Md Hassan
সম্পাদকীয়
উন্নয়নের সুফল সরকার ও জনগণের কাছে যাচ্ছে না – মোহাম্মদ হাসান
দারিদ্র্য বিমোচনে সরকারের সাফল্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে গ্রামীণ জনপদে সর্ব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ যার ফলশ্রুতিতে উল্লেখযোগ্য হারে দারিদ্র্যের হার কমে বর্তমান দাঁড়িয়েছে ২২.৩ শতাংশ আর চরম দারিদ্র্য নেমে এসেছে ১৩ শতাংশে। প্রবন্ধকার আরও উল্লেখ করেছেন যে রূপকল্প ২০২১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস.ডি.জি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এই সব অর্জনের পরও দেখা যায় যে নৈতিক অর্থনীতির বিষয়টি এক চ্যালেঞ্জের মুখে পড়েছে অর্থাত্ নৈতিকতার ভিত্তিতে পরিচালিত অর্থনীতির সূচকগুলো অনেকাংশে ফলদায়কআরো পড়ুন
চট্রগ্রাম শাহ আমানতে ৩০০ কার্টন সিগারেট জব্দ
মোহাম্মদ হাসান,চট্টগ্রামঃ চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দআরো পড়ুন
রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১ আহত ৩০
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস উল্টে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। মানিকছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
চট্রগ্রামের আনোয়ারায় মসজিদে আগুন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের মরহুম আশরাফ আলী তালুকদার জামে মসজিদে আগুন দেওয়ায় ঘটনায় বাবুল হক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া মমতাজ সওদাগরের বাড়ি থেকে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল বোয়ালিয়া ওয়াহেদ পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটির নামকরণ নিয়ে স্থানীয় কাসেম গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারআরো পড়ুন
চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণ চেষ্টাঃ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম জিয়াউল করিম (৩০)। তিনি লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রহরচান্দা আদর্শ পাড়ার মৃত আবদুল করিমের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট জামিউল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে গতকাল রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা উল্লেখ করেছেন, বিগত এক মাস আগে মাদ্রাসা থেকে বই বিতণের সময় তার মেয়েকে আরবি দ্বিতীয় পত্র বইটি দেয়া হয়নি। গতকালআরো পড়ুন
রাঙ্গামাটি ডিসির বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবিতে ৫ জন নিহত
মোহাম্মদ হাসান,চট্টগ্রামঃ চট্রগ্রামের রাঙ্গামাটি ডিসির বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবিতে ৫ জন নিহত হয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। প্র্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কর্মীদের জানান ,শুক্রবার সকালে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় একটি বড় বড় বড় বোট ডুবে যায়।এতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। দূর্ঘটনা কবলিত এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজআরো পড়ুন
গ্রেফতার
রাজশাহীতে মাদকসহ ৪৩ অপরাধী গ্রেফতার
মোহাম্মদ হাসান : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৪ জন, পবা থানা-০৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা-০৫ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরআরো পড়ুন
মাদক বিরোধী অভিযান
রাজধানীতে মাদক বিরোধী অভিযান ৪৬ জন গ্রেফতার
মোহাম্মদ হাসানঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করেছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫ গ্রাম ৬২৩ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ও চার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১৩ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।আরো পড়ুন
ধর্ম ও জীবন
যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারা খাঁটি মুমিন – মোহাম্মদ হাসান
ইসলামী শরীয়তে সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে ঈমান-আকীদা, যা শুদ্ধ না হলে একজন ব্যক্তি মুসলমানই হতে পারে না। ঈমান-আকীদার পর সবচে গুরুত্বপূর্ণ হল ইবাদত-বন্দেগীর অধ্যায়। এর পরেই মুআমালাত ও মুআশারাতের স্থান। কিন্তু ইসলামী শরীয়তের অধ্যায়গুলোর একটিকে আরেকটি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। সকল অধ্যায় একই সুতোয় গাঁথা। হযরত আনাস রা. বর্ণনা করেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি -(স্বাভাবিকভাবে) এ কথাটি বলতেন- ‘যার আমানতদারি নেই তার ঈমান নেই। যার প্রতিশ্রুতির ঠিক নেই তার দ্বীন নেই।’ -মুসনাদে আহমাদ, হাদীস ১২৩৮৩ অনুরূপভাবে মুসলিম শরীফের এক হাদীসে ইরশাদ হয়েছে, যার উপার্জন হারাম আল্লাহ পাক তারআরো পড়ুন
বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে উপজাতি নিহত ১: এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মংকিউ তংচঙ্গা (২৫) নামে এক ইয়াবাকারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি। নিহত মংকিউ তংচঙ্গা বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার চাচিংহ্লা তংচঙ্গার ছেলে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন।আরো পড়ুন
