প্রাণের ৭১

praner71

 

আন্তর্জাতিক সংগঠন (সিপিজে) সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবি করেছে।

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ অবিলম্বে প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার (১৭ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। সিপিজের বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে মামলা ও গ্রেফতার উদ্বেগজনক। বিশেষ করে নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরসহ আরও তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করেআরো পড়ুন


আনিস আলমগীরকে ডিবি ধরে নিয়ে গেছে।

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।   আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়ে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। জানা যায়, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়েআরো পড়ুন


বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে ফেরানোর উদ্যোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহালের উদ্যোগ জোরালো হচ্ছে। আর এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। দেশটির রাজধানী দিল্লিতেই ডব্লিউএইচ’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদর দফতর অবস্থিত। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এ বছরের ১১ জুলাই সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। এ ঘটনার চার মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়েমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে। তবে সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তেআরো পড়ুন


অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে, বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাতদুষ্ট এবং তাদের অধীনে সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব। নির্বাচনই জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি, সাহস ও সামর্থ্য রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে ১৩টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তন্মধ্যে ৯টিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জনগোষ্ঠীর অধিক অংশআরো পড়ুন


ভিডিও স্ট্রিমিং দুনিয়ায় বড় ধরনের পালাবদল আসছে

ভিডিও স্ট্রিমিং দুনিয়ায় বড় ধরনের পালাবদল আসছে। কারণ নেটফ্লিক্স ৭২ বিলিয়ন ডলার (৫৪ বিলিয়ন পাউন্ড) দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনতে রাজি হয়েছে। যা নিয়ে বিশ্বব্যাপী রীতিমতো হইচই শুরু হয়েছে। দরপত্র প্রতিযোগিতায় কমক্যাস্ট ও প্যারামাউন্ট স্কাইড্যান্সকে পেছনে ফেলে নেটফ্লিক্স বড় এই চুক্তি জিতে নেয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ওয়ার্নার ব্রাদার্সের মালিকানায় আছে হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ বহু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ও স্ট্রিমিং পরিষেবা এইচবিও ম্যাক্স। এই অধিগ্রহণ সম্পন্ন হলে বিনোদন দুনিয়ায় শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হবে। কিন্তু হলিউডে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা নিয়ে ইতোমধ্যে অনেকেআরো পড়ুন


অমানবিকভাবে হাসপাতাল থেকে গ্রেপ্তার যুবলীগ নেতার পুলিশ হেফাজতে মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা রেজাউল করিম (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেজাউল করিম দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। গ্রেপ্তারে পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছিলো, রেজাউল করিম আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি । গত বছরের ২৬ নভেম্বর মধ্যরাতেআরো পড়ুন


দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

চট্টগ্রাম: নগরের বাদশা মিঞা সড়কের ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন এবং জাপানে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে সব কাজ সম্পন্ন করে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সম্পূর্ণ কার্যক্রমে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান এবং খননকাজে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), বীরপ্রতীক। দেহাবশেষ উত্তোলনের পর গত ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীরআরো পড়ুন


ট্র্যাইব্যুনালের রায়ের নিন্দা জানাল ৫ ইইউ সংগঠন

ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের রায়ের নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সই করা সংগঠনগুলো হলো-ইউরোপীয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও গ্রেট ব্রিটেন), আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (গ্লোবাল নেটওয়ার্ক), ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (গ্লোবাল প্লাটফর্ম), সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরাম (বেলজিয়াম) ও ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (জার্মানি)। লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমআরো পড়ুন


শেখ হাসিনার বিচার প্রক্রিয়া মৌলিক আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ: হিউম্যান রাইটস ওয়াচ

এইচআরডব্লিউ বলেছে, এমন গুরুতর নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের শুধু নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার পর দায়ী করা উচিত। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করেছে কিনা তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউ একটি প্রেস রিলিজে জানিয়েছে, রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক মানের ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করেনি, যার মধ্যে রয়েছে পূর্ণ আত্মপক্ষ সমর্থনের অধিকার, সাক্ষীদের প্রশ্ন করার অধিকার এবং নিজের পছন্দের আইনজীবী নির্বাচন করার অধিকার। গতকাল (১৭ নভেম্বর), ট্রাইব্যুনাল দুইজনকেই ২০২৪ সালেরআরো পড়ুন


মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।   গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা জানালা দিয়ে পেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়। বিষয়টিআরো পড়ুন