প্রাণের ৭১

নিশ্চিত শতভাগঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ডিসেম্বরে।

আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।

শেখ হাসিনা বলেছেন, “তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। তবুও আমাকে ফিরতেই হবে। মৃত্যু যদি আসে, তা যেন আমার নিজের মাটিতেই আসে—যেখানে আমার বাবা-মায়ের রক্ত ঝরেছে।” 

এপি নিউজ ও আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ডিসেম্বরকে ‘বিজয়ের মাস’ হিসেবে উল্লেখ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসটিকে সামনে রেখেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, বঙ্গবন্ধুর কন্যার এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়। এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের বৃহত্তর সংগ্রামের অংশ। তাঁরা মনে করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়ে দলকে মুছে ফেলা যায়নি। জনগণের হৃদয়ে আওয়ামী লীগ এখনও অমলিন।

শেখ হাসিনা আরও বলেছেন, তিনি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দেশে ফিরছেন না। তাঁর লক্ষ্য হলো—গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি মৃত্যুকে ভয় পান না বলেও স্পষ্ট করেছেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন গতি পাবে। তাঁরা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে এবং গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*