প্রাণের ৭১

praner71

 

পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহিদ আফ্রিদি। শনিবার নিজের ভেরিফাইড টুইটার পেজে এ তথ্য নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই।   টুইটারে স্ট্যাটাস দিয়ে আফ্রিদি জানান, ‘গত বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। তাই আমি করোনা টেস্ট করাই, আর দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য সবার দোয়া কামনা করছি’।   I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome  আরো পড়ুন


পরিবার হাসপাতালে, ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

লক্ষ্মীপুরে ঘরে একা পেয়ে হিরা মনি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় সন্দেহভাজন আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মৃত হিরা মনি পশ্চিম গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে ও স্থানীয় পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, দক্ষিণআরো পড়ুন


আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম আর নেই

বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম   চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এ বর্ষীয়ান নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর শাকিল জয়। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর স্ট্রোক করেন তিনি। তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা। এরপর থেকে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। পৃথক পৃথক বিবৃতিতে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিমের অবদান স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।   রক্তচাপজনিত সমস্যাআরো পড়ুন


ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৩৬)। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।   নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ির আব্দুর রব্বানের ছেলে।   স্থানীয় সূত্র জানায়, গুলিতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।     নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, নিহতে শরীরে গুলি ছাড়াও বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।   তবে ফটিকছড়ি থানারআরো পড়ুন


মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি

সামিয়া রহমান এই উন্নয়ন দিয়ে কি হবে! যে উন্নয়নে সাধারণ মানুষ সেবা পায় না! মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি। কাগজে কলমে অনেক কিছুই। এখন মনে হয়, বাস্তবে আদতে শূন্য । …. শূন্য শূন্য শূন্য।   কেন স্বাস্থ্য খাতে এতোটাই দুর্দশা? কেন আইসিউ স্থাপনে জেলা, উপজেলা বা শহরে এতোটাই কার্পণ্য? টাকাতো যথেষ্ট বরাদ্দ হয়। যায় কোথায়? কেউ কি দেখার নেই? কেউ নেই? শুধু ঝুলি ভরা বুলি! এতোদিনেও নেই কেন বলবেন কি? কেন একটা হাসপাতালে ভর্তি হতে মানুষকে আজ পাগলের মতো ছুটতে হবে? কেন করোনা পরীক্ষার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেওআরো পড়ুন


সংবাদ মানেই দুঃসংবাদ

ড. মুহাম্মদ জাফর ইকবাল ১. করোনার এই দুঃসময়ে খবর মানেই মন খারাপ করা খবর, সংবাদ মানেই দুঃসংবাদ। তার মাঝেই হঠাৎ করে সারা পৃথিবী থেকে একটা খবর নির্মল শীতল বাতাসের মতো এসে আমাদের সবার হৃদয়কে জুড়িয়ে দিয়ে গেল। হঠাৎ করে আমরা আবার মানুষের উপর বিশ্বাস ফিরে পেতে শুরু করেছি, অনুভব করতে শুরু করেছি আমার দেশ, মুখের ভাষা, গায়ের রং ভিন্ন হতে পারে কিন্তু সারা পৃথিবীতে আমরা সবার আগে একজন মানুষ। এই পৃথিবীতে আমাদের সবার সমান অধিকার।   পুরো ব্যাপারটা শুরু হয়েছিল আমেরিকার একটা দৈনন্দিন “নিয়মিত” ঘটনা দিয়ে। জর্জ ফ্লয়েড নামে একজনআরো পড়ুন


প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাইতে গিয়ে চাকরি গেল ইমামের

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সারা দেশে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেও নীলফামারীর ডোমারে একটি মসজিদের ইমাম তা চাইতে গিয়ে চাকুরিচ্যুত হয়েছেন ঈদে। জানা গেছে, সারা দেশের ন্যায় ডোমার উপজেলার ৪৯১টি মসজিদে গত ২১ মে ২০২০ মোট ২৪ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করেন ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা। মসজিদপ্রতি বিতরণকৃত পাঁচ হাজার টাকা পান ইমাম ও মুয়াজ্জিনরা। উপজেলার বামুনিয়া ইউনিয়নে বামুনিয়া করানীপাড়া জামে মসজিদে তিন হাজার ৮ শ টাকা বেতনে ইমাম হিসাবে চাকরি করতেন মো. মোস্তাকিন ইসলাম। উল্লেখিত মসজিদ কমিটি চুপিসারে ইমাম ও মুয়াজ্জিনের প্রধানমন্ত্রীর ঈদ উপহার (আর্থিক অনুদান) তুলে নেন। ঘটনাটিআরো পড়ুন


ঘুম থেকে ডেকে তোলে যুবককে খুন, ঘাতক নিহত গণপিটুনিতে

খুলনায় গরু চরানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নীল উৎপল বাপি রপ্তান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘাতক ইমন শেখও (১৮) মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দাকোপ উপজেলার বাজুয়া এসএন ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে। নীল উৎপল বাজুয়া কলেজের গ্রন্থাগারিক সুকুমার রপ্তানের ছেলে ও ঘাতক ইমন শেখ একই গ্রামের বাদল শেখের ছেলে।   স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকালে বাজুয়া এসএন ডিগ্রি কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে কলেজের গ্রন্থাগারিক সুকুমার রপ্তান ও তার ছেলে নীল উৎপলের সঙ্গে ইমন শেখের ঝগড়া হয়। এরআরো পড়ুন


উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়ায় না: ডব্লিউএইচও

উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ায় না। যদি ছড়ায় সে ঘটনা ‘খুবই বিরল’। সোমবার এমনটি জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ।   করোনা ভাইরাস আবির্ভাবের পর প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়।   এর পর গতকাল এনিয়ে ডব্লিউএইচও’র পক্ষ থেকে নতুন করে এই তথ্য বলা হল।   তবে মারিয়া ভ্যান জানান, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে। এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলাআরো পড়ুন


স্বাস্থ্যখাতের এতো চাক্ষুষ দুর্নীতির প্রমাণের পরও হয় না কোনো বিচার-সামিয়া রহমান

সামিয়া রহমান   মৃত্যুও আজ শুধু সংখ্যাই বটে। লকডাউনও আর হবে না। কারফিউও হবে না। আক্রান্ত হবে প্রায় প্রত্যেকে। হয়তো আর ২০/৩০ দিনের মধ্যে লাখের ঘরও পার করবো আমরা। অনেকেই আবারো প্রশ্ন তুলতে পারেন, কোথায় পেলাম এই ডেটা। আমিতো ডাক্তার নই, ভাইরোলজিস্টও নই, বিশেষজ্ঞও নই। কিন্তু মে মাসের ৪ তারিখেও বলেছিলাম প্রতি সপ্তাহে আমরা ১০ হাজার অতিক্রম করবো। তাইতে অনেকের কী রাগ! জুনের ৫ তারিখ। আমরা কিন্তু ৬০ হাজার পার করে ফেলেছি! শুধু অস্বীকার, জেদ, অহংকার, গোড়ামী করে আমার নিজেদের ধ্বংস করলাম। কারণ অর্থনীতি সচল রাখা জরুরি। আবার আমরা শুধুআরো পড়ুন