প্রাণের ৭১

১৫ আগস্টের শহিদদের প্রতি মামুন ভূঁইয়ার গভীর শ্রদ্ধা

কুমিল্লার বুড়িচং এলাকার কৃতি সন্তান ও যুবনেতা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব, শেখ হাসিনা ঐক্য পরিষদ বলেছেন, আগস্ট বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক, বেদনা ও আত্মত্যাগের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শিশু শেখ রাসেলসহ পরিবারের সদস্য ও নিকটজনদের নৃশংস হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষত।

তিনি বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে জাতীয় ঐক্য অপরিহার্য।

তিনি আরও বলেন, সংকীর্ণ দলীয় ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হবে ১৫ আগস্টের শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

বিবৃতিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*