প্রাণের ৭১

Md Hassan

 

কাল গণতন্ত্রের বিজয় দিবস: আওয়ামী লীগের কর্মসূচি

মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগেও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা শাখায় ৩০ ডিসেম্বর অনুরূপ কর্মসূচি পালিত হবে। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টারআরো পড়ুন


রাস্তায় ড্রাইভারদের রিক্রিয়েশন ব্যবস্থা রাখাসহ মহাসড়ক আইন মন্ত্রীসভায় অনুমোদন

মোহাম্মদ হাসানঃ অনিয়মের জন্য হজ এজেন্সীর জন্য ৫০ লাখ এবং ওমরা এজেন্সির জন্য ১৫ লাখ টাকা জরিমানা ও লাইসেন্স বাতিলের বিধান রেখে হজ ও ওমরাহ ব্যবস্খাপনা আইন ২০২০ এবং দেশের মহাসড়কে ফুয়েল স্টেশনসহ নির্দিষ্ট দূরুত্বে ড্রাইভারদের রিক্রিয়েশন ব্যবস্থা রাখাসহ কয়েকটি নির্দেশনা রেখে মহাসড়ক আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। আজ ২৮ ডিসেম্বর সোমবার ভার্চুয়ালি গণভবন থেকে মন্ত্রী পরিষদের সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত মন্ত্রীসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের মন্ত্রীসভা বৈঠকে মহাসড়ক আইন ২০২০ ছাড়াও অনিয়মের জন্য হজ এজেন্সীর জন্য ৫০ লাখ এবং ওমরা এজেন্সির জন্য ১৫আরো পড়ুন


মুজিববর্ষ শেষেও মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি মুজিব কর্ণার

মোহাম্মদ হাসানঃ মুজিববর্ষের সময়সীমার শেষ দিকেও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ‘মুজিব হেল্প কর্ণার’ স্থাপিত হয়নি! মুজিববর্ষ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব কর্ণার স্থাপন অন্যতম। এসব কর্নারে বঙ্গবন্ধুর জীবন নিয়ে বিভিন্ন প্রকাশনা ও গুরুত্বপূর্ণ ছবি থাকছে। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের প্রবন্ধ, বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাৎকারও স্থান পাচ্ছে এখানে। এরইমধ্যে অনেক প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এদিকে, গেলো মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণআরো পড়ুন


দেশে চব্বিশ পৌরসভায় ভোট গ্রহণ চলছে আজ

মোহাম্মদ হাসানঃ দেশে প্রথম ধাপে দু’ডজন (২৪) পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে।পৌরসভাগুলো হচ্ছে, পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই এবং চট্টগ্রামের সীতাকুণ্ড। আজ ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটআরো পড়ুন


মীরসরাইয়ের গিয়াস উদ্দিন আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের কৃতি সন্তান, চট্টগ্রাম এমইএস কলেজের সাবেক ভিপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল বশর, মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম খায়ের ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট এম এ কাশেম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবী’র ভাই সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিনকে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য করা হয়েছে।


চারশো বছর লাগে মাটিতে পলিথিন পঁচতে: মোহাম্মদ হাসান

আজ নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এ সুপারিশ মালায় প্রাধান্য ছিল বুড়িগঙ্গার তলদেশে জমাটবাধা পলিথিন অপসারণ করার বিষয়টি। পলিথিন হচ্ছে ইথিলিনের পলিমার যাকে আমার প্লাস্টিক বলে জানি। পলিমারাইজেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে পলিথিন গঠন করে। পলিথিন সাদা অস্বচ্ছ নমনীয় কিন্তু শক্ত। নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে৷ পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না৷ এগুলো পরিবেশে থেকে বর্জ্যের আকার নেয়৷ মানুষের অসচেতনতাই প্লাস্টিক দূষণের প্রধান কারণ ৷ প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পচতে অথবা কারখানায়আরো পড়ুন


আরও কুড়িটি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করলেন শেখ হাসিনা

মোহাম্মদ হাসানঃ দেশে ৪৩৬টি ফায়ার সার্ভিস স্টেশন ছিলো নতুন কুড়িটি স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে মোট ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা দাঁড়াল ৪৫৬টিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরও নতুন বিশ’টি ফায়ার সিভিল ডিফেন্স স্টেশন এবং ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ কারা কমপ্লেক্স এলাকায় মহিলা কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জে একটি এলপিজি স্টেশনও এসময় উদ্বোধন করেন। ২৭ ডিসেম্বর রবিবার অপরাহ্নে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন। উদ্বোধন সময়ে প্রধানমন্ত্রী বলেন, দূর্ঘটনা জনিত আগুনে জীবন ও সম্পদের অনেক ক্ষতি হয়। ‘আমাদের সরকার গঠনের আগে এত ফায়ারআরো পড়ুন


তৃতীয় ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগের ৬৪ মেয়র প্রার্থী চুড়ান্ত

মোহাম্মদ হাসানঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সভায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা হলেন: দিনাজপুরের হাকিমপুর: জামিল হোসেন চলন্ত, গাইবান্ধার গোবিন্দগঞ্জ: জাহাঙ্গীর আলম, নীলফামারীর জলঢাকা: মোহাম্মদআরো পড়ুন


মীরসরাইয়ের মায়ানীতে দূর্বিত্তের হামলায় ৩ ছাত্রলীগ কর্মী গুরতর আহত

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের তিন ছাত্রলীগ কর্মী দূর্বিত্তের হামলায় গুরুতর আহত। ২৬ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ৮ঘটিকার দিকে সম্প্রতি মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণায় সভাপতি -সম্পাদকের ঘনিষ্ঠজন বলে হাঠাৎ বেরিয়ে আসা একদল দূর্বিত্তের অতর্কিত হামলায় মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য তারেক হাছান,জিয়া উদ্দিন,আতাউর রহমান মারাত্মক আহত হয়। ঘটনার বিবরণে প্রকাশ, সম্প্রতি মীরসরাই উপজেলা যুবলীগের কমিটি ঘোষণার পর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী ও আলী আকবর গং এর প্রতক্ষ্য পরোচনায় চেয়ারম্যান এর ভাই সহ একদল দূর্বীত্ত নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় এই হামলা করা হয় বলেআরো পড়ুন


যোগ্যতার চেয়ে আত্মবিশ্বাসের ওপর বেশি দৃষ্টি: মোহাম্মদ হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সঙ্গে কোনোদিন একসঙ্গে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠানের চারটি জিনিসের প্রয়োজন, তা হচ্ছে : নেতৃত্ব, ম্যানিফেস্টো বা আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে। বাংলার ঊর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়। একইভাবে, বাংলাদেশে কতোকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ-দুর্দশার জন্য দায়ী। ‘হোয়াইআরো পড়ুন