Md Hassan
এতিমের টাকা আত্মসাৎ
এতিমদের জন্য বরাদ্দকৃত টাকা গিলে খাচ্ছে মাদ্রাসা !
মোহাম্মদ হাসানঃ এতিমশূন্য ও বন্ধ থাকা এতিমখানার নামে সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে আত্ম’সাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান আনছারিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের পরিচালনা কমিটির বিরু’দ্ধে। আর ওই পরিচালনা কমিটিতে স্থানীয় প্র’ভাবশালীরা থাকায় বিষয়টি জেনেও ভয়ে কেউ প্র’তিবাদ করার সাহস পাচ্ছে না। যদিও এতিমের হক আদায়ের বিষয়টিতে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এতিমের সম্পদে অবৈধ ক্ষমতা প্রয়োগকারীদের জন্য ভীষণ শাস্তির হুমকি দিয়ে মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা এতিমদের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন ঢুকাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। (সূরা নিসাআরো পড়ুন
তৃণমূলকে গতিশীল করতে আ’লীগের নতুন উদ্যোগ
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে আগামী ৬ মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলাসহ তৃণমূলের সব শাখার সম্মেলন করার টার্গেট নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে দলটি। গতবছর ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় সম্মেলনের আগে কমিটির মেয়াদোত্তীর্ণ সব জেলা, উপজেলাসহ তৃণমূল পযায়ের সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই অধিকাংশ জেলা ও উপজেলার সম্মেলন বাকি রেখেই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের আগে বিদায়ী কার্যনির্বাহী সংসদের সর্বশেষ সভায় সিদ্ধান্ত নেওয়াআরো পড়ুন
রাজনীতি
রাজনীতির শুদ্ধ পুরুষ ইঞ্জিঃ মোশাররফ হোসেন – মোহাম্মদ হাসান
জীবন যখন সুদীর্ঘ পথ পরিক্রমা। এ পরিক্রমায় কিছু কিছু মানুষ নিজের কর্মগুনে খ্যাতির চূড়ায় আরোহন করেন। নিজের সততা, সাহস আর বুদ্ধিমত্মা দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। সেবা ও ত্যাগের মহিমায় নিজেকে উজাড় করে দিয়ে একজন সমাজহৈতিষি মানুষে রূপান্তর হন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তাদেরই একজন। যিনি তাঁর দীর্ঘ জীবনে দেশ, মানুষ আর আদর্শের প্রতি অবিচল থেকেছেন। কখনো প্রশ্রয় দেননি শঠতা, প্রতারণা আর ভন্ডামীকে। আশ্রয় দেননি অন্যায়কারী, সন্ত্রাসী আর দেশদ্রোহীদের। সবসময় নিজগুনে ভালোবেসে গেছেন আদর্শ আর মহানুভবতাকে। মহান এ মানুষটির জীবনের সংক্ষিপ্ত রূপ তুলে ধরতে আমার এ লেখা। তথ্য বিভ্রাটআরো পড়ুন
সম্পাদকীয়
উন্নয়নের সুফল সরকার ও জনগণের কাছে যাচ্ছে না – মোহাম্মদ হাসান
দারিদ্র্য বিমোচনে সরকারের সাফল্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে গ্রামীণ জনপদে সর্ব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ যার ফলশ্রুতিতে উল্লেখযোগ্য হারে দারিদ্র্যের হার কমে বর্তমান দাঁড়িয়েছে ২২.৩ শতাংশ আর চরম দারিদ্র্য নেমে এসেছে ১৩ শতাংশে। প্রবন্ধকার আরও উল্লেখ করেছেন যে রূপকল্প ২০২১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস.ডি.জি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এই সব অর্জনের পরও দেখা যায় যে নৈতিক অর্থনীতির বিষয়টি এক চ্যালেঞ্জের মুখে পড়েছে অর্থাত্ নৈতিকতার ভিত্তিতে পরিচালিত অর্থনীতির সূচকগুলো অনেকাংশে ফলদায়কআরো পড়ুন
চট্রগ্রাম শাহ আমানতে ৩০০ কার্টন সিগারেট জব্দ
মোহাম্মদ হাসান,চট্টগ্রামঃ চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দআরো পড়ুন
রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১ আহত ৩০
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস উল্টে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। মানিকছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
চট্রগ্রামের আনোয়ারায় মসজিদে আগুন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের মরহুম আশরাফ আলী তালুকদার জামে মসজিদে আগুন দেওয়ায় ঘটনায় বাবুল হক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া মমতাজ সওদাগরের বাড়ি থেকে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল বোয়ালিয়া ওয়াহেদ পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটির নামকরণ নিয়ে স্থানীয় কাসেম গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারআরো পড়ুন
চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণ চেষ্টাঃ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মোহাম্মদ হাসান, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম জিয়াউল করিম (৩০)। তিনি লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রহরচান্দা আদর্শ পাড়ার মৃত আবদুল করিমের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট জামিউল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে গতকাল রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা উল্লেখ করেছেন, বিগত এক মাস আগে মাদ্রাসা থেকে বই বিতণের সময় তার মেয়েকে আরবি দ্বিতীয় পত্র বইটি দেয়া হয়নি। গতকালআরো পড়ুন
রাঙ্গামাটি ডিসির বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবিতে ৫ জন নিহত
মোহাম্মদ হাসান,চট্টগ্রামঃ চট্রগ্রামের রাঙ্গামাটি ডিসির বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবিতে ৫ জন নিহত হয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। প্র্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কর্মীদের জানান ,শুক্রবার সকালে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় একটি বড় বড় বড় বোট ডুবে যায়।এতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। দূর্ঘটনা কবলিত এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজআরো পড়ুন
গ্রেফতার
রাজশাহীতে মাদকসহ ৪৩ অপরাধী গ্রেফতার
মোহাম্মদ হাসান : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৪ জন, পবা থানা-০৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা-০৫ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরআরো পড়ুন
