praner71
নারী অধিকার কর্মীর জেল, সৌদি-মার্কিন সম্পর্কে অবনতির শঙ্কা
নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুল।  সৌদি আরবে গ্রেফতার হওয়া নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত ৷ স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।  বিশ্লেষকরা বলছেন, এই রায়ের মাধ্যমে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক অবনতি হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকবারই সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। রায়ের পর একটি বিবৃতিতে হাথলুলের বোন লিনা বলেন, আমার বোন সন্ত্রাসী নয়। সে একজন নারী অধিকার কর্মী। লুজাইন আল-হাথলুল প্রথমআরো পড়ুন
দেওয়ানবাগী পীর মারা গেছেন
দেওয়ানবাগ শরিফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহ্বুব-এ-খোদা (দেওয়ানবাগী পীর) আজ সোমবার সকাল ৬টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দেওয়ানবাগী পীরের মৃত্যুর তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দেওয়ানবাগ শরিফের গণমাধ্যম সমন্বয়কারী সৈয়দ মেহেদী হাসান। সৈয়দ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, বর্তমানে দেওয়ানবাগী পীরের মরদেহ দেওয়ানবাগ দরবার শরিফের বাসভবনে রাখা আছে। কাল মঙ্গলবার বাদ জোহর মতিঝিলের বাবে মদিনাতে তাঁকে দাফন করা হবে। এর আগে জানাজা অনুষ্ঠিত হবে। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরআরো পড়ুন
করোনা নিয়ে প্রতিবেদন, চীনে সাংবাদিকের ৪ বছরের জেল
ঝ্যাং ঝান । ছবি: সংগৃহীত  উহানের করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন করায় চীনা এক সাংবাদিকের চার বছরের জেল হয়েছে। চীনের উহানে সর্ব প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝ্যাং ঝান নামে ঐ সাংবাদিককে ‘সংঘাত তৈরি এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেয়া’র অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে। ৩৭ বছর বয়সী ওই সাবেক আইনজীবীকে গত মে মাসে আটক করা হয়। এবং তিনি কয়েক মাস অনশনে ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। এমনটি জানিয়েছেন ঝ্যাং ঝানের আইনজীবী। উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিক সমস্যায় পড়েছেন ঝ্যাংআরো পড়ুন
মুক্তিযুদ্ধ ও একজন ফরাসি তরুণ জ্যাঁ ইউজিনের বিমান ছিনতাইয়ের গল্প
ছবিতে কলকাতায় জ্যা ইউজিন পল ক্যা ফরাসিরা বরাবরই খ্যাপাটে, রোমান্টিক জাতি হিসেবে স্বীকৃত। অদ্ভুত কাজকর্মের জন্য তাদের খ্যাতি বিশ্বজুড়ে। প্যারিসের কাছে অরলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৭২০বি ফ্লাইটটি মাত্রই রানওয়েতে যাচ্ছিল, টেকঅফের জন্য। এরকম সময়ে বিমানের ককপিটে পিস্তল হাতে ঢুকে পড়ে এক ফরাসি যুবক। একহাতে শক্ত করে ধরে রেখেছে তার আর টেপ পেঁচানো ব্যাগ। সেই ব্যাগ আর আরেক হাতের পিস্তল দেখিয়ে ইঞ্জিন বন্ধ করতে বলে পাইলটকে। পাইলট বুঝতে পারেন তার বিমান ছিনতাইকারীর কবলে পড়েছে। প্রথমে পাইলটের সাথে আর এরপরে গ্রাউন্ড স্টেশনের সাথে কথা বলায় সবাই বুঝতে পারে, এই পাগলেরআরো পড়ুন
ফ্রান্সেও নতুন ভাইরাসের হানা
ফ্রান্সেও এবার শনাক্ত হয়েছে নতুন ধরণের করোনা ভাইরাসের রোগী। গত ২১ ডিসেম্বর লন্ডন ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে পরীক্ষা করা হলে তিনি যে নতুন ধরণের করোনা ভাইরাসে আক্রান্ত তা নিশ্চিত হয়।  ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্ত হওয়া ওই ব্যক্তি ফরাসি নাগরিক মধ্য ট্যুরসের বাসিন্দা যিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন। দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওই ব্যক্তি উপসর্গহীন, এবং বর্তমানে বাড়িতে সেলফ-আইসোলেসনে আছেন। এছাড়া ওই ব্যক্তি সুস্থ আছেন বলে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। গত সপ্তাহে দেশজুড়ে জারি করা লকডাউন শিথিল করে ফ্রান্স। তবেআরো পড়ুন
আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানে কাপিসা প্রদেশের কহিস্তান জেলায় প্রখ্যাত এক নারী মানবাধিকার কর্মী ও তার ভাইকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ফারেস্তা কুহিস্তানি নামে ওই নারী মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। খবর আনাদোলুর। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। এ নিয়ে চলতি বছর সন্ত্রাসী হামলায় দেশটিতে ২৩ জন মানবাধিকার কর্মী প্রাণ হারালেন। জেলার গভর্নর হামজা খান গণমাধ্যমকে বলেন, ফারেস্তা কুহিস্তানিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে সঙ্গে থাকা তার ছোট ভাইও গুলিবিদ্ধআরো পড়ুন
২০২০, আমাদের মুক্তি দাও
মুহম্মদ জাফর ইকবাল| ২৫ ডিসেম্বর, ২০২০ ১. ২০২০ সাল যাই যাই করছে, পৃথিবীর সব মানুষ পারলে অনেক আগেই এটাকে ঠেলে বিদায় করে দিত! কারণটা সবাই জানে, করোনাভাইরাস এখন সবার নার্ভের উপর চেপে বসে আছে। মার্চ-এপ্রিলের দিকে এটা প্রথমবার হামলা করেছে, সবাই কোনোভাবে সেই হামলা সামলে নিঃশ্বাস ফেলার আগেই দ্বিতীয় হামলা, মনে হচ্ছে আগের থেকেও বেশি তেজি হয়ে ফিরে এসেছে। তার মাঝে খবর পাওয়া যাচ্ছে ধুরন্ধর ভাইরাস তার রূপ বদল করে আরো বেশি সংক্রামক হয়ে যাচ্ছে, একেই নিশ্চয়ই বলে গোদের উপর বিষফোঁড়া! (আজকাল গোদও দেখা যায় না বিষফোঁড়ার কথাও শুনিআরো পড়ুন
কানাডায় পাকিস্তানি অধিকার কর্মীর মরদেহ উদ্ধার
সেনাবাহিনী ও সরকারের কট্টর সমালোচক কারিমা বালুচের মরদেহ পাওয়া গেছে কানাডার টরন্টোয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ বিভাগ। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। সোমবার টরেন্টো পুলিশ এক টুইটে জানায়, কারিমা বালুচকে সর্বশেষ রোববার বে স্ট্রিট এলাকায় দেখা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। রোববার থেকে নিখোঁজ ছিলেন দীর্ঘদিন ধরে টরন্টোয় বসবাস করা বালুচ। তার ছোট বোন মাহগাঞ্জ বালুচ জানান, এ ক্ষতি শুধু পরিবারের নয়, বরং বেলুচিস্তানের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাধাগ্রস্ত হবে। কারিমা বালোচের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আরো পড়ুন
প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইটে যুক্ত হচ্ছে বাংলাদেশ
ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা দেশের উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিদ্যমান আবহাওয়ার পূর্বাভাস আরো নির্ভুল করতে সর্বাধুনিক আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইটে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ জন্য দক্ষিণ কোরিয়ার আধুনিক আবহাওয়া স্যাটেলাইট ‘জিও কম্পস্যাট ২এ’তে যুক্ত হয়ে তথ্য-উপাত্ত নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে সংশ্লিষ্ট দপ্তর। এই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়া ছাড়াও ঘূর্ণিঝড় নিম্নচাপের পূর্বাভাসসংক্রান্ত আগাম তথ্য ও জলোচ্ছ্বাসের সঠিক তথ্য প্রাপ্তির জন্য উপকূলীয় এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় এসব স্টেশন স্থাপন করা হবে। ২০২১ সালের মধ্যে শুরু হবে এসব স্বয়ংক্রিয় স্টেশনের কার্যক্রম। স্বয়ংক্রিয় এসবআরো পড়ুন
কয়েকশ’ অভিবাসী বন্দির ওপর নির্যাতন চালাচ্ছে সৌদি আরব: এইচআরডব্লিউ
নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, রিয়াদের একটি প্রত্যর্পণকেন্দ্রে বন্দি কয়েকশ’ অভিবাসীর সঙ্গে অমানবিক আচরণ করছে সৌদি আরব। সেখানে দীর্ঘদিন ধরে বন্দিদের গাদাগাদি করে রাখা হচ্ছে, পাশাপাশি রক্ষীরা লোহার রড দিয়ে বন্দিদের পেটাচ্ছে। এসব কারণে গত অক্টোবর ও নভেম্বরে অন্তত তিন বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এইচআরডব্লিউ।  প্রত্যর্পণকেন্দ্রে বন্দিদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। তবে আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিকও সেখানে রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকার কারণেই তাদের গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রত্যর্পণকেন্দ্রে বন্দি সাত ইথিওপিয়ান নাগরিক ও ভারতেআরো পড়ুন
