praner71
১৯০৮ ইং সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ক্ষুদিরামের ফাঁসি কার্যকর করে সরকার
আজ সেই ১১ আগস্ট। ১৯০৮ সালের এই দিনে ফাঁসির মঞ্চে শহীদ হন ক্ষুদিরাম বসু একবার বিদায় দে মা… ‘একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী কলের বোমা তৈরি করে দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো বড়লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী।’ পীতাম্বর দাসের লেখা এ গানটি অনেকটাই বলে দেয় বিপ্লবী ক্ষুদিরাম দাসের স্বরূপ। ফাঁসির মঞ্চে হাসিমুখে দাঁড়িয়ে টগবগে এক যুবক। কী এমন বয়স তার, মাত্র ১৮ বছর। পরনে সাদা ধুতি। শ্যামলা ছিপছিপে গড়ন, কোঁকড়া চুল ভাগ হয়ে পড়ে রয়েছে সিঁথির দু’পাশে। মৃত্যুআরো পড়ুন
রাফিকে পুড়িয়ে হত্যা: ৪ ডাক্তার- নার্সের সাক্ষ্য ও জেরা সম্পন্ন
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় বৃহস্পতিবার তিন চিকিৎসক ও একজন নার্স সাক্ষ্য দিয়েছেন। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে রাফির এই চিকিৎসক ও নার্সের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ফেনী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. হাফেজ আহাম্মদ ও বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, আলোচিত এই হত্যা মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৮৪ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেলআরো পড়ুন
পা-খোলা বেলজিয়ান তরুণীদের শিরশ্ছেদ চাইলেন মরক্কোর কট্টরপন্থী নেতা
বেলজিয়ামের তরুণীদের একটি স্বেচ্ছাসেবক দল টি-শার্ট ও হাফপ্যান্ট পরে কাজ করছিলেন মরক্কোয়। কিন্তু ছোট ছোট কাপড়টা মেনে নিতে পারেনি মরোক্কোর কট্টরপন্থীরা। তাই তাদের শিরশ্ছেদ করার দাবি জানান তারা। মরোক্কোর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শিরশ্ছেদের দাবি জানান। পরে প্রো-ইসলামিস্ট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন সিনেটর দেশটির পার্লামেন্টে এ দাবি তুলে ধরেন। দেশটির আইনপ্রণেতারা ওই বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করতে আহ্বান জানান। মরক্কোর টারুডান্ট নামক প্রদেশের একটি অঞ্চলে এ ঘটনা ঘটে। কিন্তু বর্তমানে দেশটির সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। ওই অঞ্চলটিতে তরুণীরা একটি রাস্তা নির্মাণে কাজ করছিলেন বেলজিয়ামেরআরো পড়ুন
ইয়েমেনে সৌদি হামলায় ৬৮ শিশু নিহত
গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ৬৮ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক অফিসের এক গোপন তথ্যের ভিত্তিতে খবর প্রকাশ করেছে আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জোট প্রতিদিন গড়ে কমপক্ষে ২০টি হামলা চালিয়েছে। কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল স্কুল ও ঘরবাড়ি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান শুরু করে। ২০১৪ সালে রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন অংশ হুথিদের দখলে চলে যাওয়ার পর এই অভিযানআরো পড়ুন
নুসরাত হত্যা মামলায় সাক্ষ্য দিলেন পাঁচ পুলিশ কর্মকর্তা
মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়িয়ে হত্যা মামলায় পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পুলিশ পরিদর্শক মো. জুয়েল মিয়া, উপ-পরিদর্শক মো. আল আমিন শেখ, মো. ময়নাল হোসেন, মো. নুরুল করিম ও মো. হায়দার আলী আকন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, নুসরাত হত্যা মামলায় মঙ্গলবার পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। মামলার ৯২ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত বাদীসহ ৭৯আরো পড়ুন
নিরাপত্তা হেফাজতে নির্যাতন বেআইনি, অথচ অহরহ ঘটছে, বললেন ব্যারিস্টার সারা
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন অহরহ ঘটে আসছে, অথচ এটা বেআইনি। বিবিসি সোমবার বিবিসি বাংলাকে তিনি বলেন, নিরাপত্তা হেফাজতে কোন ক্ষেত্রেই কারো বিরুদ্ধে কোন মতেই নির্যাতন গ্রহণ যোগ্য নয়। এখানে নির্যাতনের পক্ষে কোন অজুহাতের সুযোগ নেই। এমনকি দেশে যদি যুদ্ধাবস্থাও থাকে এবং আটক ব্যক্তি যদি সন্ত্রাসীও হয়, তাহলেও তাকে নির্যাতন করা যাবে না। আমাদের সংবিধানে কিন্তু এরকমটাই বলা আছে। তিনি আরো বলেন, এখানে জবাবদিহিতার ব্যাপারটা আসলে নেই। কারণ যেআরো পড়ুন
ভারতের কাশ্মীরে সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করেছে ভারত। খবর এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর। সোমবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তাদের গ্রেফতার করা হয়। রোববার থেকেই সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের বাসা থেকে গ্রেফতারের পর মেহবুবা মুফতিকে স্থানীয় সরকারী গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করেন। সংসদের অনুমোদনের পরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এইআরো পড়ুন
কাশ্মীরকে দুই ভাগ করার ঘোষণা ভারতের
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাগ-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সেইসঙ্গে কাশ্মীরকে ভেঙে দুই টুকরো করার ঘোষণাও দেন। কাশ্মীর ভেঙে নতুন দুই রাজ্য হবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭০ ধারা তুলে নিতে দেরি করা উচিত হবে না বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি জানান, কাশ্মীর রাজ্যের মর্যাদা হারানোর পর জম্মু-কাশ্মীর ও লাদাখ হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। ক্রমশ জটিলআরো পড়ুন
খুলনায় জিআরপি থানায় ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ
খুলনার জিআরপি (রেলওয়ে) থানায় এক তরুণীকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ওই কিশোরী নিজেই আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন। এদিকে, আদালতের নির্দেশে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার রাতে ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে তার ডাক্তারি পরীক্ষা হয়নি। আজ সোমবার তাকে আবারও হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। তবে, ওসি ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। ওই তরুণীর দুলাভাই জানান, গত ২ আগস্ট তার শ্যালিকা যশোর থেকে ট্রেনে খুলনায় আসেন। ট্রেন থেকে নামারআরো পড়ুন
পানির সাথে ইয়াবা খাইয়ে নির্যাতন করে মিন্নীর স্বীকারোক্তি আদায় করে পুলিশ।
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রচ-ভাবে শারীরিক নির্যাতন করেই আসামি হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। গতকাল মা, বোনসহ পরিবারের সদস্যরা কারাগারে সাক্ষাৎ করতে গেলে মিন্নি তাদের কাছে এমন অভিযোগ করেন। পরিবারের সদস্যদের কাছে এ এস আই রিতার নেতৃত্বে নির্যাতন চালানোর বর্ণনাও দিয়েছেন নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নি। মেয়ের মুখ থেকে শোনা নির্যাতনের ঘটনা সাংবাদিকদের বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিন্নির মা জিনাত জাহান। এ সময় মিন্নির মা জানান, মিন্নির বাবাকে আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে পুলিশ খুঁজছে। নিজেদের নিরাপত্তাহীনতার কথাও সাংবাদিকদেরআরো পড়ুন
