প্রাণের ৭১

praner71

 

ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করলেন মাদ্রাসার অধ্যক্ষ

আশুলিয়ায় এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাওলানা তৌহিদ বিন আজহার (৫৭) নামে মাদ্রাসার এক প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।   আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাদ্রাসা হুরে জান্নাত ও নূরে মদিনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।   পুলিশ জানায়, আশুলিয়ায় খেজুরবাগানে একটি ভবন ভাড়া করে সেখানে মাদ্রাসার কার্যক্রম চালাতেন মাওলানা তৌহিদ বিন আজহার। ভবনটির নিচ তলায় তিনি পরিবারসহ বসবাস করতেন এবং উপরে ছাত্রী হোস্টেলসহ মাদ্রাসার কার্যক্রম চালাতেন। এক সপ্তাহ আগে গত ১৫ জানুয়ারি (শুক্রবার) দুপুরেআরো পড়ুন


বিটিভির নতুন কুঁড়ি- মুস্তাফা মনোয়ারের কৃতিত্ব কী ভাবে ছিনতাই হয়ে গেলো জিয়ার নামে?

– লুৎফর রহমান রিটন   বাংলাদেশ টেলিভিশনের বিখ্যাত অনুষ্ঠান ‘নতুন কুঁড়ির’ স্বপ্নদ্রষ্টার নাম কী? সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী এ অনুষ্ঠানটির  পরিকল্পক কে ছিলেন?  কার উদ্যোগে বিটিভিতে প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়েছিল? এই তিনটি প্রশ্নের একটাই মিথ্যা উত্তর—প্রেসিডেন্ট জিয়াউর রহমান।   জোট সরকারের শাসনামলে (২০০১ থেকে ২০০৬ পর্যন্ত) পাঁচটি বছর ধরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিএনপি  অবিরাম মিথ্যা প্রচারণা চালিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং পরিকল্পক হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে নতুন কুঁড়ির স্বপ্নদ্রষ্টা কিংবা পরিকল্পক ছিলেন না জিয়াউর রহমান। বিএনপির সেই পাঁচ বছরের শাসনামলেআরো পড়ুন


সানোফি বাংলাদেশকে কিনে নিল বেক্সিমকো

বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি-অ্যাভেন্টিসের বাংলাদেশি অপারেশন অধিগ্রহণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।     বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বেক্সিমকো ফার্মা সানোফির ৫৫ শতাংশ শেয়ার কেনার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছে – জানাচ্ছে আরটিটি নিউজ।   ইতোমধ্যেই, সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশ অপারেশন বিক্রি করে দেওয়ার খবর লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং নাসডাককে নিশ্চিত করেছে। সানোফি লন্ডন,নাসডাকসহ বিশ্বের একাধিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।     প্রসঙ্গত, ফ্রান্সভিত্তিক সানোফি-অ্যাভেন্টিস বিশ্বের পঞ্চম বৃহত্তম ওষুধ কোম্পানি। ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে ব্যবসায়রত এই কোম্পানিতে সরকারেরও মালিকানা রয়েছে। যৌথ উদ্যোগেরআরো পড়ুন


এবার মাইকেল জ্যাকসনরূপে এলেন হিরো আলম!

সেপ্টেম্বরে প্রকাশিত ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের তরুণদের মধ্যে। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর অল্প সময়েই তা ভাইরাল হয়।   এরপর একই শিরোনামে গান গেয়েছেন হিরো আলম। আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোড়ন।   আলোচনা-সমালোচনা গায়ে না মেখে নিজের মতো হেঁটে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গেয়েছেন ইংরেজি ও হিন্দি গান। তুমুল তোপের মুখে পড়েন এই দুই গান গেয়ে। তার পরও হিরো আলমের গান গাওয়া থেমে থাকেনি। এবার এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসনরূপে অবতারণে।   মঙ্গলবার বিকেলে প্রকাশিতআরো পড়ুন


