September, 2026
রাজনৈতিক সংকটঃ মোহাম্মদ হাসান
মোহাম্মদ হাসান সাংবাদিক ও কলামিস্ট সংকট মানুষের জীবনের নতুন কোনো শব্দ নয়। কখনো সংকট আসে প্রাকৃতিক দুর্যোগ হয়ে, কখনো অর্থনৈতিক মন্দা হয়ে, কখনো জ্বালানি ও খাদ্যের চাপ হয়ে; আবার কখনো সংকট তৈরি হয় রাজনীতির অস্থিরতা থেকে। কিন্তু রাজনৈতিক সংকটের অভিঘাত অন্য সব সংকটের চেয়ে গভীর। কারণ রাজনীতি যখন অস্থির হয়, তখন তার প্রভাব পড়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনীতি, মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান এবং সর্বোপরি নাগরিকের ভবিষ্যৎ ভাবনায়। বাংলাদেশ আজ এমন এক সময় অতিক্রম করছে, যখন রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের পর রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, অন্তর্বর্তী শাসন, পরবর্তী নির্বাচন, নতুন রাজনৈতিকআরো পড়ুন
নিশ্চিত শতভাগঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ডিসেম্বরে।
আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনা বলেছেন, “তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে। তবুও আমাকে ফিরতেই হবে। মৃত্যু যদি আসে, তা যেন আমার নিজের মাটিতেই আসে—যেখানে আমার বাবা-মায়ের রক্ত ঝরেছে।” এপি নিউজ ও আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ডিসেম্বরকে ‘বিজয়ের মাস’ হিসেবে উল্লেখ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়েরআরো পড়ুন
কালীগঞ্জে আকরাম হোসেন ফকিরের সৌজন্যে বিশাল বিক্ষোভ মিছিল
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত রাজপথ, ছিল ঐক্য-শৃঙ্খলার বার্তা গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় আকরাম হোসেন ফকিরের সৌজন্যে আজ দুপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। আকরাম হোসেন ফকিরের সৌজন্যে আয়োজিত এ বিক্ষোভ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিছিলজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। আয়োজকরা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে আরও সুসংগঠিত করাই তাদের মূল লক্ষ্য। আকরাম হোসেন ফকির বর্তমানেআরো পড়ুন
