praner71
বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পোপের দেওয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এই সহায়তা। স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমেআরো পড়ুন
ক্রসফায়ার-গুম-খুন বিএনপি শুরু করেছিল : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্য -‘ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরাআরো পড়ুন
স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট, রাবি শিক্ষক বরখাস্ত
প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়। শনিবার (২৭ জুন) সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। বিষয়টি নিশ্চিত করে রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষক কাজী জাহিদুর রহমান গ্রেফতার হওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয়েরআরো পড়ুন
করোনা উপসর্গে মারা যাওয়া বিএনপি নেতার সৎকার করলেন আওয়ামী লীগের কর্মীরা
চট্টগ্রামের রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের সাবেক মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা সন্তোষ ধর করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা যান। পরে শ্মশানে সন্তোষ ধরের সৎকার করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। স্থানীয়রা জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা সন্তোষ ধরের মরদেহ তাদের পারিবারিক শ্মশানে সৎকার করেন। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ সৎকারে সহযোগিতা করে। রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ বলেন, করোনায় আক্রান্ত হয়ে ও করোনারআরো পড়ুন
করোনায় ঢাকার সাবেক মেয়র খোকার ছোট ভাইয়ের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তেজগাঁও ইমপ্লাস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেশির ভাগ মানুষের জন্যই হয়তো সামাজিক দূরত্ব এক ধরনের বিলাসিতা
চীন থেকে বিশেষজ্ঞদের একটা দল আমাদের দেশে করোনা সংক্রমণ বিষয়ে পরামর্শ দেয়ার জন্য এসেছিল। খবরে দেখলাম তারা ফিরে যাওয়ার সময় এ দেশের মানুষের সচেতনতা নিয়ে হতাশা প্রকাশ করে গেছে! তবে এটা জানার জন্য অবশ্য চীনা বিশেষজ্ঞের দরকার নেই, আমরা চোখ খুলে তাকালে নিজেরাই দেখতে পাই। এজন্য অবশ্য সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই- এ দেশটি তো আর চীন হয়ে যায়নি যে, মানুষজন ঘরে বসে থাকলেও তাদের জন্য দুই বেলা খাবার চলে আসবে। বেশির ভাগ মানুষের জন্যই হয়তো সামাজিক দূরত্ব এক ধরনের বিলাসিতা; এ বাস্তবতাটুকু মেনে নিয়েই আমাদের এগোতে হবে। ভাগ্যিসআরো পড়ুন
৩ মাস কোভিড-১৯ মহামারীর জন্য বন্ধ ছিল।
টাওয়ার আইফেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নেওয়া লকডাউন শেষে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো প্যারিসের আইফেল টাওয়ার। দীর্ঘ তিনমাসের বেশি সময় পর বৃহস্পতিবার এটি খুলে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) পর কখনও এতটা সময় ধরে বন্ধ ছিল না আইফেল টাওয়ার। খুলে দেওয়া মাত্র পর্যটকদের ভিড় করতে দেখা গেছে সেখানে। তবে ভ্রমণপিপাসুদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছে কর্তৃপক্ষ। সংক্রমণের ঝুঁকি এড়াতে লিফটগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। খবর বিবিসি ও ফ্রান্স টুয়েন্টিফোরের। বিশ্বের পর্যটনপ্রিয় আইফেল টাওয়ারে প্রতি বছর ৭০ লাখ পর্যটক ভিড় জমান। এর মধ্যে এক-তৃতীয়াংশই বিদেশি। তবে করোনাভাইরাস মহামারির কারণেআরো পড়ুন
কক্সবাজারে কোভিড-১৯ এ মারা গেলেন বিএনপি নেতা
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা ছালামত উল্লাহ রানা (৬৫)। গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছালামত উল্লাহ রানার ছোট ভাই সাংবাদিক শফিউল্লাহ শফি। জানা যায়, গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ারআরো পড়ুন
‘খয়রাতি’ বলায় নিঃশর্ত ক্ষমা চাইল ভারতীয় মিডিয়া
ভারত-চীন উত্তেজনার মধ্যে বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধাকে ‘খয়রাতি’ শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে সমালোচনার মুখে পড়েছিল; সেই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা। মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যমটির প্রিন্ট ভার্সনে চতুর্থ পৃষ্ঠায় এ ক্ষমা প্রার্থনা করা হয়। এদিকে সংবাদ সংশ্লিষ্টরা বলছেন, আনন্দবাজার ভুল করেছিল, ক্ষমা চেয়ে তারা সঠিক কাজটি করেছে। ‘ভ্রম সংশোধন’ শিরোনামে ক্ষমা প্রার্থনা করে সংবাদমাধ্যমটি লেখে, ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক খবরে (২০-৬, পৃ ৮) খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এইআরো পড়ুন
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। জন্মলগ্নে এই সংগঠনের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কেএম দাস লেনে অবস্থিত ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ প্রাঙ্গণে জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারি মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ‘পূর্ব পাকিস্তানআরো পড়ুন
