praner71
বঙ্গবন্ধুর সঙ্গী হওয়ায় ৭১এ শহীদ হন মাওলানা অলিউর রহমান
মুক্তিযুদ্ধের কিংবদন্তি চিন্তাশীল দার্শনিক শহীদবুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সঙ্গী, আওয়ামী ওলামা পাটির প্রতিষ্টা সভাপতি ও ৭১এর স্বাধীকার আন্দোলনের কিংবদন্তির নায়ক। স্রোত পরিবেশের বিপরীত তিনি বঙ্গবন্ধুর চিন্তা চেতনা সংগ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে গেছেন ইতিহাসে তা বিরল ঘটনা। নিঃস্বার্থ বঙ্গবন্ধু প্রতির নজিরবিহীন ঘটনা। বিশেষ করে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনকে প্রতিষ্ঠিত করার তিনি একজন মহান চিন্তক। একজন আলেম হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এমন বলিষ্ঠ নেতৃত্ব প্রদান সহ্য হয়নি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের। এই আলেমকে তারা কালো রাতে নির্মমভাবে হত্যা করে। এদেশকে মেধাশূন্য করারওআরো পড়ুন
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফেনীর যুবকের
নিহত বাংলাদেশি যুবক নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নজরুলের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে। রবিবার (২৯ নভেম্বর) দিনগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে জানান নজরুলের পিতা মোহাম্মদ ইসমাইল। নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয়আরো পড়ুন
জানুয়ারিতে চালু হবে ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা
জানুয়ারিতেই সীমিত পরিসরে নিজেদের ক্রিপটোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ চালু করতে যাচ্ছে ফেসবুক। গত বছরের জানুয়ারিতেই ফেসবুক ঘোষণাটি দিয়েছিল—এ বছরই তারা নিজস্ব ভার্চুয়াল মুদ্রা লিব্রা চালু করবে। তাতে অবশ্য গোল বাধিয়েছে করোনা মহামারি। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা তো ছিলই। ফলে সব মিলিয়ে কিছুটা সময় নিয়েছে ফেসবুক। তখন তারা একক স্থির-কয়েন পদ্ধতির কথা চিন্তা করে। এই ধরনের মুদ্রা ডলারসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে ব্যবহার করা যায়। লিব্রা জমা রাখতে ‘ক্যালিব্রা’ নামের একটি সাবসিডিয়ারি চালু করছে ফেসবুক, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচ করারআরো পড়ুন
বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেব না : নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মানকাজ উদ্বোধন করার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নওফেল বলেন, আমরা বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেখানে আমাদের সমৃদ্ধি হবে। সেখানে সহনশীলতা থাকবে। সেখানে শান্তি থাকবে। শুধু পয়সা ইনকাম করলে শান্তি আসে না। পৃথিবীর অনেক দেশে অনেক অর্থ আছে, কিন্তু শান্তিআরো পড়ুন
পাকিস্তানে ২০ কোটি ডলার অনুদান স্থগিত বিশ্বব্যাংকের
পাকিস্তানে ২০ কোটি ডলার অনুদান স্থগিত বিশ্বব্যাংকের। ছবি: সংগৃহীত পাকিস্তানকে দিতে যাওয়া ২০ কোটি মার্কিন ডলার (১৭০০ কোটি টাকা) অনুদান স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। মরণঘাতী করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি ও সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানী গণমাধ্যম ট্রিবিউন। জানা যায়, গত ২ এপ্রিল পাকিস্তানে করোনা ভাইরাসের মহামারি মোকেবেলায় ২০ কোটি ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী বোর্ড। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির এক জরিপে দেশটিতে করোনা মোকাবেলায় সরকারের কর্মকান্ড তুলে ধরা হয়। সেখানে পাকিস্তানের অবস্থানকে সন্তোষজনক থেকে নামিয়েআরো পড়ুন
ম্রো পল্লী এবং পাঁচতারা হোটেল
মুহম্মদ জাফর ইকবাল| ২৭ নভেম্বর, ২০২০ আমাদের সবার ভেতরেই প্রকৃতির জন্য এক ধরনের ভালোবাসা আছে। আমরা সবাই মনে মনে স্বপ্ন দেখি আমরা কোনো একদিন একটা গহীন গ্রামে ফিরে যাব। গাছের ছায়ায় পাখির কলকাকলি শুনতে শুনতে নদীতীরে বসে থাকবো, ভাটিয়ালি গান গাইতে গাইতে মাঝি পাল তুলে তার নৌকা বেয়ে যাবে আর আমরা মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকব। বাস্তবতার চাপে হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু তাই বলে আমাদের স্বপ্ন কখনো থেমে থাকে না। আমি যদি আমার নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করি ঘুরেফিরে সেই প্রকৃতির কাছাকাছি সময়গুলোর কথা মনেআরো পড়ুন
একদিন আকাশের ওপারে একসঙ্গে ফুটবল খেলব— ম্যারাডোনার মৃত্যুতে পেলে
স্পোর্টস ডেস্ক তৃতীয় জন্মদিনে এক আত্মীয় তাকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন। কিন্তু কে জানতো এক সময় এই ফুটবলটাই তাঁর আপন হয়ে যাবে। কে জানতো তিনি হবে ফুটবল ঈশ্বর? কে জানতো তিনি বনে যাবেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার? কে জানতো তিনিই হবেন ফুটবল ঈশ্বর ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা? জন্মদিনে ফুটবল উপহার পাওয়ার পর বলটা যেন চুরি না হয়ে যায় সে জন্য নিজের জামার ভেতরে নিয়েই ঘুমাতেন। আর আজ চিরতরে ঘুমিয়ে পড়লেন ফুটবল ঈশ্বর। তাঁর মৃত্যুতে মন কাঁদছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেরও। বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে জীবনাবসান ঘটে বিশ্বকাঁপানোআরো পড়ুন
মুসলিম প্রধান ১৩ দেশে নতুন ভিসা দেবে না আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১৩টি দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব দেশের মধ্যে রয়েছে ইরান, তুরস্ক, পাকিস্তান, সিরিয়া এবং সোমালিয়া। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিজনেস পার্ক-এর জারি করা এক নোটিশ হাতে পাওয়ার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  দীর্ঘদিনের অবস্থানের বদল ঘটিয়ে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি দেশটিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে বিদেশিদের বিনিয়োগকৃত ব্যবসায় শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ দিয়ে আইন সংস্কারও করেছেআরো পড়ুন
লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স!
চলতি সপ্তাহের শেষ দিকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। চলতি সপ্তাহের শেষ দিকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। নিত্য প্রয়োজনীয় নয় যেসব দোকানগুলো বন্ধ ছিল তারা আবার সেগুলো চালু করতে পারবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, লকডাউন শিথিলের পাশাপাশি এবারের বড়দিনে সবাই পরিবারের সঙ্গে একত্রিত হতে পারবেন। তবে বার ও রেস্তোরাঁগুলো জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁআরো পড়ুন
ফ্রান্সবিরোধী পোস্ট : ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর
ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে’—এমন পোস্ট দেওয়ার জেরে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যাঁদের বেশিরভাই নির্মাণশ্রমিক। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিরা ছাড়াও এক মালয়েশীয় রয়েছেন। যাঁকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিয়েছিলেন, যা ‘সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে’। তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি। মোট ২৩ বিদেশির মধ্যে তদন্তের মাধ্যমে ১৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোআরো পড়ুন