জনপ্রিয় তরুণ প্রজন্মের নেতা আলমগীর কাউন্সিলর প্রার্থী হচ্ছেন।

আসন্ন বারিয়ারহাট পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড পর্যায়ে কমিশনার প্রার্থী হচ্ছেন একই ওয়ার্ডের আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মোঃ আলমগীর, চট্টগ্রাম মিরসরাই এর দলের প্রিয় অভিভাবক জনাব ইন্জিনিযার মোশারফ হোসেন এমপি মহোদয় এর আদর্শ সৈনিক, তরুন প্রজন্মের আইকন, সমাজ সেবক, সৎ যোগ্য, শিক্ষিত, উদার মানবিক ব্যক্তিত্ব, জনাব মোঃ আলমগীর সকলের পছন্দের তালিকায় রয়েছে, তারই ধারাবাহিকতায় অবহেলিত জনগণের জীবন মান বৃদ্ধি, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, সহ আগামী তে পৌর ওয়ার্ড বাসীদের সুখী সমৃদ্ধ জীবন গড়তে মোঃ আলমগীর এর কোন বিকল্প নাই, তাই সকলের প্রতি দোয়া ছেয়েছেন।


বরিশাল পৌরসভা নির্বাচন

নির্বাচন ঘিরে দ্বন্দ্ব সংঘর্ষে নিহত ১

প্রতীকী  ছবি   পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশালের মেহেন্দীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। অন্যদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। বিস্তারিত কালের কণ্ঠ’র প্রতিনিধিদের সংবাদে।   বরিশাল : বরিশালের মেহেন্দীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা আফসার সিকদার (৫৮) গতকাল সোমবার হাসপাতালে মারা গেছেন। তিনি মেহেন্দীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন তিনি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। পুলিশ কাজ করছে। এদিকেআরো পড়ুন


বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল   বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। তাদের পাসপোর্টের মেয়াদ না থাকায় বা পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তাদের তালিকা বাংলাদেশকে দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ায় সৌদি আরব এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে  এ মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে উপস্থিত ছিলেন।   এ বিষয়ে ইসা বিন ইউসুফআরো পড়ুন


সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লার সম্পদ ক্রোকের নির্দেশ

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর, অস্থাবর সম্পত্তি ও ব‌্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।   দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।   বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম।   গত বছরের ৩০ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন। মামলা দুটিতে আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটিআরো পড়ুন


জৌনপুরী পীর এনায়েতুল্লাহ আব্বাসীর ডক্টরেট ডিগ্রী ভুয়া প্রমাণিত

জৈনপুরীর পীর এনায়েতুল্লাহ আব্বাসী প্র’তারণামূলকভাবে ‘পীর’ টাইটেল লাগানোর পাশাপাশি ভুয়া ডক্টরেট ডিগ্রিও ব্যবহার করেন।   তার এই ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকদিন আগেই। আব্বাসীর সংগঠনের ওয়েবসাইট তেহরিক-এ-খতমে নবুয়্যত ভিজিট দেখলেই বোঝা যায়। সেখানে লেখা রয়েছে- “ডক্টরেট হিস্টরি আরাবি, ইংরেজি ও বাংলা ৩টি ভাষাতেই দিলাম যেন বুঝার ক্ষেত্রে অসুবিধা না হয়”।   সেখানে দাবি করা হয়েছে- জৈনপুরী পীর এনায়েতুল্লাহ আব্বাসী নাদওয়াতুল ওলামা বিশ্ববিদ্যালয় থেকে “Master’s Da’wa & Master’s in Islamic Fundamentals” করেছেন।   কিন্তু কোনো বিষয়ের ফান্ডামেন্টাল কোর্সের ওপর গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হয় কি না আমি ঠিক জানি না, তবে এমনআরো পড়ুন


ফেনীতে স্কুলের নৈশ প্রহরীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

  ফেনীতে স্কুলের নৈশ প্রহরীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2021-01-17 16:20:03 BdST  দণ্ডিত সোহেল হাওলাদার ওরফে ঘোড়া সোহেল     ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরীকে হত্যায় এক যুবকের মৃত্যুদণ্ড হয়েছে। রোববার ফেনী জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও কা হয়েছে।   দণ্ডিত সোহেল হাওলাদার ওরফে ঘোড়া সোহেল (বর্তমান বয়স ২২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ এলাকার চাঁনমিয়া হাওলাদারের ছেলে।   তিনি ফেনী শহরের গাজিক্রস রোড এলাকায় হক ম্যানশনে ভাড়াআরো পড়ুন