praner71
পাকিস্তানে ট্রেন বাস দুর্ঘটনা বহু হতাহত
পাকিস্তানে একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নিহতরা প্রধানত শিখ তীর্থযাত্রী। নানকানা সাহিব থেকে তারা বাড়ি ফিরছিলেন। পাঞ্জাব মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। তারা নানকানা সাহিব থেকে পেসওয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৭ জন পুরুষ ছিল। নিহত ১৯ জন শিখ ধর্মাবলম্বী ও অপরজন বাসচালকআরো পড়ুন
এমপি দুর্জয়কে ভুমিদস্যু বলে স্ট্যাটাস দেয়া ছাত্রলীগ নেতা কারাগারে
মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে মামলাটি করেছিলেন। শুক্রবার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার এসআই আব্দুস সালাম জানান, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে নারী নির্যাতনকারী ও ভূমিদস্যু আখ্যায়িত করে স্ট্যাটাস দেয়। এ ঘটনায় ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ ৩ জনকে আসামি করে গতআরো পড়ুন
হঠাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ!
ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে। এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ফিলিপে। তাছাড়া গুঞ্জন রয়েছে, করোনাভাইরাসের ধকল কাটিয়ে ওঠার জন্য মন্ত্রিপরিষদে রদবদল করতে পারেন ম্যাখোঁ। তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি। অবশ্য পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-র সঙ্গে আলোচনা করেছেনআরো পড়ুন
কেশবপুরে পিটিয়ে মেছো বাঘ হত্যা
কেশবপুরে পিটিয়ে মেছো বাঘ হত্যা।ছবি: ইত্তেফাক যশোরের কেশবপুরে আবারো একটি বিলুপ্তপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১জুলাই) দিবাগত রাতে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয়। এ সময় কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙ্গে যায়। তখন বাড়ির মালিকের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এর মধ্যে আরও ৪-৫টি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। ওই সময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। আব্দুলআরো পড়ুন
মিয়ানমারে খনিতে ধস, নিহত ১১৩
উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী-বিবিসি মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে একটি খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রদেশটির হপাকান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খনিতে ধসে আরও অনেকে মাটিচাপা পড়েছেন। খবর বিবিসির দমকল বাহিনী জানিয়েছে, সকালে খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। এসময় খনিতে ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির কারণে কাদার স্রোতের নিচে চাপা পড়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজআরো পড়ুন
পানির পরিবর্তে দোকান কর্মচারীর দেয়া এসিডপানে শিশুর মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে পানির পরিবর্তে স্বর্ণের দোকানির দেয়া এসিডপানে মেফতাহুল জান্নাত সাবা (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ওই স্বর্ণের দোকান মালিক সাইফুল ইসলামকে (৪০) আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা শহরের ‘সোমা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে। মেফতাহুল জান্নাত নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর নন্দনপুর গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে। আটক সোমা জুয়েলার্সের মালিক মো. সাইফুল ইসলাম উপজেলার রামপুর এলাকার সবুজার রহমানের ছেলে। মৃতের স্বজনেরা জানান, ‘বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা শহরের ‘সোমা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে মেয়ে মেফতাহুল জান্নাতকেআরো পড়ুন
বাবা হত্যার স্বাক্ষী দিলে মেয়েকে ধর্ষণের হুমকি
গত ২৩ জুন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথের মনোকুপা গ্রামের ওয়ারিছ আলী (৬০)। পরদিন ২৪ জুন নিহত ওয়ারিছ আলীর স্ত্রী নুরুননেছা বেগম (৪৮) বাদী হয়ে ৩০ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষী রাখেন নিজের ছোট মেয়ে সীমা বেগম (২০) ও ভাতিজা রাসেলসহ (১৮) আরও কয়েকজনকে। তবে মামলা দায়েরের ৩-৪ দিন পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন মামলার বাদী নিহতের স্ত্রী নুরুননেছাকে। এমনকি আদালতে মামলার স্বাক্ষী দিতে গেলে নিহতের মেয়েকে (২০) ধর্ষণের হুমকিও দিচ্ছেন মামলার আসামি সমছু মিয়াআরো পড়ুন
পলিটেকনিকে ভর্তিতে বয়সসীমা থাকবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনো বয়সসীমা রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় কারিগরি শিক্ষার উন্নয়ন সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই কারিগরি শিক্ষায় ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে এবং বিদেশফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না। আরো পড়ুন
কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ডা. ফেরদৌস খন্দকার
চিকিৎসা এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে বাংলাদেশি ডা. ফেরদৌস খন্দকারকে কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। নিউইয়র্কের খ্যাতিমান এই চিকিৎসক এরইমধ্যে তার কাজের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটি থেকে শুরু করে অন্যদের মধ্যেও সাড়া ফেলেছেন। এ কারণেই তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংস্থা ‘সেলিব্রেশনস’ আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স স্বাক্ষরিত এই অ্যাওয়ার্ড তুলে দিয়ে আয়োজকরা বলেছেন, নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি, মূলধারা এবং বাংলাদেশে সমাজসেবায় ডা. ফেরদৌস খন্দকার বিশেষ অবদান রেখেছেন। তারই স্বীকৃতি এই অ্যাওয়ার্ড। আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় নিজ ব্যবসায়ীক অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির হোসেন পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকার সামাদ টাওয়ারের বাসিন্দা। গত বছরের ২৪ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান হোসেনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,আরো পড়ুন
