Md Hassan
চট্টগ্রামকে শ্রমিক বান্ধব বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো : রেজাউল করিম চৌধুরী
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিক এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং তা অব্যাহত থাকবে। মেয়র নির্বাচিত হলে শ্রমিক বান্ধব চট্টগ্রাম নগরী গড়ে তুলবো। রবিবার চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ, থিয়েটার ইনিস্টিটিউটে, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (বিগফ)-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। রেজাউল করিম চৌধুরী বলেন ‘নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশ ও শ্রমিক বান্ধব একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়েআরো পড়ুন
পুলিশকে সকল নির্মমতা চিরতরে কবর দিয়ে মানুষকে ভালোবাসতে বললেন আইজিপি
মোহাম্মদ হাসানঃ মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসাও পাওয়া যায়, করোনাভাইরাস আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে। নির্মমতাকে ‘চিরতরে কবর দিয়ে’ মানুষকে ভালোবাসার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। রবিবার সন্ধ্যায় পুলিশ সদরদফতরের সম্মেলন কক্ষে ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। সোমবার পুলিশ সদর দফতর থেকে প্ররিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেন, ব্রুটালিটি বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে যে তাদের ভালোবাসাওআরো পড়ুন
মে-জুন মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন আসবে
মোহাম্মদ হাসানঃ দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্য ৬ কোটি ডোজ অক্সফোর্ডের করোনার টিকা আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তাছাড়া মন্ত্রী সভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে অক্সফোর্ড’র করোনা ভ্যাকসিন পেয়ে যাবেন। আরও ছয় কোটি ভ্যাকসিন কোভেক্সের মাধ্যমে মে-জুন মাসের মধ্যে আসবে। আজ ২১ ডিসেম্বর সোমবার সকাল দশ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যোগ দিয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্যআরো পড়ুন
মুজিববর্ষে চট্টগ্রাম জেলা পুলিশ ৩৯২ বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা উপহার তুলে দিলেন
মোহাম্মদ হাসানঃ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ জেলার ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের (অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাসহ) সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছেন। সেই সাথে ৩০৭ জন বীর মুক্তিযোদ্ধাগণকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও উপহার পৌছে দিয়ে সংবর্ধিত করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর রবিবার অপরাহ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার হালিশহরস্থ পুলিশ লাইন্স সিভিক সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও সম্মাননা উপহার প্রদানআরো পড়ুন
বিমান বাহিনীকে বুকে সাহস নিয়ে মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে হবে: প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা এবং সার্বিক উন্নতি করাটাই আমাদের লক্ষ্য। আজ ২০ ডিসেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ – ২০২০ (শীতকালীন) অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা ক্ষুধাআরো পড়ুন
বিদায় হজ্বের ভাষণ ও প্রাসঙ্গিকতা: মোহাম্মদ হাসান
ইতিমধ্যে সংবাদ মাধ্যমে ” আহমদ শফীকে ‘হত্যার’ অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা” এমন শিরোনামের খবর পড়লাম। সেখানে আইনজীবী আবু হানিফ বলেছেন, “আসামিরা মানসিক নির্যাতন করে আল্লামা শফীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।” আদালতে শফী হুজুরের শ্যালক মো. মইন উদ্দিনের করা এই মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে, যাঁদের অধিকাংশই হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীর অনুসারী। যার মধ্যে মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মাওলানা মো. নাসির মুনিরকে। আর দুই নম্বর আসামি করা হয়েছে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচনায় আসা হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুলআরো পড়ুন
কঠিন সময়ে আ’লীগের হাল ধরা বঙ্গতাজ পত্নী জোহরা তাজউদ্দীন’র মৃত্যুবার্ষিকী আজ
মোহাম্মদ হাসানঃ আজ ২০ ডিসেম্বর বঙ্গতাজপত্নী সৈয়দা জোহরা তাজউদ্দিন’র সপ্তম মৃত্যুবার্ষিকী। জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীদ আহমদের সহধর্মিণী। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, সেখান থেকে নিজের মেধা, যোগ্যতা ও নেতাকর্মীদের ভালোবাসায় কাণ্ডারী হয়ে হাল ধরেছিলেন দলের। সর্বপরি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন তিনি। ২০১৩ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীর এই দিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিভ্রান্ত আওয়ামী লীগের হাল ধরেছিলেন জোহরা তাজউদ্দীন। অনেক বড় বড় নেতাই তখনআরো পড়ুন
শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত সম্ভব হয়েছে: রাষ্ট্রপতি
মোহাম্মদ হাসানঃ মহামান্য রাষ্টপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ বলেছেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এখন আদালত প্রাঙ্গণে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, সেটা আয়ত্তে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে। ১৮ ডিসেম্বর শুক্রবার সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক ভার্চুয়ালি যোগদিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, “ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে আদালত প্রাঙ্গণে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ জন্য আমি এআরো পড়ুন
জাতির পিতার গড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠি ফণা তুলতে চায়: তথ্যমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি স্থাপন করা। জাতির পিতার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় গড়া বাংলাদেশে এখনও একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ফণা তুলতে চায়। কিন্তু আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা পরাভূত হবে। আজ ১৮ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির সভাপতি এবং উপজেলার কেন্দ্রিয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের প্রয়াত অধ্যক্ষ বিমলজ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরকেআরো পড়ুন
১৬ জানুয়ারি পর্যন্ত আবার বড়াল শিক্ষা প্রতিষ্ঠান’র ছুটি
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা সংকটময় সময়ে ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটি বাড়ানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে।আরো পড়ুন
