praner71
বিশ্ব গণমাধ্যমে ফেনীর নুসরাতকে পুড়িয়ে হত্যা খবর।
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করা প্রচার করা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা দেশের মাটিতে যেমনি ক্ষোভের জন্ম দিয়েছে, তেমনি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওই কিশোরীকে হত্যার ঘটনায় বিচার দাবিতে দশমদিনেও রাজধানী ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। ১৯ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দক্ষিণ এশিয়ার দেশটিজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম নিয়েছে। এক্ষেত্রে পুলিশের বিতর্কিত ভূমিকাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাত জাহান রাফি গত ১০ এপ্রিল হাসপাতালে মারা যান।আরো পড়ুন
আইনপ্রয়োগকারী সংস্থার একাংশ মানসিক বৈকল্যে ভুগছে: ড. ইফতেখারুজ্জামান
আইনপ্রয়োগকারী সংস্থার একাংশ মানসিক বৈকল্যে ভুগছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। মানববন্ধন থেকে নুসরাত হত্যাকাণ্ডে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানানো হয়। অপরাধের শিকার পরিবারকে সব প্রকার সহায়তা প্রদান করারও আহ্বান জানায় টিআইবি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা- নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহামম্মদআরো পড়ুন
শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার
শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে ভয়াবহ আটটি বোমা হামলায় কেঁপেছে শ্রীলঙ্কা। বিশেষ দিনে গির্জা আর হোটেল টার্গেট করে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসব হমলায় সর্বশেষ ২১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। সোমবার মধ্যরাত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়। এর আগে সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের তিন গির্জা এবং অভিজাত হোটেলে হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর হামলা হয় দেহিওয়ালা জেলার একটি হোটেলেআরো পড়ুন
সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই
সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২১ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রিন রোডে মাহফুজ উল্লাহ তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১১ এপ্রিল অসুস্থ মাহফুজ উল্লাহকে ব্যাংককে নেয়া হয়। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়াআরো পড়ুন
আজ পবিত্র শবে বরাত
আজ রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলমানব সম্প্রদায় দিবসটি পালন করবেন। এ উপলক্ষে সারাদেশে মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিভিন্ন আয়োজন রয়েছে। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ ও জিকির আসগারসহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে রাতটি পালনের উদ্যোগ নিয়েছে। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। আরবি শব্দ ‘লাইলা’ অর্থ রাত। অন্যদিকে ফার্সি শব্দ ‘শব’ অর্থও রাত। আর ‘বরাত’ অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতকে মুক্তির রাত বাআরো পড়ুন
দেশ ছেড়ে ভারতে পালিয়ে যা, নইলে আবার জেলে ঢোকাবো: আলাউদ্দিন
পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট মামলায় জামিন পেয়ে বাড়িতে উঠতে পারছেন না সাতক্ষীরার ৫টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা। প্রতিপক্ষের হুমকির মুখে তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বন্ধ রয়েছে তাদের জীবিকা, স্কুলে যেতে পারছেনা তাদের সন্তানেরা। শুক্রবার এসব পরিবারের কয়েকজন নারী ও পুরুষ তাদের তল্পিতল্পা নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে নিরাপত্তা চেয়ে এবং বাড়ি ফিরতে সহযোগিতা প্রার্থনা করেন। ওই পরিবারের সদস্যদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে। প্রেসক্লাবে সাহায্যের জন্য এসেছিলেন- সাধন সাধু, কার্তিক সাধু, সন্তোষ সাধু ও নিমাই সাধু। সঙ্গে তাদের স্ত্রী চায়না রানী, স্বপ্না রানী, রমা রানী ও লক্ষ্মী রাণী।আরো পড়ুন
গুলিতে নিহত সাংবাদিক, ব্রিটেনে বিক্ষোভ।
নর্দার্ন আয়ারল্যান্ডে বৃহস্পতিবার রাতে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক লায়রা ম্যাকি (২৯)। প্রথমে তিনি গুলিতে গুরুতর আহত হন। কিছুক্ষণ পরে মারা যান। গুলিবিদ্ধ হওয়ার সময় পুলিশের ভ্যানের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। এই সাংবাদিকের মৃত্যুর জন্য ‘ডিসিডেন্ট’ রিপাবলিকানরা দায়ী বলে দাবি করছে দেশটির পুলিশ। ২০০১ সালের পর এই প্রথম ব্রিটেনে কোনো সাংবাদিক দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হলেন বলে মনে করা হচ্ছে। এর আগে, ২০০১ সালে আরমাগ কাউন্টির লুরগানে মার্টিন ও’ হ্যাগান নামের এক সাংবাদিক দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ক্রেগান এলাকায়আরো পড়ুন
যেভাবে রক্ষা পেল নটর ডেম গির্জার মূল্যবান সম্পদ
প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জার আগুনে ছাদ ও পিরামিড সাদৃশ কাঠামোর প্রায় পুরোটাই ধসে গেলেও পাথরে নির্মিত মূল কাঠামো ও ঘণ্টার দুটি টাওয়ার রক্ষা পেয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের আন্তরিকতা এবং বুদ্ধিদীপ্ত পরিশ্রমের কারণে রক্ষা পেয়েছে মধ্যযুগে নির্মিত গির্জার ভেতরে থাকা মূলবান সব শিল্পকর্মগুলো। ৮৫০ বছরের প্রাচীন এই ভবনটিতে ছিল খ্রিস্টানদের মহাপবিত্র ‘ক্রাউন অব থর্নস’। এছাড়া মহামূল্যবান অনেক শিল্পকর্ম, চিত্রকর্মও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গির্জায় আগুন লাগার সাথে সাথে কাজ শুরু করে অগ্নিনির্বাপণ কর্মীরা। ‘ক্রাউন অব থর্নস’ উদ্ধারে কর্ম তত্পরতা শুরু করলেও বিপত্তি দেখা দেয় সেখানকার কঠোর নিরাপত্তার কারণে।আরো পড়ুন
প্যারিসের নটর ডেম আগুনে জ্বলছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেলে (বাংলাদেশ সময় রাতে) অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্যারিসের মেয়র আন্নে হিদালগো অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘ভয়ংকর আগুন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার আহ্বান জানান।। এর আগে, গত চলটি বছরের ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডেআরো পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নুসরাতের বাবা-মা, পরিবারকে সহযোগিতার আশ্বাস
অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণকারী ফেনীর সোনাগাজীর উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তার তার দুই ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। শেখ হাসিনা বলেন, দুষ্কৃতকারীরা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। প্রধানমন্ত্রী তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, ৬ এপ্রিল সকাল নয়টারআরো পড়ুন
