প্রাণের ৭১

Wednesday, May 13th, 2026

 

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ এর মৃত্যুতে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মীরসরাইয়ের কৃতি সন্তান নিয়াজ মোর্শেদ এলিট। এক শোকবার্তায় তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং চট্টগ্রামের মাটি ও মানুষের অত্যন্ত প্রিয় নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী দেশ পুনর্গঠনে তাঁর অসামান্য অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে। তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। নিয়াজ মোর্শেদআরো পড়ুন


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।

বাংলাদেশ আওয়ামী  লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।  ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩আরো পড়ুন