Md Hassan
চট্টগ্রামে ৩ করোনা রোগীর মৃত্যু, আক্রান্ত ২৭
মোহাম্মদ হাসানঃ প্রাণঘাতি করোনা ভাইরাস সক্রমণে চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৭ জন ২৪ জন আইসোলেশনে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে কেউ এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেননি। আজ ১৫ এপ্রিল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। চট্রগ্রামের সিভওল সার্জন স্বাক্ষরিত পত্রমতে, মোট ২৭ ব্যাক্তি করোনা আক্রান্তের ২৪ জন পুরুষ ৩ জন নারী রয়েছেন। বয়স বিভাজনে দেখা যায় ১০ বছরের নিচে ১ জন ১১ থেকে ২০ বছর বয়সের ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ৮ জন, ৩১থেকে ৪০ বছর বয়সেরআরো পড়ুন
করোনায় ডাঃ মঈন উদ্দিনের মৃত্যু!
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে বিবিসি সূত্রে প্রকাশ। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল। আজ ১৫ এপ্রিল বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রেমানন্দ মন্ডল জানান, “তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।” সিলেটের সিভিলআরো পড়ুন
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়ে আক্রান্ত ২০ লাখ!
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ ১৫ এপ্রিল বুধবার সকালে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৪ জনে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন। তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯২ হাজার ৮৪৮ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৭৮ হাজার ৬৫৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ২৬ হাজারআরো পড়ুন
২৪ ঘন্টায় আরো ৭ জনের মৃত্যু নতুন আক্রান্ত ২০৯ মোট আক্রান্ত ১০১২
মোহাম্মদ হাসানঃ করোনা ভাইরাস সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের মৃ’ত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ জন। সব মিলিয়ে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে। মোট মৃ’ত্যু ৪৬ জন। এবং গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডাঃ নাছিমা সুলতানা। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যাআরো পড়ুন
বাংলা নববর্ষে মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ মহামারি করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখে বর্ষবরণের চিরায়িত রীতি পরিবর্তিত হয়ে গেছে। এবছর বাইরের কোনো অনুষ্ঠান ছাড়া ঘরে বসেই বাঙালি জাতির প্রাণের উৎসব উদযাপন করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান সরকারি ও বেসরকারি সব টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ৮টা হতে প্রচার করা শুরু হয়। বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতিবছর ১৪ এপ্রিল বেশ জাঁকজমকভাবে পালন করা হয় বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রায় ছয় শতক আগে থেকেই পহেলাআরো পড়ুন
বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১ লাখ ২০ হাজার!
মোহাম্মদ হাসানঃ জীবন বিনাশী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯১ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৯ লাখ ২৪ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ২৭ হাজার ৫৪০ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৭৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৯৬১ (২১আরো পড়ুন
পহেলা বৈশাখঃপ্রলয় নতুন সৃজন- বেদন-মোহাম্মদ হাসান
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সঙ্গে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেন। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সব প্রান্তের সব বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেন, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সব দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা একে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়।আরো পড়ুন
সস্মিলিতভাবে করোনাভাইরাসজনিত মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ-প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে। আজ ১৩ এপ্রিল সোমবার সরকারি বাসভবন গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতোপূর্বে করোনার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখআরো পড়ুন
সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ চিরায়ত বাংলা ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সম্প্রচারমাধ্যমে সরকার প্রধানের এই ভাষণ প্রচার করা হবে। ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন।
মীরসরাইয়ের চৈতন্যেরহাটে ত্রাণের চালসহ ১ব্যাক্তি আটক!
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাইয়ে এক বস্তা ত্রাণের চাল বিক্রির অভিযোগে ভাস্কর দাস বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছেন যৌথবাহিনী। আজ আজ ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ ঘটকার পর উপজেলার চৈতন্যার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল রবিবার বাজারের বেনু কৃষ্ণ দাসের দোকান থেকে এক ব্যক্তি ৫০ কেজি ওজনের এক বস্তা চাল কিনে নিয়ে যান। বিষয়টি জানার পর মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে যৌথবাহিনী ক্রেতার বাড়ি থেকে চাউলের বস্তাটি উদ্ধার করে ওই দোকানে অভিযান চালায়। এ সময় চাউল বিক্রির সত্যতা মেলায় দোকানের কর্মচারীআরো পড়ুন
