Md Hassan
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ১৩৪৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৫৭৬
মোহাম্মদ হাসানঃ যুক্তরাষ্ট্রে জীবন বিনাশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ১১ হাজারে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪৩ জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭৬ জন। মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৮৬ ও ৩ লাখ ৬৮ হাজার। খবর বাংলানিউজের। গতকাল মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। দেশটির শুধু একটি রাজ্য বাদে সব রাজ্যেই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।আরো পড়ুন
আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত
মোহাম্মদ হাসানঃ মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমন্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে বরাত। শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রজনীতে। রাসুলে পাক (সা:) হাদিসে এ মহিমান্বিত রাতকে ‘লাইলাতুন্ নিসফ্ মিন’ শাবান বা ১৫ শাবানের রাত বলেছেন। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত/রজনী। আর বারাআত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। শবে বরাতের শাব্দিক অর্থ হল- মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তা’আলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এ রাতকে লাইলাতুল বারাআত বা শবে বরাত বলা হয়। শাবানের আরেকটি অর্থআরো পড়ুন
মীরসরাইয়ে বাসা ভাড়া মওকুফ করে দিলো ছাত্রলীগের সাঃসম্পাদক
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এই সময়ে ঘরে আবদ্ধ থাকা মানুষ পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। তার ওপরে বাসাভাড়া নিয়ে দুশ্চিন্তায় ঘুম নেই তাদের। তাদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে মীরসরাই পৌর সদরের একটি বাড়ির ১৭ ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন। তার এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ১৭ পরিবারের। জানা যায়,চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ির ১৭টি ইউনিটের দুই মাসের ভাড়া মওকুফআরো পড়ুন
বিশ্বে করোনা আক্রান্ত ১৪ লাখ মৃত্যু ৮১ হাজার ছাড়িয়ে
মোহাম্মদ হাসানঃ জীবন বিনাশী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের ২০৯টি দেশে এখন ১৪ লাখ ১৬ হাজার ৩৯২। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে ৩ লাখ ১ হাজার ৩৯৮ জন । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৩২৫ জন। আজ ৮ এপ্রিল বুধবার ভোর পর্যন্ত আন্তর্জাতিক জরিপ স্ংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। সংস্থার ওয়েবসাইটের সর্বশেষ আপডেট থেকে জানা গেছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৯৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৩৪৪জন। করোনায় প্রাণহানির সংখ্যা এখনো শীর্ষে রয়েছে ইতালি। মহামারিতে দেশটির মৃতের সংখ্যা এখন ১৭ হাজারআরো পড়ুন
বিশ্বে করোনায় মৃত ৮১ হাজার আক্রান্ত ১৪ লাখ ছাড়িয়ে
মোহাম্মদ হাসানঃ জীবন বিনাশী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের ২০৯টি দেশে এখন ১৪ লাখ ১৬ হাজার ৩৯২। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছে ৩ লাখ ১ হাজার ৩৯৮ জন । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৩২৫ জন। আজ ৮ এপ্রিল বুধবার ভোর পর্যন্ত আন্তর্জাতিক জরিপ স্ংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। সংস্থার ওয়েবসাইটের সর্বশেষ আপডেট থেকে জানা গেছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৯৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৩৪৪জন। করোনায় প্রাণহানির সংখ্যা এখনো শীর্ষে রয়েছে ইতালি। মহামারিতে দেশটির মৃতের সংখ্যা এখন ১৭ হাজারআরো পড়ুন
নোয়াখালীতে বিয়ে করতে গিয়ে বর খুন!
মোহাম্মদ হাসানঃ নোয়াখালীর কুতুবপুরে বিয়ে করতে গিয়ে প্রতিপক্ষ গ্রুপের হামলায় নিহত হয় মাহফুজ নামের এক যুবক। আজ ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানাযায়,সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মাহফুজকে (৩২) গুলি করে হত্যা করা হয়েছে । নিহত মো. মাহফুজ হাজিপুর ইউনিয়নের মো. চেরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে সুমন বাহিনীর সাথে সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাহফুজকে কুতুবপুরে বিয়ে করতে গেলে কনের বাড়িতে সম্রাট বাহিনীর লোকজন এলোপাতাড়ি কুপিয়েআরো পড়ুন
বিশ্বে করোনায় মৃত্যু ৭৬ হাজার,আক্রান্ত সাড়ে ১৩ লাখ!
মোহাম্মদ হাসানঃ বিশ্বে জীবন বিনাশী করোনা ভাইরাসে আক্রান্তের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৬৮ হাজার। তার পরেই রয়েছে স্পেন, ইটালি ও জার্মানি। মৃত্যুর হিসাবে বিশ্বে শীর্ষ স্থানে ইতালি থাকলেও, প্রতি দিনের মৃত্যুর হারে কিছুটা কমে এসেছে। গত সপ্তাহের চাইতে মৃত্যুর সংখ্যাটা এক লাফে অনেকটাই নামিয়ে আনতে সক্ষম হয়েছে তারা। রবিবার সেখানে মৃত্যু হয় ৫২৫ জনের। দেশে করোনা সংক্রমণের পর থেকে যা সর্বনিম্ন বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই দিন নতুন করে সংক্রমিত হন চার হাজার ৩১৬। এ যাবৎ দিন পর্যন্ত প্রতি দিনে যে সংখ্যাটা ছিল ৬ হাজার।আরো পড়ুন
করোনাভাইরাস
বাঙালি কোন সংকটেই ঘাবড়ে যায় না-মোহাম্মদ হাসান
বৈশ্বিক এই সংকটে বাংলাদেশও নিরাপদ নয়। এই ভাইরাস বাংলাদেশও সর্বগ্রাসী রূপ নিয়ে আঘাত হেনেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী বিশাল এই জনগোষ্ঠীর বাংলাদেশে করোনাভাইরাস প্রাণনাশের দিক থেকে প্রকট আকার ধারণ করতে পারে। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের ব্যক্তিগত নিরাপত্তা বিধানের স্বার্থে কোয়ারেন্টাইনে থাকা ও অতি প্রয়োজনীয় চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেছেন। আমি মনে করি, এই মহা সংকট থেকে উত্তরণ পেতে হলে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাঙালি জাতি কোন সংকটেই ঘাবড়ে যায় না। বরং ঐক্যবদ্ধভাবে সংকটকে মোকাবেলা করতে পছন্দ করে। করোনারআরো পড়ুন
দেশে নতুন করোনা আক্রান্ত ৪১ মারা গেছে আরও ৫ জন
মোহাম্মদ হাসানঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সাব্রিনা ফ্লোরা। ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৭৯৫ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। হটলাইনে ৩ হাজার ৩৫৮ জনকে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত চিকিৎসক ছাড়াও স্বেচ্ছাসেবক চিকিৎসকরা এসবআরো পড়ুন
জাতির পিতার খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ গ্রেফতার
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ ঢাকায় গ্রেফতার হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী গণমাধ্যমকে বিষয়টি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার প্রেরণ করা হবে। রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে পুলিশ গ্রেফতার করে বলে প্রাথমিকভাবে জানা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে তিনি অন্যতম। পলাতক বাকি ছয় খুনিরা হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেমআরো পড়ুন
