shimul
বিজয় মিছিল নয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে – কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল ও উৎসব না করার আহ্বান জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ভোটের মালিক জনগণ। আমরা যতদূর খবর পেয়েছি, আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে। সে কারণে দলীয় নেতাকর্মীদের প্রতি আমাদের নিদের্শনা হচ্ছে, আমরা এখনই কোন বিজয় মিছিল, সমাবেশ বা উৎসব করবো না। আপাতত দলের সর্বস্তরের নেতাকর্মীকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলা হলো। রবিবার বিকালে ভোটগ্রহণ শেষে গণমধ্যমকে তিনি একথা বলেন। আরও বলেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি কাল্পনিক অভিযোগ তুলেছে। কোনভাবেই তাদেরআরো পড়ুন
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন
দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে নারী ও পুরুষ ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের জন্য মোট ১ হাজার ৮ শ’ ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ১ হাজার ৭ শ’ ৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ শ’ ২৮ জন লড়ছেন। অপরদিকে প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়, স্থগিতকৃত আসনটিতে আগামী ২৭ জানুয়ারিআরো পড়ুন
বিদেশীরা শেখ হাসিনার জয় দেখছে
জাতীয় সংসদ নির্বাচনে মাত্র বাকি কয়েক ঘণ্টা। নির্বাচনের আগে ঢাকাস্থ বিদেশী কূটনীতিকরা আওয়ামী লীগেরই বিজয়ের পুর্বাভাস করছে। যদিও মার্কিন দূতাবাস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করেছে, কিন্তু ওয়াশিংটনে পাঠানো বার্তায় মার্কিন দূতাবাস ‘ক্ষমতার পালা বদলের কোন সম্ভাবনা দেখছে না।’ মার্কিন দূতাবাস অবশ্য তার প্রতিবেদনে এটাকে ‘নিয়ন্ত্রিত নির্বাচন’ হিসেবে দেখছে। মার্কিন দূতাবাস মনে করছে, বিরোধী দলের বক্তব্য ঠিকমতো জনগণের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। মার্কিন দূতাবাস তার প্রতিবেদনে বলেছে, ‘জনগণ আওয়ামী লীগকে আরেকবার রাখার ব্যাপারে সিদ্ধান্ত মেনে নিয়েছে।’ মার্কিন দূতাবাসের মত ভারতও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরই বিজয় দেখছে। তবেআরো পড়ুন
নোয়াখালীতে ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের হামলা, প্রিজাইডিং অফিসারসহ আহত ৬
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালিয়েছে। এতে প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নোয়াখালীর জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, শনিবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে প্রায় ৪০০ থেকে ৫০০ বিএনপি জামায়াতের কর্মী নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলার মধ্য নাটেশ্বর মাদ্রাসা কেন্দ্রে হঠাৎ হামলা চালায়। তিনি আরো জানান, তারা কেন্দ্রেও গুলি করে। এছাড়া প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারের আটকে রেখে নির্যাতন চালায়। এছাড়া ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। পরে বিজিবি এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের পটিয়ায় টাকা বিলিতে বাধা দেয়ায় যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে আওয়ামী লীগ। ভোটারদের মনে ভয়ভীতি সৃষ্টি করতেই এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় দীন মোহাম্মদ নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে এবং পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে জামায়াত শিবিরের কর্মীরা। রাত সাড়ে দশটার দিকে কুসুমপুরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় এক জামায়াত নেতা তাদের কর্মীদের নিয়ে কুসুমপুরা এলাকায় গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিলি করছিলেন। এ সময় যুবলীগ নেতা দিন মোহাম্মদ টাকা বিলিতে বাধা দিলে ক্ষিপ্ত হয়েআরো পড়ুন
সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহবান এইচ টি ইমামের
আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে আসুন। সবাই ভোট দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকালের নির্বাচন শুধু আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নয়। গোটা বাঙালী জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এইচটি ইমাম আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই আহবান জানান। ‘উৎসব নয়, নির্বাচন নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে’আরো পড়ুন
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা ইসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা ইসির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ আজ এ কথা বলেন। তিনি আজ নগরীর শেরাটন হোটেলে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন সম্পর্কে ব্রিফিংকালে বলেন, ‘আমরা আগামীকাল রোববার অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ ও কাভার করার জন্য সম্ভাব্য সকল সহযোগিতা দেবো।’ তিনি জানান, ইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ ও এ সম্পর্কে খবর পরিবেশনের জন্য ১৬০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমতি দিয়েছে। এ ছাড়া সাংবাদিকদের পাশাপাশি ২৫ হাজার নয়শ’ স্থানীয় পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতিআরো পড়ুন
আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন
আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। শুক্রবার কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাইআরো পড়ুন
৭২ বছর পর স্ত্রীর সঙ্গে দেখা, কারো দোষ দেয়নি কেউ
পৃথিবীতে কারো জন্য কতদিন অপেক্ষা করে থাকা যায়? যদি সময়টা হয় ৭২ বছর! এতো বছর ধরে কি অপেক্ষা করে বেঁচে থাকে কেউ? মানুষের প্রতি মানুষের প্রেম, অথমা স্নেহ, বা সামান্যটুকু স্মৃতিও বেঁচে থাকে? ১৯৪৬ সালের পর যদি আবারো প্রিয় মানুষের সঙ্গে ২০১৮ সালে দেখা হয়ে যায়, তাকে অলৌকিক বলা চলে নাকি অপার্থিব? এ কি মুহূর্ত নাকি, আসলে এটাই জীবন! ১৯৪৬ সাল, স্বাধীনতার ঠিক আগের বছরে ভারতের কেরালার কাভুম্বাইয়ের গ্রামে সহিংস কৃষক সংগ্রামে অংশ নেয়ার জন্য জেলে যান ই কে নারায়ণান নাম্বিয়ার। ৭২ বছর পরে, প্রৌঢ় এই মানুষের সঙ্গে আবার দেখাআরো পড়ুন
বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় কমনওয়েলথ
একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক পরিবেশের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। এক বিবৃতিতে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের জনগণকে শুভ কামনা জানান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশে ১১তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সরকার ও বিরোধীদলগুলোর সাথে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করা প্যাট্রিসিয়া গত কয়েক সপ্তাহের সহিংসতা এবং অনেক প্রার্থী ও নেতা-কর্মীকে হুমকি ও হয়রানির সংবাদে উদ্বেগ প্রকাশ করেন। কমনওয়েলথ মহাসচিব হুমকি ও হয়রানিমুক্ত রাজনীতি ও প্রচারণারআরো পড়ুন
