সেই সাথে অনির্বাচিতভাবে ক্ষমতাসীন সরকারের বিদায়। নিজের নীতি ও আদর্শকে সমুন্নত রাখার এইআরো পড়ুন
মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে মাহবুব রহমান রুহেল
মোহাম্মদ হাসানঃ দেশের খ্যাতনামা আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে দেখা করেছেন। আজ ১৫ মে শনিবার সকালে তিনি মীরসরাইয়ের ধুমস্থ নিজ বাড়ি পৌঁছে পূর্বপুরুষদের কবর জেয়ারত শেষে আগত দর্শনার্থীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে বেড়িয়ে পরেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হাঁট বাজারে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে।
বারইয়ারহাটের মেয়র রেজাউল করিম খোকন’র ঈদ শুভেচ্ছা
মোহাম্মদ হাসানঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাবাসী সহ দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন । শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদও পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমণরোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো।আরো পড়ুন
