প্রাণের ৭১

shimul

 

ভারতে ১৭ নকশাল বিদ্রোহী গ্রেফতার

: ভারতের ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে বামপন্থী ১৭ নকশাল বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়। গত ২৪ ঘন্টায় পুলিশ এদের গ্রেফতার করে। এক পুলিশ কর্মকর্তা জানান, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ের সুকমা জেলায় ১৬ বিদ্রোহীকে আটক করেছে। অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাভারি জেলা থেকে এক নকশাল কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে।’ গত বছর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা আধা সামরিক বাহিনীর ওপর হামলার জন্য গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জনকে খোঁজা হচ্ছিল। ওই কর্মকর্তা বলেন, ‘অন্ধ্রপ্রদেশ থেকে আটককৃত নকশাল কমান্ডারের নাম পদ্যুম মুদা।’ ভারতের ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রসহ সাতটি রাজ্যে নকশালপন্থীরা তৎপরতা চালাচ্ছে।


রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে মিয়ানমার অনিচ্ছুক ॥ জাতিসংঘকে দায়িত্ব নেয়ার আহ্বান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক দূত বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে মিয়ানমার ‘অসমর্থ ও অনিচ্ছুক’। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক আদালতে করার জোর আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতিসংঘ তদন্ত দল মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অভিযানকালে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্যে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে তদন্তের আহ্বান জানিয়েছিল। ভয়াবহ ওই নির্যাতনের হাত থেকে প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। তবে মিয়ানমার তাদেরআরো পড়ুন


গ্রেনেড হামলা মামলার ১৮ পলাতক আসামির মধ্যে ৮ জনের অবস্থান সনাক্ত করেছে পুলিশ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় অভিযুক্ত মোট ১৮ আসামির মধ্যে ৮ জনের অবস্থান জানতে পেরেছে পুলিশ। আগামীকাল বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (এডিডিআই ডিআইজি) এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা (আইও) আবদুল কাহহার আকন্দ বলেন, ‘আমরা ইন্টারপুল ও বিদেশে আমাদের মিশনগুলোর সহায়তায় ইতোমধ্যে ৮ পলাতক আসামির অবস্থান সনাক্ত করেছি এবং অপর ১০ পলাতক আসামির অবস্থান জানার চেষ্টা করছি।’ সিআইডি ও পুলিশ সদর দফতরের সূত্র অনুযায়ী, মাওলানা তাজুদ্দিন ও তার ভাই রাতুল আহমেদ ওরফে রাতুলআরো পড়ুন


তারেকের পূর্ণ সহযোগিতা নিয়ে হামলাকারীরা কাজ করে : মুফতি হান্নান

হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)-র প্রধার ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম হোতা মুফতি হান্নান তার জবানবন্দিতে জানায়, বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়াম্যান ও পলাতক তারেক রহমানে পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। জবানবন্দিতে মুফতি হান্নান জানায়, ‘তারেক জিয়া আমাদের সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয়।’ সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে সিলেটে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা মামলায় সর্বোচ্চ আদালত মুফতি হান্নানের মৃত্যুদন্ড দেয় এবং পরে তা কার্যকর হয়। ইতিহাসের জঘন্যতম, বর্বরোচিত ও নৃশংস ২১ আগস্ট গ্রেনেড হামলা হামলায় ১৩ আসামী ১৪টি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে নিষিদ্ধঘোষিতআরো পড়ুন


আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

আজ বুধবার (১০ অক্টোবর) ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক মামলার রায় ও আদেশের জন্য দিন ধার্য রয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট নজীরবিহীন গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক মামলার বিচার শেষ হয় গত ১৮ সেপ্টেম্বর। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ওই ঘটনায় আনা পৃথক মামলায় একই সঙ্গে বিচার অনুষ্টিত হয়। ভয়াবহ, পৈশাচিক, নারকীয় ও বর্বরোচিত এই গ্রেনেড হামলার বিচারের জন্য দেশবাসীর প্রতীক্ষার অবসান হবে এই রায়আরো পড়ুন


কক্সবাজারে মালবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত।

এইচএম শহীদ কক্সবাজার থেকে । কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা য় মালবাহী কাভার্ড গাড়ির চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।আজ সোমবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১১-৩০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া এলাকার মৃত খলিল উল্লাহর ছেলে। বানিয়াছড়া হাইওয়ে পুলিশের এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে কক্সবাজার যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। মালবাহি কাভার্ড ভ্যাানটি চকরিয়ার নলবিলা গেইট এলাকায় পৌছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরোআরো পড়ুন


স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারী চিকিৎসা ছাড়াই মারা যান

দেশে প্রায় ২২ হাজার নারী প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এরমধ্যে ৭০ ভাগ চিকিৎসা ছাড়াই মারা যান। ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার দ্বিতীয়। আজ মঙ্গলবার বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্স এন্ড হসপিটাল (এনআইসিআরএইচ)-এর বরাত দিয়ে অনুষ্ঠানে জানানো হয়, স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের গড় বয়স ৪১ বছর। সব স্তন ক্যান্সার রোগীর মধ্যে ৮৯ শতাংশ ক্যান্সার রোগী বিবাহিত। বক্তারা বলেন, যে মায়েরা তাদের সন্তানদের বুকের দুধআরো পড়ুন


খাদিজার বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরার বোলিং নৈপুণ্যে সফরের একমাত্র ওয়ানডেতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। কক্সবাজারে সিরিজের একমাত্র ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় পাকিস্তানের টপ-অর্ডার। উপরের সারির প্রথম তিন ব্যাটসম্যানই ছোট ছোট ইনিংস খেলে আউট হন। কিন্তু পরের দিকে পাকিস্তানের কোন ব্যাটসম্যানই তিন অংকের কোটা স্পর্শ করতে পারেনি। ফলে ৩৪ দশমিক ৫ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে দুই ওপেনার আয়াশ জাফর-মুনিবা আলি ১৮ রানআরো পড়ুন


মাদক চোরাচালানকারীর মৃত্যুদন্ডসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা ইয়াবা বহন, বিক্রি, সেবন, চোরাচালানে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ডের প্রস্তাব রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়া ইয়াবার বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে। আইনে ৫ গ্রামের বেশি ইয়াবা বহন, বিক্রি, সেবন, চোরাচালানে যুক্ত থাকলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের প্রস্তাব করা হয়েছে। এই অপরাধে সর্বনিম্ন সাজার প্রস্তাব করা হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। ৫ গ্রামের কম ইয়াবা বহনে সর্বনিম্ন ৫ বছর ও সর্বোচ্চ ১৫ বছর কারাদন্ড। এছাড়াওআরো পড়ুন


আদালতে যাওয়ার পথে কুমিল্লাতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতে যাওয়ার পথে সাজ্জাদ হোসেন শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।   সোমবার দুপুরে সাক্ষী দিতে কুমিল্লার আদালতে যাওয়া পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় একদল সন্ত্রাসী তাকে চোখ বেঁধে বাস থেকে নামিয়ে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।       শাকিল উপজেলার কুলাসার গ্রামের ছালেহ আহাম্মদ প্রকাশ বধু মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।   পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা শাকিল ফেনী থেকে মদিনা বাসযোগেআরো পড়ুন