প্রাণের ৭১

praner71

 

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

শীর্ষ সন্ত্রাসী ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটাকেষ্ট। ছবি: ইত্তেফাক   র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে খুলনার রূপসা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটাকেষ্ট (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার রামপাল উপজেলার তাপ বিদ্যুৎকেন্দ্রের নিকট খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মিনা কামাল রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মৌলভী মিনাজউদ্দিনের ছেলে ও খুলনা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।   র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান,আরো পড়ুন


বাংলাদেশে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মানহানির মামলা

সাংবাদিক প্রবীর শিকদার (ফাইল ছবি)   রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতা মানহানির অভিযোগে মামলা করেছেন। বুধবার রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক শুধাংশু শেখর রায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।   বাদীপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদীর নাম ইউসুফ হোসেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা ও মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম শিক্ষক।     মামলা সূত্রে জানা যায়,আরো পড়ুন


নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

আশুলিয়ার জিরাবোতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও সদস্য অন্তর্ভুক্তি ফরম উদ্ধার করা হয়।   বুধবার দুপুরে গ্রেফতার দুই জঙ্গিকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুই জঙ্গিকে আশুলিয়া থানায় হস্তান্তর ও মামলা দায়ের করে র‌্যাব।   গ্রেফতারকৃতরা হলো-ময়মনসিংহের সদর থানা পুরোহিত পাড়া গ্রামের মৃত আবুল হাসানের ছেলে আবদুর রহমান। অপরজন নেত্রকোনা জেলার পূর্বধোলা থানার হোগলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. শাহাদাৎ। তারা দুইজনই ময়মনসিংহ দারুল উলুম হক্কানিয়া কওমিআরো পড়ুন


মালয়েশিয়ায় বাংলাদেশি রায়হান কবিরের গ্রেফতারের নিন্দা, মুক্তি দাবি

বাংলাদেশি তরুণ রায়হান কবির।   মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কথা বলার অপরাধে বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অভিবাসন খাতের ২১টি সংগঠন।   রায়হানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার মুক্তি দাবি করেছে সংগঠনগুলো। এ ব্যাপারে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, ঢাকার পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।   শনিবার ২১টি সংগঠনের একটি যৌথ বিবৃতিতে এই নিন্দা ও অনুরোধ জানানো হয়।   যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৩ জুলাই একটি অনুসন্ধানীআরো পড়ুন


সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির নিরপেক্ষ ও স্বাধীন সংবাদভিত্তিক ওয়েবসাইট ইনডেক্সের ৭০ জনের বেশি সাংবাদিক এবং কর্মী পদত্যাগ করেছেন। খবর বিবিসির।   তাদের অভিযোগ, ওই ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। মঙ্গলবার ইনডেক্সের এডিটর ইন চিফ জাবোলেস ডালকে বরখাস্ত করা হয়।   সাংবাদিকদের মতে, এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে সরকারি হস্তক্ষেপ এবং ওয়েবসাইটকে চাপে ফেলার চেষ্টা। এর কয়েক ঘণ্টা পরেই বুদাপেস্টে সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিক্ষোভ সমাবেশ করেন ওই সাংবাদিকরা।   গত এক দশকেরও বেশি সময় ধরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ধীরে ধীরে দেশটির স্বাধীন সংবাদমাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। সাংবাদিকতার স্বাধীনতা সূচকে হাঙ্গেরি ১৮০টিআরো পড়ুন


আল-জাজিরায় শ্রমিক নিপিড়ন নিয়ে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি মালয়েশিয়ায় গ্রেফতার

MD Rayhan Kabir আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার করা একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া প্রবাসী বাংলাদেশি মো. রায়হান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।আরো পড়ুন


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের ‍উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ইয়াবা কারবারি বখতিয়ার মেম্বার। ছবি: ইত্তেফাক টেকনাফ থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উখিয়ার ইউপি সদস্য বখতিয়ারসহ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের তিন সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, পাঁচটি অস্ত্র, ১০ লাখ নগদ টাকা উদ্ধার করেছে। এঘটনায় টেকনাফ থানার এসআই নাজিম উদ্দিন বাদি হয়ে ৩৪ জন মাদক কারবারিকে এজাহার নামীয় আসামি করে শুক্রবার টেকনাফ থানায় মামলা দায়ের করেছে।   নিহতরা হলেন- কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বখতিয়ার (৫৫) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইউসুফ আলীর ছেয়ে মো. তাহের (২৭)।আরো পড়ুন


আখাউড়া সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে মো. নাজু (৪০) মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাজু মিয়া বৃহত্তর মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।   শুক্রবার খবর পেয়ে পুলিশ মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের মিনারকোট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২০বাংলাদেশ অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।   এদিকে পুলিশ জানায়, নিহত নাজু মিয়া একজন মাদক ব্যবসায়ী এবং থানাতে তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।   তবে নাজু মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। কারণ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতআরো পড়ুন


তাজউদ্দীন আহমদ: দুর্দিনে স্বপ্নের কান্ডারি- শারমিন আহমদ

তাজউদ্দীন আহমদ: দুর্দিনে স্বপ্নের কান্ডারি   শারমিন আহমদ ২৩ জুলাই ২০২০   স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী আজ। তাঁর সমন্ধে আজকের প্রজন্ম খুব কমই জানে। এটা তাদের দোষ নয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, কারিকুলাম, গবেষণা, আলোচনা ও কর্মকাণ্ডে তাঁকে খুঁজে পেতে কষ্ট হয়। জাতীয় জাদুঘর-মুক্তিযুদ্ধ জাদুঘরগুলো থেকেও তাঁর সম্বন্ধে জানা যাবে খুব কম। কিন্তু তাজউদ্দীন আহমদকে ভালোমতো জানা ছাড়া আমরা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকেও সঠিক জানতে পারব না।   তাজউদ্দীন আহমদ, ১৯২৫ সালের ২৩ জুলাই, শীতলক্ষ্যা নদীতীরবর্তী, লাল মাটির আলপনায় আঁকা, শাল-গজারি বনের বেষ্টনীতে ঘেরা শ্যামলআরো পড়ুন


কায়রোর হোটেলে মিলল বাংলাদেশি আমেরিকান বিউটি এক্সপার্টের লাশ

মিশরের কায়রোর একটি হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান ফাতেমা খান খুকির (৪৪) লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।   কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।   ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু ফাতেমাআরো পড়ুন