প্রাণের ৭১

Thursday, May 14th, 2026

 

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে মানুষের ঢল

চট্টগ্রাম, ১৪ মে ২০২৬: সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজায় সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে শোকের ছায়া নেমেছে চট্টগ্রামে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ মিরসরাই উপজেলার ধুম গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত অনেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ৮৩ বছর বয়সী এই প্রবীণ নেতা। তিনিআরো পড়ুন