Md Hassan
দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৮,শনাক্ত ২৭৭২ সুস্থ ২১৭৬
মোহাম্মদ হাসানঃ বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে ঈদুল আজহা এবং বন্যাকে ঘিরে করোনাভাইরাসে সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। আজ ৩১ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় দেশে রাজধানী ঢাকার মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের মতো অনলাইন স্বাস্থ্য বুলেটিনে দেশের সর্বশেষ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। ডাঃ নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে ৮২ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ১৭০ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬১৪ টি নমুনা। এ নিয়েআরো পড়ুন
পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে মোহাম্মদ হাসান’র শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবারের ঈদে করোনায় ক্ষতিগ্রস্ত ও বন্যাদূর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুত কমিটি ও মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ হাসান। ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদ-উল-আযহায় পশু কুরবানীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা করতে হবে। হযরত ইব্রাহীম ও ইসমাইল আ. এর কুরবানীর ঐতিহাসিক ঘটনাপঞ্জি স্মরণ করে মুসলমানরা আল্লাহর নির্দেশের কাছে নিজেদের সমর্পণের চেতনায় উজ্জীবিত হয়। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সামর্থবান সবাইকেআরো পড়ুন
দেশে করোনায় আরও মৃত্যু ৪৮ শনাক্ত ২৬৯৫ সুস্থ ২৬৬৮
মোহাম্মদ হাসানঃ আর মাস তিনেকের মধ্যেই শীত আসছে। পৃথিবীর অধিকাংশ দেশেই এসময়টায় ঠান্ডা লাগা বা ফ্লু-র প্রাদুর্ভাব দেখা দেয়। এ কারণে আশংকা দেখা দিয়েছে যে ঋতু পরিবর্তনের সময় করোনা সংক্রমণ বেড়ে যাবে এবং বলা হচ্ছে, প্রথম দফায় সংক্রমণ যত ব্যাপক ছিল – দ্বিতীয় দফায় তা আরো মারাত্মক হবে।এমন খবর প্রকাশ করেছেন বিবিসি। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দেশে রাজধানী ঢাকার মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের মতো অনলাইন স্বাস্থ্য বুলেটিনে দেশের সর্বশেষ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। ডাঃ নাসিমা সুলতানা জানান,আরো পড়ুন
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ফারুক ভূঁইয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। মীরসরাইয়ের জনগনকে সরকারি সাস্থবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি জনসচেতনতামূলক বার্তা দিয়েছেন। (১) সাস্থবিধি মেনে চলুন, না হলে মৃত্যুর ঝুকি আছে। (২) বাহিরে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। (৩) বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন ও হ্যান্ড স্যানিটাইজা ব্যাবহার করুন। (৪) ৩ ফিট দূরত্ব রেখে ঈদের নামাজ আদায় করুন। (৫) হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকুন। (৬) নিরাপদ দূরত্ব বজায়আরো পড়ুন
মীরসরাই সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাহবুব রহমান রুহেল ও সাবেদুর রহমান সুমু
মোহাম্মদ হাসানঃ আর দুইদিন পরই ত্যাগের ঈদ, আনন্দের ঈদ। চলমান বৈশ্বিক মহামারী করোনা সংকটময় সময়েও সবাই এখন ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের গোছগাছ সেরে নেয়ার জন্য। ঈদুল আযহার বিশেষত্ব কোরবানি। এর মাঝেই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিতেও ভুলছেন না কেউই। যেমনটা ভোলেননি চট্টগ্রামের মীরসরাই উপজেলার আলোকিত পরিবারের দুই সন্তান, সাবেক মন্ত্রীপুত্র কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেদুর রহমান সুমু ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া তথ্যমতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম দুই কারিগরদের একজনআরো পড়ুন
দেশের বন্যার্ত মানুষের পাশে পুলিশের ত্রান কার্যক্রম অব্যাহত
মোহাম্মদ হাসানঃ দেশের নাগরিকদের জান মাল রক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতার পাশাপাশি বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এর নির্দেশে দেশের বন্যাকবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ সূত্রে প্রকাশ, শুধু স্বাভাবিক সময়ে নয়, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে কোন দুর্যোগে বাংলাদেশ পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল, এরকম ব্রত নিয়ে বন্যাকবলিত জেলাসমূহে পুলিশের পক্ষ থেকে ত্রান কার্যক্রম চলছে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুড়িগ্রাম সহ বন্যাকবলিত জেলাসমূহে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে, বিভিন্নভাবে। কোথাও কোথাও শ্রদ্ধা, ভালবাসা আর সহায়তার উপটৌকন হিসাবে আইজিপি’র পক্ষে বন্যাকবলিতেআরো পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
মোহাম্মদ হাসানঃ ‘আস্সালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ আজ ২৯ জুলাই বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অডিও বার্তাটির মাধ্যমে দেশবাসীকে ঈদুল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি সকল মোবাইল ব্যবহারকারীদের কাছে তাদের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে। ভিডও বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণেরআরো পড়ুন
দেশে করোনায় প্রাণ গেলো আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯ সুস্থ ২৮৭৫
মোহাম্মদ হাসানঃ চীনে করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশের শরীরে নতুন করে রোগের লক্ষণ দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত। খবর এসেছে জাপান, ইরান থেকেও। এমনকি, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার খবর এসেছে। ফলে চিকিৎসক ও বিজ্ঞানীদের কপালে যেমন চিন্তার ভাঁজ, অস্বস্তি ও আতঙ্কে সাধারণ মানুষও। একাধিকবার রিপোর্ট নেগেটিভ আসার পরও কেন এত তড়িঘড়ি ফের রোগে পড়া!বিশেষজ্ঞগণের মতে,আসলে এই রোগের কোনও ওষুধ নেই বলেই সমস্যা হচ্ছে। অ্যান্টিবডির সঙ্গে লড়াইয়ে ভাইরাসের মাত্রা কমে, কিন্তু সব সময় নির্মূল হয় না।এদিকে বাংলাদেশে গতআরো পড়ুন
চট্টগ্রামে করোনা শনাক্ত রোগী ১৪ হাজার,সুস্থ ২ হাজার ছাড়াল,মৃত্যু ২২৯
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামে শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা ভাইরাস সংক্রমন শনাক্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়াল। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন; এর মধ্যে ৮৮ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৯৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৮৫৫ জন নগরের ও ৪ হাজার ২৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৯ জন; এর মধ্যে ১৬১ জন নগরেরআরো পড়ুন
পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন সহ ৭ প্রকল্প একনেকে অনুমোদন
মোহাম্মদ হাসানঃ এবারের অর্থবছরের (২০২০-২১) চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৭৫ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের ২ হাজার ১৩২ কোটি ৮৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৯৪২ কোটি ৪৬ লাখ টাকা। আজ ২৮ জুলাই মঙ্গলবার গণভবন থেকে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সাথে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভায় অংশ নেন। রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষ থেকে একনেক সভায় অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রীআরো পড়ুন
