Md Hassan
মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রায় ২২ হাজার ইয়াবাসহ আটক ২
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৮৫০ পিস ইয়াবা সহ মোঃ আরিফ (২২) ও আনোয়ার হোসেন (৪৩) নামে ২ জনকে আটক করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানা সূত্রে প্রকাশ,গতকাল শনিবার বিকেল সাড়ে চার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল মোঃ শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মুহম্মদ হেলাল উদ্দিন, এসআই সিরাজুল ইসলাম, এএসআই মোঃমহিউদ্দিন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় ঢাকামুখী কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ট ২০-৯৭১২ তল্লাশী করেআরো পড়ুন
দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪৩ নতুন শনাক্ত ৩৮০৯ সুস্থ ১৪০৯
মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে এমন পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও করোনায় বিপর্যস্ত বিশ্ববাসী অপেক্ষায় আছে কবে নাগাদ এ প্রতিষেধক তৈরির সুখবর দিবে বিজ্ঞানীরা সেই আশায়। গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৯ জন। প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এখন দেশে মোট সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৭৮৭। এ পর্যন্ত দেশে করোনার ভয়াল থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৩৮। সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। আজ ২৮ জুন রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালিস্থআরো পড়ুন
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে-আইজিপি
মোহাম্মদ হাসানঃ মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার স্বপ্ন দেখছেন। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়তে কাজ করছেন। তিনি পুলিশের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশে পরিণত করতে চান বলে বলেছেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। তিনি আজ ২৭ জুন শনিবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি বলেন, উন্নত দেশের পুলিশ হতে হলে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায়আরো পড়ুন
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম করোনা আক্রান্ত
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ এসেছে। গত ২৫ জুন বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন। এমএ সালাম বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারিরীক অবস্থা ভালো আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম সংবাদ মাধ্যমে বলেন, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। আজ ২৭ জুন শনিবার হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে- তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।আরো পড়ুন
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৫০৪ জন,মারা গেছে ৩৪ জন
মোহাম্মদ হাসানঃ দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি এখন চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি। জুলাইয়ের শেষ পর্যন্ত সংক্রমণ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে থাকার আশঙ্কা আছে। আগস্টের শেষের দিকে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ছাড়াতে পারে। মৃত্যু হতে পারে সাড়ে তিন হাজারের বেশি মানুষের। এমন পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞগণ। গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এখন দেশে মোট সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৯৭৮। এ পর্যন্ত দেশে করোনার ভয়াল থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৯৫। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। আজ ২৭আরো পড়ুন
মীরসরাইয়ের আরও ৫ জন সহ চট্টগ্রামে নতুন ১৫৯ জনের করোনা শনাক্ত
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের শরীরে প্রাণঘাতি করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮২ জন নগর ও ৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬২৫ জনে। আজ ২৭ জুন শনিবার সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৩ জনের ও উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৬২ জন, সিভাসুতে ৪৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ জন,আরো পড়ুন
টেকনাফে ডাকাত পুলিশ সংঘর্ষে ৪ রোহিঙ্গা ডাকাত নিহত
মোহাম্মদ হাসানঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চার ডাকাত নিহত হয়েছেন। আজ ২৬ জুন শুক্রবার দুপুরে টেকনাফ এলাকার হোয়াইক্যংয়ের চাকমারকুল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে, রোহিঙ্গা হাকিম ডাকাতের ভাই বশির ও জাকির, তার দলের আরও দুই সদস্য বলে জানা গেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনীতির নামে কাদা ছোড়াছুড়ি মানুষ পছন্দ করছে না-ওবায়দুল কাদের
মোহাম্মদ হাসানঃ করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না- বিএনপির এমন সমালোচনার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সমালোচনার নামে জাতিকে আর কত অসত্য তথ্য দিয়ে যাবেন? আজ ২৬ জুন শুক্রবার তাঁর সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি বলেন, যেকোনো গঠনমূলক সমালোচনা বা পরামর্শ গ্রহণ করার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আছে। রাজনীতির নামে কাদা ছোড়াছুড়ি মানুষ পছন্দ করছে না। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন,‘এখন কোনো রাজনীতি নয়। এখন একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গির মিথ্যাচার বন্ধআরো পড়ুন
দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন
মোহাম্মদ হাসানঃ থামছেনা মরণঘাতি বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ। সারাদেশে প্রতিদিনই বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১লাখ ৩০ হাজার ৪৭৪ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬১ জনের, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪০ জনের। যার হাত ধরে দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৬১ জন।নতুন শনাক্ত ৩৮৬৮ জন সহ দেশে এই মুহুর্তে শনাক্ত এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। তবে আশার কথা হলো গত ২৪ ঘন্টায় ১৬৩৮ জনআরো পড়ুন
চট্টগ্রামে মোট করোনা রোগী শনাক্ত ৭৪৪৬,মৃত্যু ১৬০,সুস্থ ৯০৮
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন।এই নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৪৪৬ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৯০৮ জনে। অন্যদিকে, করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৫ জন, যাদের সবগুলোই নগরের। ফলে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ১৬০। আজ ২৬ জুন শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে নতুন যোগ হওয়া শেভরন ল্যাবসহ ছয়টিআরো পড়ুন
