praner71
সুনাম দেবনাথকে বাঁচাতে মিন্নির পরিবারকে বলি!
বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নিকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে যাওয়ার সময় ঠিকমতো হাঁটতে পারছিলেন না মিন্নি। এ সময় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন এবং অনেকটা বিমর্ষ দেখা যাচ্ছিল। মিন্নির বাবার দাবি, এসব কিছুই স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর খেলা। তার ছেলে সুনাম দেবনাথকে বাঁচাতে আমাদের বলি দেওয়া হচ্ছে। এ দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিন্নির বাবা মোজ্জাম্মেল হোসেন আদালত প্রাঙ্গণে এসে চিৎকার করে বলেন, তার মেয়ে অসুস্থ, গতকাল রাতে একজন পুলিশ সদস্য তার বাসায় গিয়ে চিকিৎসাপত্র নিয়ে এসেছেন। আজকেআরো পড়ুন
পুনরায় রিমান্ডের ভয় দেখিয়ে মিন্নির জবানবন্দী আদায়!
পুনরায় রিমান্ডে নেওয়ার হুমকিতে পুলিশের শেখানো জবানবন্দী দিয়েছেন বলে বাবাকে জানিয়েছেন স্বামী রিফাত শরীফ হত্যার মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি। শনিবার দুপুরে বরগুনা কারাগারে মিন্নির সাথে দেখা করেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে তার বাবা মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। মিন্নি বাবা বলেন, তার মেয়ে খুবই অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন। মিন্নি পরিবারের সদস্যদের জানিয়েছে রিমান্ডে নিয়ে তার উপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। মিন্নির উদ্ধৃতি দিয়ে মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মিন্নিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশের শিখানো জবানবন্দী না দিলেআরো পড়ুন
A গ্রেড পেয়েছেন নুসরাত !
নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সাঙ্গপাঙ্গদের হুমকি-ধমকি মাথায় নিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুটি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন নুসরাত। এরপরই তাকে হত্যা করা হয়। ফলাফল বিবরণীতে দেখা যায়, প্রথম পরীক্ষা কোরআন মাজিদ (২০১) এবং হাদিস ও উসুলে হাদিস (২০২) পরীক্ষায় নুসরাত জাহান রাফি ‘এ’ গ্রেড পেয়েছেন। বাকি পরীক্ষায় আর অংশ নিতে পারেননি নুসরাত। এ কারণে সব মিলিয়ে ‘অকৃতকার্য’ ফল আসে নুসরাতের। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় নুসরাতসহ ১৭৫ শিক্ষার্থীআরো পড়ুন
০০৭ বন্ডের বাকি সদস্যদের বাঁচাতে মিন্নির গল্প শুনতে কান পরিষ্কার রাখুন।
রিফাত হত্যাকান্ডে মিন্নিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে, তাতে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথও ছিলেন। এই হত্যাকাণ্ডের অন্য দুই প্রধান আসামি দুই ভাই রিফাত ফরাজী ও রিশান ফরাজী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে। এরপরে বুঝতে বাকি থাকার কথা নয়, কারা বরগুনায় ০০৭ নয়ন বন্ড তৈরী করেছে? মিন্নির সাথে নয়নের সম্পর্ক নিয়ে এখন যা আসবে পুরোটাই একতরফাআরো পড়ুন
বাংলাদেশে চট্টগ্রামের মিরসরাইতে মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাট থেকে শামিনা আক্তার ময়না (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ (১৭ই জুলাই ) বুধবার সকালে করেরহাটের ঘেড়ামারা (সাইবেনিরখিল) সিপি বাংলাদেশ কোং সংলগ্ন ইলিয়াছের বাড়ি থেকে শিক্ষার্থী শামিনার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে। নিহত শামিনা আক্তার ময়না করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। নিহত শামিনা আক্তার ময়না করেরহাটের ৪নং ওয়ার্ড ঘেড়ামারা সাইবেনিরখিল এলাকার ইলিয়াছ মিয়ার মেয়ে। দুই ভাই তিন বোনের মধ্যে শামিনা আক্তার ময়না সবার ছোট। নিহতের বড় বোন নাছিমা আক্তার বলেন,আরো পড়ুন
বরগুনার কোনো সাংবাদিকের মনেই কি এই প্রশ্নগুলো জাগেনি? জাগলে তারা এ নিয়ে প্রশ্ন করেননি কেন?
১.বরগুনার রিফাত শরীফের হত্যাকাণ্ডে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তার শ্বশুর আবদুল হালিম দুলাল শরীফ। এই দাবিটি তিনি জানিয়েছেন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে রিফাতকে খুন করা হয়েছে। সেই খুনের আসামিরা গ্রেফতার হয়েছে, পুলিশ তদন্ত করছে। বরগুনার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশের তদন্তের উপর আস্থা রেখেই আমরা ফলাফলের অপেক্ষা করছি। ঠিক সেই সময়ে রিফাতের বাবা সংবাদ সম্মেলন করে মিন্নির গ্রেফতার দাবি করলেন কেন? রিফাত হত্যাকাণ্ডে মিন্নির কোনো ভূমিকা থাকলে সেটি নিশ্চয়ই পুলিশী তদন্তে বেরিয়ে আসবে। মিন্নির সংশ্লিষ্ট তাআরো পড়ুন
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান ইউরোপীয় শক্তিগুলোর
ইউরোপের তিনটি ক্ষমতাধর দেশ ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সৃষ্ট উত্তেজনা নিরসনে রোববার সংলাপের আহ্বান জানিয়েছে। তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় তারা এ আহ্বান জানায়। খরব এএফপি’র। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ২০১৫ সালে করা চুক্তিটি ফের ভেঙ্গে যাওয়ার ঝুঁকির মুখে পড়ায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের দেয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে, এটি টিকিয়ে রাখার নিশ্চয়তার বিষয়টি তেহরানের ওপর নির্ভর করছে। এলিসি প্রাসাদ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি সৃষ্ট উত্তেজনা নিরসনে উপায় খুঁজে বের করার ফের সংলাপ শুরুর জন্য সময়আরো পড়ুন
বাংলাদেশের সাবেক সৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এরশাদ রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন এ অসুস্থতায় ভুগলেও অবস্থা অবনতির দিকে যাওয়ায় গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হয়। এরপর সম্প্রতি তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসাধীন এরশাদের শারীরিক অবস্থা জানিয়ে গত শনিবারই (১৩ জুলাই) তার ভাই ও জাতীয় পার্টিরআরো পড়ুন
নাগরিক সমস্যা নিয়ে কবিতা লেখায়, আসামের ১০ বাঙালি কবি অভিযুক্ত
চলমান নাগরিক সমস্যা নিয়ে কবিতা লেখায় আসামের ১০ বাঙালি কবির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। এঁদের প্রায় সকলেই বাঙালি বংশোদ্ভূত মুসলিম কবি। প্রণবজিৎ দলুই নামে এক ব্যক্তি ওই ১০ কবির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন বলে ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়। জানা যায়, ওই কবিরা যে ভাষায় লেখালিখি করেন, া স্থানীয় ভাবে তা ‘মিঞা ভাষা’ বলে পরিচিত। রাজ্যে নাগরিকত্ব ইস্যু নিয়ে যে সংকট মানুষ ভোগ করছে, তা নিয়ে একটি কবিতা লেখা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে এই ব্যবস্থা। গুয়াগাটি সেন্ট্রালের ডিসিপি ধর্মেন্দ্র কুমারআরো পড়ুন
