praner71
যেভাবে দাফন করা হয় বঙ্গবন্ধুকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৫৭০ সাবানে গোসল করিয়ে রিলিফের কাপড়ের কাফন দিয়ে সমাহিত করা হয়। ১৯৭৫ সালের ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় তাকে দাফন করা হয়। জানাজায় গ্রামবাসী অংশগ্রহণ করতে চাইলেও দেওয়া হয়নি। গোপালগঞ্জে-বঙ্গবন্ধুর-কফিন জানা গেছে, ৭৫’ এর ১৬ আগস্ট দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ এসে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে টুঙ্গিপাড়া সোনালী ব্যাংকের ম্যানেজার কাসেম, আব্দুল হাই মেম্বর, আকবর কাজী, মো. ইলিয়াস হোসেন, জহর মুন্সি, সোনা মিয়া কবিরাজ, শেখ নুরুল হক গেদু মিয়া, সোহরাব মাস্টারসহ অন্যরা তার পৈতৃক বাড়িতে লাশ বহনআরো পড়ুন
আজ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেনারেল মনজুর হত্যা দিবস।
১৯৮১ সালের ২ জুন মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার জেনারেল মনজুর বীরউত্তম’কে স্বৈরাচারী সেনাপ্রধান এরশাদের নির্দেশে ক্যাপটেন এমদাদের নেতৃত্বে একদল বিপথগামী সৈনিক চট্টগ্রাম সেনানিবাসে গুলিকরে হত্যা করে। তাঁর বিরুদ্ধে জিয়া হত্যার মিথ্যা অপবাদ তোলে স্বয়ং এরশাদ। এরশাদ পাকিস্তানের দেয়া নীল নকশা অনুযায়ী মনজুর সহ সেনাবাহিনীতে থাকা ৫০জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে সামরিক ট্রাইবুনালে বিচার নামক প্রহসনের মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করে। কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা অফিসার ছুটিতে থাকা সত্বেও তাদেরকে গ্রেফতার করে এনে জিয়া হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে সামরিক ট্রাইবুনালে ফাঁসির আদেশ দেয়া হয়। এসব মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে আপিলের সুযোগ দেয়াআরো পড়ুন
ট্যাক্সিক্যাব চালানো নিয়ে বিব্রত নন বিপ্লব
স্টেজ কিংবা রেডিও-টেলিভিশন—কোথাও নেই ব্যান্ড প্রমিথিউসের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিপ্লব। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তার সংসার আলো করে এসেছে দুই পুত্র, এক কন্যা। করোনার এই সংকটকালে পুরো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন এই শিল্পী। এক সময়ের দাপুটে সংগীতশিল্পী বিপ্লব এখন ট্যাক্সি চালক। এমন খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হবেন এটাই স্বাভাবিক। কিন্তু বিপ্লব এতে মোটেও বিব্রত নন। বিপ্লবের ভাষায়—আমি ট্যাক্সি জবে আছি, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না। মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। যুক্তরাষ্ট্রে আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতাআরো পড়ুন
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী বৃদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ওই রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা। তিনি বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হয়। পরে ৩১ মে ওই রোহিঙ্গা ঘরে মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোহিঙ্গার করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট আসে। মৃত্যুবরণ করা রোহিঙ্গাকেআরো পড়ুন
করোনা মহামারির মধ্যে কঙ্গোতে নতুন করে ইবোলার হানা
করোনাভাইরাস মহামারির মধ্যে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় (ডিআরসি) নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। সোমবার (১ জুন) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে নতুন করে ছয় জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ইবোলা মহামারি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার আশা করছিল দেশটি। এর মধ্যেই নতুন প্রাদুর্ভাবের কথা জানা গেল। ২০১৮ সালের আগস্টে ডিআরসিতে শুরু হয় ইবোলা মহামারি। দেশটির অন্যতম বড় এই মহামারিতে এখন পর্যন্ত দুই হাজার দুইশ’রও বেশি মানুষেরআরো পড়ুন
