প্রাণের ৭১

praner71

 

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলম খান- সমকাল   শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জে জাহাঙ্গীর আলম খান (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।   গ্রেফতারকৃত শিক্ষক জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা-রুদ্রপুর গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।   সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মাদ্রাসায় আরবি পড়ানোর সময় ক’জন শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায়ই বলাৎকার করত লম্পট শিক্ষক। গত দু’দিন আগে অনুরূপ এক ঘটনায় ভুক্তভোগী এক শিশু তার বাবাকে জানায়। সোমবার বিকেলে সদরআরো পড়ুন


চেয়ারম্যান ত্রাণ চুরি করায় দায়িত্বে মেম্বার, ধরা খেলেন তিনিও

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান শেখ ও বাঐসোনা ইউনিয়নের সদস্য মো. রকিদ হোসেন মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।   প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা প্রস্তুতিতে স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়। করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তার তালিকায় নিজের স্বজনদের নাম দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার।   কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, সরকারি চাল চুরির দায়ে পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে একই ইউনিয়নের ২ নম্বরআরো পড়ুন


ব্রাহ্মণবাড়িয়ায় এসআই হত্যার প্রধান আসামী মামুন বন্দুকযুদ্ধে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় এস আই হত্যার প্রধান আসামি মামুন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।   রোববার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে।   তিনি মামুন চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে। র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‍্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসকআরো পড়ুন


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় টিভি সাংবাদিক গ্রেফতার

প্রতিকী ছবি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।   রোববার (১৯ জুলাই) রাতে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ডিবির উপ-কমিশনার (ডিসি-সিরিয়াস ক্রাইম) মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, এটিএন নিউজের এক সহকর্মীর করা মামলায় আমরা একজন আসামিকে গ্রেফতার করেছিলাম। সেই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে আসে।   সুমনকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।


ফ্রান্সে আফ্রিকানদের হাতে বাংলাদেশী খুন

জালাল (৩০) আজ (১৯শে জুলাই ২০২০ইং)  ফ্রান্সে এক বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা করেছে কালো আফ্রিকানরা। রাজধানী প্যারিস থেকে অল্প দূরে Cergy (সেরজি) এলাকায় শনিবার রাতে এ দুঃসহ ঘটনা ঘটে।   নিহত প্রবাসীর নাম জালাল (৩০)। তিনি সিলেটের বিশ্বনাথ এলাকার মৃত আম্তর আলীর ছেলে।   হত্যাকাণ্ডে ২ জন আফ্রিকান অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।   পুলিশ জানায়, জালাল ফ্রান্সের সেরজি এলাকাতে সরকারি একটি বাসায় আর এক বাংলাদেশী সহ দুজন আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন।   শনিবার রাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কেরআরো পড়ুন


ডিম আগে নাকি মুরগি! গবেষণার পর শেষমেশ জানা গেল উত্তর

ডিম আগে নাকি মুরগি! এটা আর শুধুমাত্র প্রশ্ন নেই। আসলে এটা বহু যুগ ধরেই ধাঁধার আকার নিয়েছে। আর এই ধাঁধা অনেকটা বৃত্তের মতো। যে বৃত্তের শুরু আর শেষ নেই। সবটাই যেন সমান। বহু বিজ্ঞানী থেকে সমাজতত্ত্ববিদ যুগে যুগে এই জটিল ধাঁধার সমাধানে নেমেছেন। কিন্তু ব্যাপারটা যেন একটা রহস্য হয়েই থেকে গিয়েছে। দিনের শেষে পোক্ত যুক্তি দিয়ে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু এবার ধাঁধার সমাধান হয়েছে। গবেষণার পর তেমনটাই দাবি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণার পর জানা গিয়েছে, এই পৃথিবীতে কার অস্তিত্ব আগে! মুরগী নাকি ডিম!   এনপিআরআরো পড়ুন


দেশে প্রতিষ্ঠিত হয়েছে সংসদীয় একনায়কতন্ত্র : জিএম কাদের

সংসদীয় গণতন্ত্রের নামে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ১৯৯০ সালে এরশাদ রাষ্ট্রক্ষমতা ছেড়ে দেবার পর দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে। আমি বিশেষজ্ঞ নই, তবুও আমার মনে হয়েছে, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার এক কমিউনিটি সেন্টারে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।  আরো পড়ুন


মাধ্যমিকের ফলাফলে A+পেয়েছেন ‘রানি রাসমণি

মাধ্যমিক পরীক্ষায় বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। টিভি সিরিয়ালে ‘রানি রাসমণি’ নামে জনপ্রিয় মুখ তিনি। পর্দায় তার বয়স বেড়েছে। মা হয়েছেন, শাশুড়ি হয়েছেন। মজার বিষয় হল- মায়ের ভূমিকায় অভিনয় করতে করতেই তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। আর এবার দিয়েছেন উচ্চ মাধ্যমিক। শুক্রবার (১৭ জুলাই) ভারতে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। আর এতে দিতিপ্রিয়া ‘এ প্লাস’ পেয়েছেন। শুটিংয়ের ব্যস্ততা সামলেও গড়ে ৮২ নম্বর তুলেছেন তিনি।     ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই চলছিল তার রানি রাসমণি টিভি সিরিয়ালের শুটিং। তারও শুটিং ছিল। তবে ফলাফলের টেনশনে তিনি দুপুরের দিকে শুটিং থেকে বেরআরো পড়ুন


টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল মধুপুর উপজেলায় একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)। মধুপুর পৌরসভার মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। সকালে স্থানায়ীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে, ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।     এদিকে, সাবধানতা অবলম্বনে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দু’দিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ (১৭ জুলাই)আরো পড়ুন


এমন কারণে সুশান্ত আত্মহত্যা করেছে। আসলে মানুষ তো সহ্য করতে পারে না এসব-হিরো আলম

হিরো আলম ও অনন্ত জলিল   কয়দিন আগেই বলিউড অভিনেতা সুশান্ত আত্মহত্যা করেছেন। কেন করেছে? কারণ ওকে একের পর এক ছবি থেকে বাদ দিছে। মানুষজন তাকে নানা ভাবে কষ্ট দিছে। এই যে আমাকে অনন্ত জলিল সিনেমা থেকে বাদ দিছে, এর আগে আমাকে পাত্তা দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আমার পেছনে মানুষজন লেগে আছে। ক’দিন পরপর মানুষজন আমার পেছনে লাগে। আমাকে কত অপমান করে কথা বলে। এমন কারণে সুশান্ত আত্মহত্যা করেছে। আসলে মানুষ তো সহ্য করতে পারে না এসব। এই ভাবেই লাইভে কথাগুলো বলছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি শুক্রবার( ১৭ জুলাই)বিকেলেআরো পড়ুন