May, 2026
ইউনূস আমলে টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের বড় কারণ
বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বড় কারণ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতাকে অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাদানে বাংলাদেশের দীর্ঘদিনের অর্জন ভঙ্গুর হয়ে পড়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে হামের সংক্রমণ স্পষ্টভাবে বেড়েছে। দেশের আটটি বিভাগের সবগুলোতেই এবং ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থা জাতীয় পর্যায়ে হামের ব্যাপক সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬আরো পড়ুন
শনিবার ব্রিগেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার (৯ মে) অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, ‘আগামী ৯ মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে সকাল দশটায় অনুষ্ঠিত হবে।’ রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। প্রসঙ্গত, শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হবে পঁচিশে বৈশাখ (৯ মে)। এ নিয়ে জোরদার আলোচনা চলছিল। জল্পনা চলছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও। এদিকে, ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনাআরো পড়ুন
রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয়টাই করতে চাই : দেব
তৃণমূলের হাত ধরে ২০১৪ সালে রাজনীতিতে নাম লেখানো টালিউড সুপারস্টার দেব দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সাংসদ হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন বাস্তবতায় দেখা যাচ্ছে তাকে। বুধবার সন্ধ্যায় বিজেপির জয়ে শুভেচ্ছা জানান সাবেক এই সাংসদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।’ এ ছাড়া চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশারআরো পড়ুন
চ্যাম্পিয়নস লিগ: বায়ার্নের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয় বার ফাইনালে পিএসজি
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথম লেগ ৪-৫ গোলে জিতে মিউনিখে এসেছিল প্যারিসিয়ানিরা। এবার সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ৬-৫ অ্যাগ্রিগেটে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। আগের লেগের গোলবন্যার পর এই ম্যাচেও শুরুটা ছিল দারুণ রোমাঞ্চকর। মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ফাবিয়ান রুইজ বায়ার্ন রক্ষণভাগ ভেঙে খাভিচা কাভারেস্খেইয়ার কাছে বল বাড়ান। তার নিখুঁত ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন উসমান দেম্বেলে। এতে ম্যাচে ১-০ ও দুই লেগ মিলিয়ে ৪-৬ গোলেরআরো পড়ুন
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
মার্কিন সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। বুধবার (৬ মে) আটলান্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। টার্নার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। ২০১৮ সালে টেড টার্নার জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামে এক জটিল মস্তিষ্কের রোগে ভুগছেন। জীবনের শেষ দিনগুলো তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করেই কাটিয়েছেন। টেলিভিশন খবরের দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তনের কারিগর ছিলেন ওহাইওতে জন্ম নেওয়া টার্নার। ১৯৮০ সালের ১ জুন তিনিআরো পড়ুন
নান্দাইলের পূর্বদরিল্লাহ গ্রামে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইনজা
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব দরিল্লা গ্রামে ভিজিট করেছেন ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফ্রেডেরিক ইনজা এবং পলিটিকাল ও কো-অপারেশন অ্যাটাশে মিস এমিলি পালাহুয়ান। রবিবার (৩ মে) সকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে নারীর বয়ঃসন্ধি ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত এসএএস নামের একটি সংগঠনের পরিচালনায় তারা ফিল্ড ভিজিট করেন। ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে ফ্রান্স দূতাবাসের প্রায় দুই বছরের অংশীদারির ধারাবাহিকতায় এই ভিজিট অনুষ্ঠিত হয়। ফ্রান্স দূতাবাসের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইয়ুথ প্ল্যানেট পূর্ব দরিল্লা গ্রামে একটি স্কুল পরিচালনা করছে। পাশাপাশি, গ্রামীণ নারীদের মধ্যে মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিরআরো পড়ুন
দেশে হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরো এক হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার হাম ও উপসর্গে ৪ শিশু মারা যায় এবং হাসপাতালে ভর্তি হয় এক হাজার ২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। ১৫আরো পড়ুন
ইংলিশ চ্যানেলে অবৈধ পারাপার চেষ্টা, নৌকাডুবিতে দুই নারী নিহত
ফ্রান্স থেকে ব্রিটেনে ছোট নৌকায় করে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের একটি নৌকা উল্টে গেছে। এতে দুজন নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কালে এলাকার কাছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পা-দ্য-কালে অঞ্চলের কর্মকর্তা ক্রিস্তফ মার্ক্স জানান, নৌকাটিতে প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে—জানায় রয়টার্স। এই ঘটনা আবারও ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে ব্রিটেনে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রাকে সামনে এনেছে। একই সঙ্গে এটি ফ্রান্স ও যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা ও চ্যালেঞ্জকে স্পষ্ট করেছে।অভিবাসন ইস্যু ঘিরে ইউরোপেআরো পড়ুন
বাংলাদেশকে ইউরোপীয় আইনজীবী সংগঠনের চিঠি
বাংলাদেশের কয়েকটি জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, প্রার্থিতা বাতিল, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে ইউরোপের প্রভাবশালী আইনজীবী সংগঠন কাউন্সিল অব বারস অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রাসেলস থেকে পাঠানো এক চিঠিতে সংগঠনটির সভাপতি রোমান জাভরশেক এসব বিষয় উল্লেখ করেন। চিঠিতে বলা হয়েছে, সিসিবিই ইউরোপের ৪৬টি দেশের বার কাউন্সিল ও আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব করে এবং তাদের আওতায় ১০ লাখের বেশি আইনজীবী রয়েছেন। সংগঠনটি বিশ্বজুড়ে মানবাধিকার, আইনের শাসন ও ঝুঁকিতে থাকা আইনজীবীদের সুরক্ষা নিয়ে কাজ করে।আরো পড়ুন
