praner71
করোনায় আক্রান্তের সংখ্যা বেশি প্রকাশ: ইরাকে রয়টার্সের লাইসেন্স স্থগিত
করোনাভাইরাসে আক্রান্ত সরকারের দেয়া সংখ্যার চেয়ে বেশি দেখিয়ে সংবাদ প্রকাশ করায় বার্তা সংস্থা রয়টার্সের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করেছে ইরাক সরকার। একই সঙ্গে ২৫ কোটি দিনার বা ২১ হাজার ডলার জরিমানাও করা হয়েছে আন্তর্জাতিক ওই বার্তা সংস্থাটিকে। খবর দ্য গার্ডিয়ানের। ইরাকের কমিউনিকেশনস ও মিডিয়া কমিশন (সিএমসি) এক চিঠিতে রয়টার্সকে জানিয়েছে, ব্যাপারটির সঙ্গে চলমান সামাজিক স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি ব্যাপকভাবে জড়িত থাকায় এই শাস্তি দেয়া হয়েছে। ইরাকি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে রয়টার্স। সংশ্লিষ্ট সব মহলের সূত্রের বরাত দিয়েই সংবাদটি প্রকাশ করা হয়েছিল বলেও দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি। একআরো পড়ুন
বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপালেন ছাত্রদল নেতা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছেন ছাত্রদল নেতা এরশাদ মিয়া। জুয়া খেলায় বাঁধা দেয়ায় উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় রূপসদী কান্দাপাড়া দক্ষিণ হাঁডিতে শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেন এরশাদ মিয়া ও তার সহযোগী আমজাদ, খোকন, অপু, টুটুলসহ অনেকে। শফিকুল ইসলাম রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। আর এরশাদ মিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। শফিকুল ইসলামকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাগিনা রায়হান উদ্দিন বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মঙ্গলবার রাতে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে এজাহারআরো পড়ুন
লকডাউন শিথিল করায় আক্রান্তের সংখ্যা বাড়ল স্পেনে
করোনাভাইরাসের হানায় দিশেহারা ইউরোপের দেশ স্পেন। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় লকডাউন শিথিল করা হয়েছিল।এর একদিন পরেই আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এক মাসের বেশি সময় পর সোমবার লকডাউন শিথিল করে স্পেন।দেশটির অবকাঠামো শিল্প ও কারখানাগুলো সচল করা হয় এই উদ্যোগে। বুধবারের দেয়া তথ্য অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ জন বেড়েছে। বিবিসি বলছে, গত এক পাঁচ দিনে স্পেনে এত রোগী ধরা পড়েনি যা এক দিনে ধরা পড়েছে।। এদিকে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে বক্তৃতায় হতাশ কণ্ঠে বলেন, করোনাভাইরাসেরআরো পড়ুন
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে জবাই করলো স্বামী।
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে জবাই করে খুন করলো স্বামী। টুটুল ভুইয়া নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার দুপুর সোয়া একটার দিকে লাইভে এসে এমন নৃশংস দৃশ্যের অবতারণা করে অভিযুক্ত স্বামী। এই ঘটনার পর হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। তার পুরো নাম ওবায়দুল হক টুটুল ভুইয়া। নৃশংসতার শিকার নারীর নাম তাহমিনা আক্তার। ভিডিওতে দেখা যায়, খুন করার আগে টুটুল বলছিল, একজনের জন্য তার পরিবার ধ্বংস হয়ে গেছে। ৮ মাস বয়সে তার মেয়েকে রেখে চলে যায় সে। তার সারাজীবন ধ্বংস হয়ে গেছে তার স্ত্রীর জন্য এমন দাবি করে ক্ষোভ প্রকাশআরো পড়ুন
১ মাস ২ দিনেও নিখোঁজ সাংবাদিক কাজলের কোনো খবর মিললো না
১ মাস ২ দিনেও নিখোঁজ সাংবাদিক কাজলের কোনো খবর মিললো না—— কাজলের স্ত্রী, পুত্র, কন্যা, স্বজন, বন্ধু, সহকর্মীরা ১ মাস ২ দিনেও কাজলের কোনো খবর পেলো না । করোনার অনিশ্চয়তা ও আতংকের ভয়াল সময় কি কাজলের পরিবার৷ স্বজন, বন্ধুদের কাজলের জন্য চিন্তা থেকে বিযুক্ত করতে পেরেছে? না। পারবেও না। শফিকুল ইসলাম কাজল একজন পেশাদার সাংবাদিক। ফটো তোলার নেশা থেকে পেশাদার ফটোজার্নালিস্টে পরিনত হয়েছিল। নিয় এজ, সমকাল, বনিক বার্তায় ফটো জার্নালিস্ট হিসাবে কাজ করেছে। পরবর্তীতে পক্ষকাল নামে একটি পাক্ষিক পত্রিকার ডিক্লারেশন নিয়ে পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেছে। আরও পরে পাক্ষিকআরো পড়ুন
