Md Hassan
আসল রাজনীতিবিদ সৃষ্টি না হওয়ায় তৈরি হচ্ছে ভূইফোঁড় রাজনীতিবিদ-মোহাম্মদ হাসান
যে রাজনীতিই আমাদের সব দিয়েছে। কিন্তু সে রাজনীতিই এখন বিরক্তি ও বিড়ম্বনার কারণ। গত শতাব্দীর বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা এসেছে সততা ও আদর্শভিত্তিক রাজনীতির হাত ধরে। গত শিকি শতাব্দি ধরে বাংলাদেশের রাজনীতি তার পূর্বের স্বাভাবিক অবস্থা থেকে সরে এসে বাণিজ্যনির্ভর হয়ে পড়েছে। যার প্রেক্ষিতে রাজনীতির কিছু আদর্শ স্লোগান বিজ্ঞাপনী ভাষাতে রূপান্তরিত হয়েছে। সকল পর্যায়ে অযাচিত রাজনীতির ব্যবহার ও খবরদারিতে সামাজিক-রাষ্ট্রীয় শ্লীল-সুন্দর ব্যবস্থায় অশ্লীলতা ভর করে দেশ সুদ্ধ জনগণের কাছে ঘৃণা ও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জনজীবনকে উন্নত করার বিভিন্ন নীতি ও কর্মসূচি নিয়ে জনপরিসরে বিতর্ক আরও বাড়ানো প্রয়োজন। কিন্তু মানুষআরো পড়ুন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪৬২ ও মৃত্যু ৩৭
মোহাম্মদ হাসানঃ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার সাড়ে তিন মাস পরে এসেও সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। যদিও দেশি-বিদেশি গবেষকেরা এই সময়ের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলেই পূর্বাভাস দিয়েছিলেন।দেখা যাচ্ছে, সেই পূর্বাভাস ভুল এবং সরকারও এখন ভিন্ন আঙ্গিকে লকডাউনের পথে হাঁটছে, যেটি কিছুদিন আগেই তুলে নেয়া হয়েছিল। বাংলাদেশেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই জুন মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমবে, আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে জুলাইয়ে -এরকম পূর্বাভাস দিয়েছিলেন। কারো কারো মতে,আমাদের এখানে ভালো কোয়ারেন্টিন হয়নি, আইসোলেশন হয়নি, লকডাউনটাও ভালো হয়নি। ফলে সংক্রমন কমার যে ধারণা সেটাও বাস্তবে হয়নি। গত ২৪ ঘন্টায় দেশেআরো পড়ুন
১১ জুলাই’১১ মীরসরাই ট্র্যাজেডির দিন স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত
মোহাম্মদ হাসানঃ ১১ জুলাই ২০১১ সালে দেশের নাগরিকদের বিবেক নাড়া দেয়া ঘটনা মীরসরাই ট্র্যাজেডি। মীরসরাই উপজেলা সদর থেকে সেদিন ফুটবল খেলা দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় এক অভিবাবক সহ ৪৪ ছাত্র। প্রতিবছরের ১১ জুলাই দিনটি আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছেন। এবার বৈশ্বিক ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর সংকটময় সময়ে এ কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ। আজ ২৪ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাআরো পড়ুন
আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক দল-শেখ মোঃ আতাউর রহমান
মোহাম্মদ হাসানঃ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্যিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক ২৩ জুন ১৭৫৭ সনে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাগণ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে ২৩ জুন তারিখটি বেছে নিয়েছিলেন।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক দল। আজ ২৩ জুন মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থকআরো পড়ুন
একদিনে দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩ সুস্থ ৮৮০ জন
মোহাম্মদ হাসানঃ পৃথিবীর অনেক দেশে মহামারী করোনার লাগাম টানা সম্ভব হলেও বাংলাদেশে এখনো বেলাগাম। আক্রান্ত আর মৃত্যু দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। এই সময় মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনায় কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ। যার হাত ধরে দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৪৫ জন।নতুন শনাক্ত ৩৪১২ জন সহ দেশে এই মুহুর্তে শনাক্ত এক লাখ ১৯ হাজার ১৯৮ জন।আরো পড়ুন
আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি-মোহাম্মদ হাসান
‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম অমলিন, অবিনশ্বর। ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা। তেমনি ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নামও বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী গণমানুষের প্রিয় দল আওয়ামী লীগের কাল ২৩ জুন প্রতিষ্ঠার দিন। আওয়ামী লীগ মানেই বাঙালী জাতীয়তাবাদের মূল ধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। বাংলাদেশের কাদা-মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষের কাফেলা। অতীতের মতো বাংলাদেশের ভবিষ্যতও আওয়ামী লীগের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বাঙালী জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপমহাদেশেরআরো পড়ুন
দেশে করোনায় আরো ৩৮ প্রাণহানি,নতুন আক্রান্ত ৩৪৮০ সুস্থ ১৬৭৮
দেশে করোনায় আরো ৩৮ প্রাণহানি,নতুন আক্রান্ত ৩৪৮০ সুস্থ ১৬৭ মোহাম্মদ হাসানঃ দক্ষিণ এশিয়া অঞ্চলে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবা ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এমন পরিস্থিতিতে চরম বিপদের মুখে। গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনায় কেড়ে নিলো আরও ৩৮ জনের প্রাণ। যার হাত ধরে দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫০২ জন।নতুন শনাক্ত ৩৪৮০ জন সহ দেশে এই মুহুর্তে শনাক্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। তবে আশার কথা হলো গত ২৪ ঘন্টায় ১৬৭৮ জন সহ মোট ৪৬ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আজ ২২ জুন সোমবারআরো পড়ুন
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৬৪,নতুন শনাক্ত ৩৫৩১
মোহাম্মদ হাসানঃ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে মরণঘ্যাতি ভাইরাস করোনা। লকডাউন তুলে পুনরায় অঞ্চল ভিত্তিক লকডাউনের পর থেকেই ক্রমেই বাংলাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই সূত্রের উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। বিশেষত করোনায় মৃতের সংখ্যায়। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম ৬৯ দিনে মৃত্যু হয়েছিল ৫০০ মানুষের। আর পরের মাত্র ২৬ দিনে মৃত্যু হয়েছে ৯০০ জনের। যার ফলে করোনায় বাংলাদেশে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ১৪০০! যদিও বিশ্বের অনেক দেশের তুলনায় করোনায় মৃত্যুহার এখনো কম। দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬৪ জন। যার মধ্যে গত ২৪আরো পড়ুন
দেশে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় ধ্বসঃএকদিনে মৃত্যু ৩৭ শনাক্ত৩২৪০সুস্থ১০৪৮
মোহাম্মদ হাসানঃ জীবন বিনাশী করোনাভাইরাস নিয়ে উদ্বেগ যেন কমছেই না। কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে অঞ্চল ভিত্তিক লকডাউন শুরু হওয়ার পাঁচ দিন। আর এর মধ্যে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনায় কেড়ে নিলো আরও ৩৭ জনের প্রাণ। যার হাত ধরে দেশে করোনা সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪২৫ জন।নতুন শনাক্ত ৩২৪০ জন সহ দেশে এই মুহুর্তে শনাক্ত এক লাখ আট হাজার ৭৭৫ জন। তবে আশারআরো পড়ুন
কামাল লোহানীর মৃত্যুতে মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোক
মোহাম্মদ হাসানঃ সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কামাল লোহানী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকতার পাশাপাশি আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী বিপুল অবদান রেখেছেন। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি । মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানআরো পড়ুন