তরুণীকে আটকে রেখে দীর্ঘদিন ধর্ষণ, ভণ্ড কবিরাজ আটক
গৃহবন্দি রেখে ভয়-ভীতি দেখিয়ে এক যুবতীকে (৩০) দীর্ঘদিন ধরে ধর্ষণর অভিযোগে এক কবিরাজকে আটক করেছে র্যাব-১। আটক কবিরাজ হাজী মো. শামছুর রহমান (৫৫) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনার রওশন সড়ক এলাকার মৃত আব্দুল গণির ছেলে। র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনার পাইকগাছার ওই যুবতী গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় থাকতেন। ব্যক্তিগত সমস্যা নিয়ে ১০ বছর আগে কবিরাজের কাছে গেলে তাদের মধ্যে সম্পর্ক হয়। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন বাসায় আটকে রেখে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে ভণ্ড কবিরাজ। তরুণী ৫/৬ বার অন্তঃসত্ত্বাআরো পড়ুন
মুক্তিপণের টাকা হাজী কামালকে দিয়েছিলেন লিবিয়ায় নিহতদের স্বজনরা
গত ২৮ মে পাচারকালে লিবিয়ার মিজদাহ শহরে নৃশংসভাবে গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ১১ বাংলাদেশি আহত হয়। এ মানবপাচারকারী চক্রের মূলহোতা হাজী কামাল। লিবিয়ায় নিহত ও আহতদের বেশিরভাগকে হাজী কামালই পাঠিয়েছেন। লিবিয়ায় পৌঁছানোর পর নির্যাতন করে পাচারকারী চক্র পরিবারের কাছ থেকে যে মুক্তিপণের অর্থ আদায় করেছিল, তার সব টাকাই গেছে হাজী কামালের মাধ্যমে। সোমবার (১ জুন) দুপুর ২টায় রাজধানীর টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (সিও) লে. কর্নেল রকিবুল হাসান। তিনি বলেন, ‘লিবিয়ায় হত্যাকাণ্ডের পর নিহত ও আহতদেরআরো পড়ুন
বাংলাদেশে জঙ্গি দল আনসার আল ইসলামের ‘মুসলিম ভিলেজ’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার
বাংলাদেশে ‘মুসলিম ভিলেজ’ নামে একটি গ্রাম থেকে নিজেদের কার্যক্রম শুরুর পরিকল্পনা করছিলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। যেখানে মানুষের তৈরি নীতি নয়, আল্লাহর আইনে সবকিছু চলবে। এমনকি কেউ সরকারকে কোনো কর দেবে না। তবে মুসলিম ভিলেজ প্রতিষ্ঠা করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের আশঙ্কা থেকে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এজন্য অস্ত্র, বিস্ফোরক সংগ্রহ করে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টাও করছিলেন। শনিবার (৩০ মে) পাবনা শহর থেকে আব্দুল্লাহ আকাশ (২৫) নামে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আরো পড়ুন
২৪ বছর আগে,বিয়ে করে ফেরার পথে গ্রেপ্তার, সাবেক ছাত্রলীগ নেতার আবেগঘন স্টার্টাস।
চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস হোসেন আরিফ তাঁর ২৪ তম বিবাহ বার্ষিকীতে ফেইসবুকে পোষ্ট দিয়েছেন, স্টার্টাসটি টাইম লাইন থেকে হুবহু নিচে দেওয়া হলোঃ- আজ আমার ২৪তম বিবাহবার্ষিকী! থানায় বাসররাত করার ২৪ বছর? আনন্দের না লজ্জার? গর্বের না কলংকের? ২৪ বছর আগে জন্ম নিয়ে বেড়ে উঠা, নতুন প্রজম্ম কিভাবে বিষয়টা মুল্যায়ন করবে, তা জানার আগ্রহ থেকেই আমার আজকের এই লিখাটা। শিরোনামটাও তাদের জন্য। ২৪ বছরে কোনদিনই, আমি দিনটি পালন করিনি। তাই বিবাহবার্ষিকীর কোন পোস্ট দিতে না পারলেও, আরফিন ও তারিফেরআরো পড়ুন
খুন হওয়া সেই কিশোরী পেয়েছে জিপিএ-৫
সাবরিনা সুলতানা নূরার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হয়ে সে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। পড়ালেখার প্রতিটি ধাপে সফলতার স্বাক্ষর রেখেছিল নূরা। সবশেষ সফলতার দ্যূতি ছড়িয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে। ঘোষিত ফলাফল অনুযায়ী নূরা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের পর নূরার বন্ধু ও সহপাঠীরা আনন্দ উল্লাস করলেও নূরার স্বজনদের মধ্যে নেই তার ছিটেফোঁটাও। কারণ এই উৎসবের মধ্যমণি নূরা যে আর নেই। তাই এ ফলাফল এখন বাড়িয়েছে শুধুই আক্ষেপ। গত ২২ এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামে নিজ বাড়িতে মা, বোন ও ভাইয়ের সঙ্গে হত্যার শিকার হন সাবরিনাআরো পড়ুন
