প্রাণের ৭১

shimul

 

এমপি হতে পারলাম কি পারলাম না, সেটি বড় কথা নয়-ইসমাইল চৌধুরী সম্রাট

আমরা এমপি হতে পারলাম কি পারলাম সেটা বড় কথা নয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দেবেন আমরা তারপক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এমপি হওয়ার চেয়ে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হওয়ার সৌভাগ্যের। আর শেখ হাসিনা নিবেদিত কর্মী হওয়া অনেক গর্বের।” সোমবার দুপুরে কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে মনে রাখতেআরো পড়ুন


ঐতিহাসিক ব্রেক্সিট চুক্তিতে ইইউর অনুমোদন

দেড় বছরেরও বেশি সময় ধরে দর-কষাকষির পর অবশেষে ঐতিহাসিক ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল রবিবার ব্রাসেলসে ইউনিয়নের ২৭ নেতা চুক্তিতে তাঁদের সম্মতি জানান। ইইউ ও যুক্তরাজ্যের বিচ্ছেদপ্রক্রিয়া এবং তাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে—ব্রেক্সিট চুক্তি মূলত এরই একটি রূপরেখা। চুক্তির প্রশংসা করে ইইউ নেতারা বলছেন, এর মধ্য দিয়ে দুই পক্ষের বিচ্ছেদপ্রক্রিয়া গোছানোভাবে শেষ করা যাবে। চুক্তিটি বাস্তবায়নের আগে অবশ্য ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন লাগবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট মনে করেন, পার্লামেন্টে এমপিদের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ব্রেক্সিট চুক্তি একটি চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি বলেন, ‘আজকের দিনটি যুক্তরাজ্যের জন্য মোটেওআরো পড়ুন


ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের সিইসির নির্দেশ

আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৩ দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিনের কার্যক্রম উদ্বোধনকালে এ নির্দেশ দেন। তিন দিনে তিন ব্যাচে ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্রিফিং দেয় কমিশন। সিইসি বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই যাকে কেন্দ্র করে কোনো সংঘাত, রক্তপাত অথবা প্রাণহানী হোক তা চাই না। এই নির্বাচনে কমিশনের অবস্থান হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠানআরো পড়ুন


কোম্পানি (সংশোধনী) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা আজ ‘ওয়ান ম্যান কোম্পানি’ গঠনের অনুমতির বিধান রেখে কোম্পানি (সংশোধনী) আইন-২০১৮ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, একজন ব্যাক্তি ‘ওয়ান ম্যান কোম্পানি’ গঠন করতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত কোম্পানি আইনের সংশোধনীতে একটি নতুন ধারণা আনা হয়েছে। যা দেশের ব্যবসা-বাণিজ্যে এতোদিন ছিল অনুপস্থিত। আমাদের বর্তমান আইনে এই ধারণা ছিল না। তবে বিশ্বের অনেক দেশে এই আইন আছে। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, আইনে আইনি কাঠামোর মধ্যেআরো পড়ুন


গণফোরাম ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে

গণফোরাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। দু’এক দিনের মধ্যেই তাদের নাম ঘোষণা করা হবে। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণ ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, সাড়ে তিনশ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এরমধ্যে প্রথমে ১৪০ জনের নাম খসড়া তালিকা করা হয়। এরমধ্য থেকে ১১৩ জনের নাম চূড়ান্ত করা হয়। লঞ্চিং গণফোরাম-লিড ‘পাবলিক পলিসি’ ইনিশিয়েটিভ শীর্ষক সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড.আরো পড়ুন


জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে : রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, মহাজোটের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে প্রায় দুই শ’ আসনেই মনোনয়ন পত্র দাখিল করবে জাতীয় পার্টি। তবে, প্রার্থীতা বাছাই প্রক্রিয়া শেষে মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আজ বিকেলে দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি চায় সব সময় গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ পরিচালিত হোক। বিগত সাতাশ বছর নানা প্রতিকূলতার মাঝেও নির্বাচনে অংশআরো পড়ুন


বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি : মাশরাফি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের সবচেয়ে প্রাচীনতম দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবার পর রাজনীতিতে আসার ব্যাপারে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন টেস্ট ও টি-২০ ফরম্যাটের সাবেক অধিনায়ক ম্যাশ। গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মাশরাফি। সেখানে রাজনীতি ও ২০১৯ বিশ্বকাপ নিয়েও কথা বলেন নড়াইল এক্সপ্রেস। তিনি বলেন, ‘২০০১, ক্রিকেটের আঙ্গিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাইআরো পড়ুন


হলি আর্টিজানে হামলায় ৮ আসামির বিচার শুরু, সাক্ষ্য ৩ ডিসেম্বর

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জন নিহত হওয়ার মামলায় ৮ আসামির বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আজ হলি আর্টিজানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে এ বিচার শুরু করেন। আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিনও ঠিক করে আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত আসামিরা হলেন, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি’ নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুরআরো পড়ুন


গরু হারালে এমনই হয় গো মা–জাফর ওয়াজেদ

আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার জন্য ডক্টর কামাল হোসেন অনেক বক্তৃতা, বিবৃতি দিয়েছেন, ক্ষমতাসীন দলের নিন্দামন্দ করে বলেছেনও, দেশে সুশাসন নেই। জবাবদিহিতা নেই। সেই তিনি এখন অপরাধী এবং অপশাসন পরিচালনাকারী, দুর্নীতিবাজদের জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন এই অশীতিপর বয়সে। বিএনপি-জামায়াত জোটের অতীতের দুঃশাসনকে সুশাসন হিসেবে সামনে তুলে ধরে তাদের পুনর্বাসনের জন্য নিজস্ব সত্তাকেও বিসর্জন দিয়েছেন। দুর্নীতি, লুটপাট, গ্রেনেড ও পেট্রোলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও অর্থ পাচারের দায়ে আদালতে দ-িতদের মুক্তির জন্য আইন-কানুনকে চাপা দিয়ে যা বলে আসছেন, তাতে বিস্ময় জাগতেই পারে দেশবাসীর। সাম্প্রদায়িক শক্তি, যুদ্ধাপরাধীদের জন্য আজ যে মায়াকান্না জুড়েআরো পড়ুন


মৃত্যুর অমরত্ব ভাবনায় খুশী’তে যখন আত্মহারা। রাজীব দাস

আসলে বলার কিছুই নেই।পুলিশ বাহিনী জন্মের পর হতে জ্বলছে??ভারতবর্ষ,পাকিস্তান ও বাংলাদেশ। সময়ের পরিক্রমায় হল্ট,সাবধান,স্যালুট এর উৎকর্ষতায় প্রথমে পুলিশ বৃটিশ বিরোধী আন্দোলনে ইংরেজদের আজ্ঞাবহ হয়ে হত্যা করেছে,ভারতবর্ষের কীর্তিমান বিপ্লবীদের।ক্ষুদিরাম, মাষ্টার দা সূর্যসেন, মাওলানা আবুল কালাম আজাদ,হতে শুরু করে অগনিত বৃটিশ বিরোধীদের পুলিশের হাতে চরম নির্মমতায় নিহত হয়েছেন।সে সময়ে ভারত উপমহাদেশে পুলিশ চরম নিষ্ঠুরতার জাজ্বল্যমান মূর্তিমান আতংক হিসেবে জনগনের চিন্তনে,পটে প্রকটিত হতো।ভারতবর্ষের জনগন একবাক্যে পরিচয়টা পেলো,পুলিশ মানেই খারাপ,পুলিশ মানে নিষ্ঠুর,পুলিশ মানেই নির্যাতনকারী???? বৃটিশ মুক্ত হলো ভারতবর্ষ, জন্ম হলো,পূর্বপাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের।শাসক শ্রেনী পশ্চিম পাকিস্তানের। শুরু হলো পুলিশিংয়ের নব যাত্রা– পুলিশিং সেই বৃটিশধারারআরো পড়ুন