প্রাণের ৭১

Md Hassan

 

সকালে আ’লীগের কার্যনির্বাহী কমিটি বিকেলে বিএনপি’র স্থায়ী কমিটি বৈঠকে বসছেন

মোহাম্মদ হাসানঃ করোনা সংকটময় সময়ে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ও ঝুলে থাকা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দ্বিতীয়বারের মতো বসেছে। সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সূত্রে প্রকাশ, আজ ৩ অক্টোবর শনিবার বেলা ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ৮১ সদস্যের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাত্র ৩২ জনকে নিয়ে এ সভা বসছে। এদিকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। আজ ৩আরো পড়ুন


কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগদিতে করোনা পরীক্ষায় নানক’র ফলাফল পজেটিভ আসে

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। তিনি বলেন, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার দুই দফায় স্যারের করোনা টেস্টআরো পড়ুন


বাহাউদ্দীন নাছিম এর মায়ের মৃত্যুতে মোহাম্মদ হাসান’র শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত, বাহাউদ্দিন নাছিমের মা নুরজাহান বেগম আজ ২ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নূরজাহান।


বাহাউদ্দীন নাছিম এর মাতৃবিয়োগ

মোহাম্মদ হাসানঃবাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর মমতাময়ী মা আর নেই। আজ ২ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিএনপি’র রাজনীতিতে সিঁথি’র বিচরণ বেড়েছে

মোহাম্মদ হাসানঃ দেশের মানুষ যেমন করোনার সাথে তালমিলিয়ে চলতে শুরু করেছেন ঠিক তেমনি রাজনীতিও করোনাকে সঙ্গি করে এগুতে শুরু করেছে। কিছুদিন যাবত বিএনপির রাজনীতি বেশ আলোচিত।একদিকে উপ-নির্বাচনে মনোনয়ন অপরদিকে স্থায়ী কমিটির সদস্য পূরণ অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পদচ্যুত করা না করা নিয়ে চায়ের কাপে ঝড় তুলছে। পাশাপাশি সৌদি আরবে আইএস এর সাথে বৈঠক ভাবিয়ে তুলছে রাজনৈতিক প্রাজ্ঞগণ সহ জাতীয় নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোকে। তাছাড়া গত কিছুদিন ধরেই বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন’র পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর  স্ত্রী  সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। কোকোর মৃত্যুরআরো পড়ুন


বিশ্ব প্রবীণ দিবস: ভালো থাকুক বিশ্বের সব প্রবীণ: মোহাম্মদ হাসান

বার্ধক্য হলো জীবনচক্রের শেষ ধাপ। জীবনের নাজুক ও স্পর্শকাতর অবস্থা! বেঁচে থাকলে প্রত্যেক মানুষকে বার্ধক্যের সম্মুখীন হতেই হবে। বার্ধক্য মানে শারীরিক অবস্থার অবনতি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়লেও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও হজমশক্তি লোপ পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। রক্তচাপ ও হার্টের সমস্যা দেখা দেয়। দুর্বল স্বাস্থ্য আর উপার্জনহীন একজন প্রবীণ সবার কাছে অবহেলিত, উপেক্ষা ও দুর্ব্যবহারের শিকার। তাঁদের ভরণ-পোষণ, সেবা-যত্ন, চিকিৎসা ও আবাসন সমস্যা দেখা দেয়। প্রবীণদের অনেকে বুঝতে চান না। তাঁদের কল্যাণে কাজ করতেও চান না। হতাশা, বিষণ্নতা ও নিঃসঙ্গতায় চলে প্রবীণদের জীবন।আরো পড়ুন


পুলিশ প্রধানের জন্মদিনে শুভেচ্ছাঃনাগরিকদের শান্তি, নিরাপত্তা নিশ্চিত হোক-মোহাম্মদ হাসান

আজ বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি ড. বেনজির আহমেদ এর শুভ জন্মদিন। জাতির অফুরন্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় তিনি সিক্ত হবেন অবশ্যই। বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধে পরীক্ষিত একটি সংস্থা। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ করলে দেশপ্রেমে উদ্বুদ্ধ পুলিশ বাহিনী সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে পুলিশ বাহিনীর বহু সদস্য শহীদ হন এবং আহত হন বিপুলসংখ্যক। মুক্তিযুদ্ধ চলাকালীন উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর হাত ধরে দেশ পুনর্গঠনে অংশ নেয়। বর্তমান সরকারের সময় সেই পুলিশ বাহিনী বহুআরো পড়ুন


মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কর্তৃত্ব পেতে ইউপি নির্বাচন ঘিরে ইছাখালী ও মঘাদিয়া অশান্ত হয়ে উঠছে

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাইয়ে (অর্থনৈতিক অঞ্চল)মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরী লাগোয়া ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা। পরিস্থিতি দিনের পর দিন কঠিন রুপ নিতে শুরু করেছে। ভয়ঙ্কর সহিংসতার আশংকা করছেন রাজনৈতিক সংশ্লিষ্ট বোদ্ধাগণ। বর্তমানে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক, গত উপজেলা আওয়ামী লীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা। এবারের নব গঠিত উপজেলা আওয়ামী লীগ কমিটিতে তাঁকে সদস্য করা হয়নি শুধুমাত্র আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বর্তমান উপজেলাআরো পড়ুন


আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নী সহ ৬ জনের ফাঁসি

মোহাম্মদ হাসানঃ বরগুনায় প্রকাশ্যে দিবালোকে শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) কে কুপিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হলো আজ  বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত। অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। বহুল আলোচিত এ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে বেলা ১২টা ৫০ মিনিটে আদালতের এজলাসে উঠানো হয়। বেলাআরো পড়ুন


আপা’র জন্মদিনে শপথ হোক ‘আমরাই সমৃদ্ধ বাংলা গড়বো’:মীরসরাই যুবলীগের আলোচনা সভায়

মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল মীরসরাই কলেজ মিলনায়তনে উপজেলা যুবলীগের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বিশাল যুব গোষ্ঠীকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রথম যুব সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে তার ভাগ্নে তৎকালীন সময়ের তুমুল জনপ্রিয় যুবনেতা, মুজিববাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরআরো পড়ুন