১ মাস ১ দিনেও নিখোঁজ সাংবাদিক কাজলের কোনো খবর মিললো না
১ মাস ১ দিনেও নিখোঁজ সাংবাদিক কাজলের কোনো খবর মিললো না—— কাজলের স্ত্রী, পুত্র, কন্যা, স্বজন, বন্ধু, সহকর্মীরা ১ মাস ১ দিনেও কাজলের কোনো খবর পেলো না । করোনার অনিশ্চয়তা ও আতংকের ভয়াল সময় কি কাজলের পরিবার৷ স্বজন, বন্ধুদের কাজলের জন্য চিন্তা থেকে বিযুক্ত করতে পেরেছে? না। পারবেও না। শফিকুল ইসলাম কাজল একজন পেশাদার সাংবাদিক। ফটো তোলার নেশা থেকে পেশাদার ফটোজার্নালিস্টে পরিনত হয়েছিল। নিয় এজ, সমকাল, বনিক বার্তায় ফটো জার্নালিস্ট হিসাবে কাজ করেছে। পরবর্তীতে পক্ষকাল নামে একটি পাক্ষিক পত্রিকার ডিক্লারেশন নিয়ে পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেছে। আরও পরেআরো পড়ুন
বঙ্গবন্ধু হত্যার খুনি মাজেদ জিয়াউর রহমান , এরশাদ ও খালেদা জিয়ার আমলে সুযোগ সুবিধা নিয়ে দেশ থেকে ১৯৯৬ সালে বিদেশে পালিয়ে যান
জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ক্যাপ্টেন মাজেদের পদায়ন হয়েছিল সেনেগালে। ১৯৮০ সালে জিয়া তাঁকে দেশে ফিরিয়ে এনে সেনাবাহিনী থেকে অবসর দিয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসনে নিয়োগ দেন। এরশাদ ও খালেদা জিয়ার আমলেও তিনি সরকারি চাকরিতে বহাল ছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি পালিয়ে বিদেশে চলে যান। খবর ৮ এপ্রিল, ২০২০ প্রথম আলো বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় হয়েছিল ২০০৯ সালে। কিন্তু দীর্ঘ সময়েও ক্যাপ্টেন মাজেদ কোথায় আছেন জানা যাচ্ছিল না।মাজেদ গ্রেফতার হওয়ার পর আনন্দবাজারের শিরোনাম ছিল, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী দুই দশক লুকিয়ে ছিলেন কলকাতায়; অবশেষে ঢাকায় ধরা পড়লেন।’আরো পড়ুন
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর
প্রায় সাড়ে চার দশক আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে ক্যাপ্টেন (চাকরিচ্যূত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। শনিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রেকি করেছে জল্লাদরা। জল্লাদ শাজাহানের নেতৃত্বে এই জল্লাদ টিমটিতে রয়েছেন মনির ও সিরাজ। ফাঁসির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শুক্রবার রাতে তার স্বজনরা কারাগারে শেষ দেখা করেছেন। এদিকে, নতুন স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটিই প্রথম ফাঁসি। এই প্রক্রিয়ারআরো পড়ুন
সাংবাদিকতা না থাকলে করোনায় আরও বেশি মৃত্যু হতো
১৯৪৫ সালের পর কোনো ঘটনায় একসঙ্গে এত পরিমাণ ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়নি। যেমনটি হয়েছে করোনা ভাইরাসের কারণে। করোনা ভাইরাস এটাই প্রমাণ করলো যে, সবার জন্য উন্মুক্ত বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। এটা দেখিয়ে দিয়েছে জিন ম্যাপিং, ভ্যাকসিন তৈরি আর বিজ্ঞানের গুরুত্ব কতটুকু। তবে, করোনা মহামারিতে এতসব কিছুর মধ্যে প্রমাণিত হলো সাংবাদিকতা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ এ প্রাদুর্ভাবের সময় যদি সাংবাদিকরা না থাকতেন তাহলে আরো বহু মানুষের মৃত্যু হতো। শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর ইউকেতে এ বিষয়ে প্রকাশিত এক কলামে এমনটা বলা হয়। কলামে করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, লকডাউন, অর্থনৈতিকআরো পড়ুন
যুক্তরাষ্ট্রে চাকরি খোয়ালেন পৌনে দুই কোটি মানুষ
করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। প্রায় পৌনে দুই কোটি মানুষ চাকরি হারিয়েছেন। মাত্র তিন সপ্তাহেই দেশটিতে বেকার হয়ে পড়েছেন অন্তত ১ কোটি ৭০ লাখ মানুষ। বৃহস্পতিবার মার্কিন শ্রম বিভাগের দেয়া তথ্যমতে, গত সপ্তাহেই সেখানে চাকরি হারিয়েছেন রেকর্ড ৬৬ লাখ মানুষ। এর মানে প্রতি ১০ জনের অন্তত একজন মার্কিনি চাকরি হারিয়েছেন। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মহামারীর কারণে সৃষ্ট আর্থিক অস্থিরতা আরও কয়েক মাস চলবে। এর ফলে চলতি এপ্রিলে অবস্থা আরও খারাপ হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে।আরো পড়ুন
