praner71
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলে বিএনপির উদ্বেগ
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশ জনগণ। এ অভিজ্ঞতার প্রেক্ষিতে বিএনপি মনে করে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মিয়ানমারের জনগণ যে গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিলেন তা কেড়ে নেওয়া অনৈতিকআরো পড়ুন
ইউরোপে ভ্যাকসিন সংকটের কারণ সরবরাহ নয়
ছবি: সংগৃহীত করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে ইউরোপ প্রধান ভূমিকা রাখলেও মহাদেশটির বাসিন্দারা এখন ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছে না। স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতি নিয়ে গভীর সংকটে পড়তে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মহামারিতে বেশির ভাগ ইউরোপীয় অর্থনীতি এখন স্থবির। তার ওপর আক্রান্ত ব্যক্তি, হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং এতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপের চাহিদামতো ভ্যাকসিন উত্পাদিত হচ্ছে কি না সেটি দেখার দায়িত্ব ইউরোপিয়ান কমিশনের। মহামারির শুরুর দিকে কমিশনকে পুরো ইইউর জন্য ভ্যাকসিন তৈরির কাজটি তত্ত্বাবধান করতে বলা হয়েছিল। এত বিশাল পরিসরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কমিশনের আগে ছিল না। যে কারণেআরো পড়ুন
‘ভুয়া’ করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে চীনে, গ্রেফতার ৮০
চীনে ভুয়া করোনা ভ্যাকসিন তৈরির অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টম্বর থেকে একটি অসাধু চক্র নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। বেইজিং, শ্যান্ডং, জিয়াংসুতে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ডোজ ভুয়া করোনার ভ্যাকসিন জব্দ করা হয়, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিল চক্রটি। চীনে বর্তমানে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে- সিনোভ্যাক এবং সিনোফার্মের।আরো পড়ুন
কানাডার নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামানের(২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় ২৭ জানুয়ারি তার লাশ উদ্ধার করে উইনিপেগ সিটি পুলিশ। নিহত শিক্ষার্থী সামি উজ্জামানের বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট। সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি রেড রিভার নদীর কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।আরো পড়ুন
আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন ও বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শীর্ষক একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন, বানোয়াট’ এবং ‘রাজনৈতিক মদতপুষ্ট অপপ্রচার’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। গতকাল সোমবার ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। এরপরই রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে জানায়। বিজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার মো. তৌহিদুল ইসলামের সই করা বিবৃতিতে বলা হয়, কিছু ‘উগ্রপন্থি ও তাদের সহযোগী, যারা যুক্তরাজ্য এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে’, তাদের এই ‘বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে। ‘‘এই প্রতিবেদনটি বিভ্রান্তিকর ছাড়া আর কিছু নয়, যা আসলেআরো পড়ুন
এমবাপ্পেকে পিএসজি থাকার অনুরোধ নেইমারের
ছবি: গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের প্যারিস সেন্ট জার্মেইনে থেকে যাওয়া নিয়ে খবর হয়েছে অনেক। কিন্তু মুখ ফুটে নেইমার বলেননি কিছু। এবার তিনি জানালেন, প্যারিসে ভালো আছেন। ক্লাবটির সঙ্গে তাই করতে চান নতুন চুক্তি। এমনকি ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও পিএসজি থেকে যাওয়ার অনুরোধ করেছেন নেইমার। সাবেক বার্সেলোনা তারকা বলেন, ‘অনেক কিছুই বদলে গেছে। এখন আমি পিএসজিতে খুশি। অনেক খুশি। কেনো সুখী তা অবশ্য বলতে পারবো না। এখানে আমি মানিয়ে নিয়েছি। এখন আমি অনেক বেশি শান্ত এবং ভালো আছি। আমি পিএসজি থাকতে চাই।’ ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে দলবদলের রেকর্ড গড়ে পিএসজি আসেনআরো পড়ুন
মেসিকে বিদায় করতেই চুক্তি ফাঁস!
লিওনেল মেসির চুক্তি ফাঁস নিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। বার্সার কোচ রোনাল্ড কোম্যানের মতে, বার্সা ও মেসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অপচেষ্টা। চুক্তি ফাঁস করা পত্রিকাটির বিপক্ষে মামলার হুমকিও দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। তবে তারা চুক্তিকে মিথ্যা দাবি করেনি। বরং আচার-আচরণে চুক্তির সত্যতাই বুঝিয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চুক্তি ফাঁসে লাভ কার? আঙুলটা কিন্তু বার্সার দিকেই যাচ্ছে। গত রোববার স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’ প্রকাশ করে বার্সার সঙ্গে মেসির পাঁচ হাজার ৭০০ কোটি টাকার (৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো) চুক্তি। ২০১৭ সাল থেকে চার বছরে এইআরো পড়ুন
বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৩৭ হাজার
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৩৭ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৭৮১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ লাখ ৩৭ হাজার ২৯৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ৭২ লাখ ৯০ হাজার ৬০৬ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৩ লাখ ১৩আরো পড়ুন
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রোহিঙ্গা ইস্যুতে যে বৈঠক হওযার কথা ছিলো তা অনিশ্চিত হয়ে পড়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর তা অনিশ্চিত হয়ে পড়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকার আশা বাংলাদেশের সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী।আরো পড়ুন
জাবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আগামী ৩১ মার্চের মধ্যে স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীরা। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদের সঞ্চালনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, এতোদিনে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা। কিন্তু এখনো তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে পারিনি। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের পরীক্ষা দিবে। এআরো পড়ুন
