praner71
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরু
ফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সেই সঙ্গে এ মামলায় এসকে সিনহাসহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৪-এ বদলির আদেশ দেন। গত ৫ জানুয়ারি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাআরো পড়ুন
‘পদত্যাগ’ করছে লেবানন সরকার!
প্রবল আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করছে লেবানন সরকার। দেশটির সরকারের এক সূত্রের বরাতে সিএনএন-এর খবরে বলা হয়েছে, সোমবার (১০ আগস্ট) যে কোনো সময় পদত্যাগ করবেন লেবানন সরকার প্রধান। রাজধানী বৈরুতের গুদামে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা, অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণেই সরকার পদত্যাগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সূত্রে সিএনএন আরও জানিয়েছে, তার বিশ্বাস স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) রাতের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার পদত্যাগ করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। লেবানন গত এক দশক ধরে চরমআরো পড়ুন
লেবাননের পাশে ফ্রান্স
‘লেবানন ডুবতেই থাকবে যদি না দেশটির নেতৃত্বে রদবদল আসে’ লেবাননের প্রেসিডেন্টকে এমন সতর্কবার্তাই দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবাননের পাশে তার দেশ ছিল, থাকবে। তবে এটাও স্পষ্ট করেছেন, ক্ষমতার কাঠামোয় বদল না এলে আর একটি টাকা বা পানি দিয়েও সাহায্যে এগিয়ে আসবে না ফ্রান্স। অতীতে ভারতীয় উপমহাদেশের অংশ হিসেবে বাংলাদেশকে যেমন শাসন করে গেছে ব্রিটিশরা, তেমনই লেবাননের বেলায় শাসন করেছিল ফরাসিরা। জার্মানির সহায়তায় ১৯৪৩ সালের নির্বাচনের মধ্য দিয়ে ফ্রান্স থেকে স্বাধীন হয় লেবানন। তারপরও ফ্রান্স ‘যেতে নাহি চাই’ নীতির আশ্রয় নেয়। পরে ব্রিটিশদের হস্তক্ষেপে ১৯৪৬ সালে পূর্ণ স্বাধীনআরো পড়ুন
লেবাননে বিস্ফোরণে নিহত ৭৩, আহত ৩৭০০ (video)
লেবাননের রাজধানী বৈরুতের পর পর দুই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ হাজার ৭০০ জন মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরে রাজধানীর বন্দর এলাকায় ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পরই এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদমাধ্যম গার্ডিয়ান ও বিবিসি জানাচ্ছে, বিস্ফোরণে আহতদের ভিড় উপচে পড়ছে বৈরুতের হাসপাতালে। একসঙ্গে এতো আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। জায়গা সংকুলানআরো পড়ুন
আলোচিত অপু ভাই গ্রেফতার
সড়কে মারামারির ঘটনায় টিকটকে জনপ্রিয় বাংলাদেশি মুখ ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাইকে’ গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউয়ের ১২ নম্বর বাড়ির পাশের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রকৌশলীর সাথে মারামারির সময় তাকে স্থানীয়রা গণপিটুনিও দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. ফুয়াদ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়কে একজনকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটিআরো পড়ুন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ‘ভয়বাহ’ সংঘর্ষ, নিহত ২২
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী শহর চমন এলাকায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঈদ-উল-আজহা উপলক্ষে লোকজন সীমান্ত পারাপারের জন্য ক্রসিংয়ে ভিড় করেছিল। তাদের ওপর পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় ১৫ আফগান নিহত হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছে আফগানিস্তান। পাকিস্তানি অংশের হাসপাতালের কর্মকর্তারা সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। আরও ৩১ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানই ভিড় করা জনতার ওপর গুলি ছুড়েছে। পাকিস্তানিআরো পড়ুন
ঘটনাটি ভারতের
পুলিস দর্শকঃ উগ্রবাদী সাম্প্রদায়িক গোরক্ষকদের হাতুড়ির হামলায় গুরুতর আহত
ভারতে ঈদুল আজহার দিন গরুর মাংস নিয়ে যাচ্ছে সন্দেহে এক চালকের ওপর পুলিশের সামনেই হাতুড়ি নিয়ে কথিত ‘গোরক্ষক’ নামধারী উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে হরিয়ানার গুরুগ্রামে মাংস ভর্তি একটি পিকআপ ট্রাককে তাড়া করে ধরে এক দল দুষ্কৃতিকারী।খবর এনডিটিভির। এ সময় তারা ট্রাকচালক লোকমানকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটাতে থাকে।ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হস্তক্ষেপ করেনি দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী কাজে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস রাখার ‘অপরাধে’ গণপিটুনিতে খুনের মতোই এ ক্ষেত্রেও ট্রাকে থাকা মাংস ফরেন্সিক পরীক্ষাগারে পাঠাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। আহত লোকমানকেআরো পড়ুন
বাংলাদেশে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়াস্থ চেকপোস্টে পুলিশের গুলিতে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজর নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) যশোরের ১৩ বীর হেমায়েত সড়কের সেনানিবাস এলাকার মৃত এরশাদ খানের ছেলে। পুলিশ জানিয়েছে, ওই সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অপর সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশআরো পড়ুন
গোপালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন
হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (নিহত) আমিনুল ইসলাম নিক্সন। ফাইল ছবি। কলেজে শিক্ষক এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সনকে আজ শুক্রবার রাতে খুন করা হয়েছে। জানা যায়, রাত সোয়া ১১টায় দুর্বৃত্তেরা এলোপাথাড়ি চাকু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়। নিহত আমিনুল ইসলাম ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার তারা মিয়ার পুত্র। তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামেরআরো পড়ুন
ফ্রান্সে ব্যাপক নিরাপত্তা-বেষ্টনীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদের জামাত হলো।
ফ্রান্সে ব্যাপক নিরাপত্তা-বেষ্টনীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত। সারাবিশ্বে কোভিড-১৯ মহামারীতে যখন অতিষ্ঠ রাষ্ট্র গুলোর মাঝে। যখন মানুষ জীবন বাঁচানোর জন্য নিজেদের ঘরবন্দী করে রেখেছে। যেখানে হজ্জের কার্যক্রম সীমিত করেছে সৌদি সরকার। মধ্য প্রাচ্য সহ অনেক বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইদের আগে থেকে লগডাউন দিয়েছে সেখানে ইউরোপের দেশ ফ্রান্সে ব্যাপক আকারে ইদ উল আযহা পালিত হয়েছে। ঈদুল ফিতরের সময় ফ্রান্সে লকডাউন থাকার কারনে ছিল না মসজিদের নামাজ পড়ার অনুমতি সরকারের পক্ষ থেকে। এবার তার ব্যতিক্রম ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কারনে মিলেছে মসজিদে নামাজের অনুমতি। পুলিশেরআরো পড়ুন
