Md Hassan
মীরসরাই উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্দোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালি মীরসরাই সদর পদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর সভাপতিত্বে শোক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জোরারগঞ্জআরো পড়ুন
জাতির পিতা’র পতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৫ আগস্ট শনিবার পূর্বাহ্নে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানান। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রক্তাক্ত ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করাআরো পড়ুন
জয়নাল হাজারীর বাড়িতে আাবারও সন্ত্রাসী হামলা ডিবি-পুলিশ-র্যাব পরিস্থিতির নিয়ন্ত্রণে
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারীর বাড়িতে গত রাতের আজ ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় আবারও সন্ত্রাসী হামলা শুরু হলে ডিবি-পুলিশ-র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলরত অবস্থায় রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে ঐ বাড়িতে ফাঁকাগুলি, বোমা হামলা ও ভাংচুর করেছে মুখোশাধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী। জয়নাল হাজারী ও তার বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে মুখোশ পরে কিছু সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে।আরো পড়ুন
বিশ্বে শেখ মুজিবের দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি-মোহাম্মদ হাসান
পাকিস্তানি দোসর ঘাতকের দল মনে করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তাঁর নাম চিহ্ন মুছে দেবে। কিন্তু পারেনি। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি ও মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান। তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এজন্যই বিশ্বে শেখ মুজিবের দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বনেতা হতেন। তাইতো দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, স্বাধীণতায় বিশ্বাসী বাংলাদেশের প্রত্যেকটিআরো পড়ুন
কাল রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
মোহাম্মদ হাসানঃ আগামীকাল রক্তাক্ত ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে দিনটি। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকেআরো পড়ুন
দোষী সাব্যস্ত হলে তার জন্য ব্যক্তিই দায়ী প্রতিষ্ঠান নয়-পুলিশ সার্ভিস এসোসিয়েশন
মোহাম্মদ হাসানঃ কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানামুখী অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করে সংস্থাটি। যৌথ স্বাক্ষরে সংগঠনের সভাপতি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন। এতে বলা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর বিস্ময় ও উদ্বেগের সাথে লক্ষ্য করছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদআরো পড়ুন
দেশে ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী।গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অল্প সময়ের মধ্যেই এ পদে যোগ দেবেন। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। এদিকে রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ-মোহাম্মদ হাসান
‘সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তাঁকে হত্যা করে। এর মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। তাদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা।’ বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর স্বাধীনতা বিরোধীরা সত্যকে অস্বীকার করে মানুষকে বিপথগামী করে স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে চেয়েও ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ।’ ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরআরো পড়ুন
জাতীয় শোক দিবসে মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মীরসরাই উপজেলা শাখা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শোক দিবসের কর্মসূচি পালনের জন্য উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নিন্মোক্ত কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হলো। কর্মসূচি সমূহঃ (ক) ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনর্মিত করণ এবং কালো পতাকা উত্তোলন। (খ) জাতির পিতাআরো পড়ুন
দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫
মোহাম্মদ হাসানঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৫১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। আজ ১২ আগস্ট বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। গতআরো পড়ুন
