প্রাণের ৭১

praner71

 

ইতালিতে এবার একদিনে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার ইতালিতে একদিনে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। এর একদিন আগে করোনায় দেশটিতে ৬২৭ জনের মৃত্যু হয়। প্রতিনিয়ত দেশটিতে করোনায় রেকর্ড সংখ্যক লোকের প্রাণহানি ঘটছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৮ শ ২৫ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। ৪৭ হাজার ২১ জন থেকে আক্রান্ত বেড়ে ৫৩ হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে। করোনায় দেশটির লম্বারডি অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু এই অঞ্চলেই প্রাণ গেছে ৩ হাজার ৯৫ জনের।আরো পড়ুন


সাথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল আলিম কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটে। নিহত আব্দুল আলিম কালু সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। কালু দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী । তার বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্নআরো পড়ুন


করোনাভাইরাঃ যা জানা জরুরি

চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ পৌঁছেছে বাংলাদেশেও। রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে বেশকিছু সাধারণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেয়া হয়েছে সংস্থার ওয়েবসাইটে। করোনাভাইরাস কী? করোনাভাইরাস হলো ভাইরাসের এক বিশেষ পরিবার, যা মানুষ ও অন্যান্য প্রাণির বিভিন্ন রোগের কারণ। মানবদেহে এর আগে মার্স করোনাভাইরাস, সার্স করোনাভাইরাস সংক্রমণ দেখা গেছে। কোভিড-১৯ কী? কোভিড-১৯ হলো সবশেষ আবিষ্কৃত করোনাভাইরাসের মাধ্যমে ছড়িয়ে পড়া রোগ। নতুন এই ভাইরাস এবং রোগটি গত বছরের ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত অজানা ছিল। কোভিড-১৯ এর লক্ষণ কী? সবচেয়ে সাধারণআরো পড়ুন


বাংলাদেশের করোনা প্রস্তুতি !

বেশ কিছুদিন থেকেই আমরা করোনাভাইরাসের কথা বলে আসছিলাম। আমি বিষয়টাকে কতটুকু গুরুত্ব দেব বুঝতে পারছিলাম না। সাংবাদিকরা এক-দুইবার আমাকে করোনাভাইরাস নিয়ে কী করা উচিত সেটা জিজ্ঞেস করেছেন, আমি যথেষ্ট বিনয় সহকারে বলেছি আমি এই বিষয়ের বিশেষজ্ঞ নই, কিছু একটা বলে ফেলা উচিত হবে না। জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা কী বলেন সেটাই আমাদের শোনা উচিত। এ রকম সময়ে আমার কাছে একটা গ্রাফ এসে পৌঁছেছে। এটা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যার একটা প্লট। বিভিন্ন দেশের তথ্য দেয়া আছে এবং আমি অবাক হয়ে দেখলাম সব দেশের রোগী বেড়ে যাওয়ার হার হুবহু এক।আরো পড়ুন


চীনের উহানে শূন্যে নেমে আসলো করোনায় আক্রান্তের সংখ্যা!

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করানোভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উহান শহরসহ পুরো হুবেই প্রদেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনাভাইরাস গত ডিসেম্বর থেকে ছড়ানোর পর এই প্রথম এই হুবেই প্রদেশসহ উহানে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসলো। তবে গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এদিকে হুবেইতে কেউ আক্রান্ত না হলেও দেশটির কয়েকটি প্রদেশে নতুন করে কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।


হাতে কোয়ারেন্টাইন স্ট্যাম্প, আইসোলেশনে অমিতাভ বচ্চন

হাতে সরকারি হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প। স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দি করে ফেললেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। বুধবারই আইসোলেশন যাওয়ার আগে মহারাষ্ট্র সরকারের কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগিয়ে টুইট করেন বিগ বি। জানা যাচ্ছে, যেসমস্ত ব্যক্তিদের আইসোলেশনে পাঠানো হচ্ছে, এবং যাঁরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাচ্ছেন, তাঁদের হাতে সরকারি ভাবে স্ট্যাম্প লাগানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাতে কোনওভাবে এই ব্যক্তিরা জনসমক্ষে আসেলে তাঁদেরকে চিহ্নিত করা যায়। অমিতাভ বচ্চনের টুইট থেকে জানা যাচ্ছে, সাধারণত ভোট দেওয়ার পর যে কালি ব্যবহার করা হয় সেটা দিয়েই এই স্ট্যাম্প লাগানো হচ্ছে। আর এই কালি সহজে ওঠার নয়। টুইটে সকলকে সাবধানে থাকার কথাওআরো পড়ুন


করোনা ভাইরাস: ইতালিতে একদিনে ৪৭৫ জন মৃত্যুর রেকর্ড

করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৭৫ জন। এখন পর্যন্ত যেকোনও দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর: বিবিসি। করোনা ভাইরাসে চীনের পর বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৯৭৮ জন। প্রায় দুই সপ্তাহ ধরেই অবরুদ্ধ গোটা ইতালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। জনগণকে আপাতত বাড়িরআরো পড়ুন


ঘরে বসেই করোনা পরীক্ষার পদ্ধতি জানালেন দেবি শেঠী

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ড. দেবী শেঠি এক অডিও বার্তায় দিয়েছেন কয়েকটি পরামর্শ। ঘরে বসেই করোনা পরিস্থিতি পরীক্ষা নিয়ে তার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এ চিকিৎসক জানিয়েছেন, ‘যদি কারো ফ্লু বা সর্দি থাকে, প্রথমে নিজেকে আইসোলেট করে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে। সঙ্গে কাশি ও গলায় সমস্যা হবে। পঞ্চম দিন পর্যন্ত মাথা যন্ত্রণা। পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়েরিয়ার লক্ষণ দেখা দিতেআরো পড়ুন


বাংলাদেশে হাসপাতালে ব্যাবহৃত মাস্ক ও গ্লাভস ধুয়ে বিক্রিঃ আটক দুজন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই মাস্কের দাম দ্বিগুণ হয়ে যায়। করোনা আতঙ্ক কাজে লাগিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। মাস্কের মূল্যবৃদ্ধির ঘটনাকে ছাড়িয়ে এবার গাজীপুর হাসপাতালের ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।   পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীতে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস কালোবাজারি নাসির নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছেন নাসির।  আরো পড়ুন


লকডাউন ফ্রান্স, আদেশ অমান্য করলে শাস্তি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে লকডাউন ঘোষণা করা হল ফ্রান্সে। মঙ্গলবার দুপুর থেকে এ আদেশ কার্যকর হয়। এর আগে ইতালি ও স্পেনে লকডাউন ঘোষণা করা হয়। খবর ইয়েনি শাফাকের। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সোমবার এক টেলিভিশন বার্তায় এ ঘোষণা দেন। করোনাভাইরাসের বিস্তার কমিয়ে আনতে ১৫ দিনের জন্য দেশটিকে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। জরুরি কাজ ছাড়া দেশটির নাগরিকদের বাড়িতে থাকার আদেশ দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে শাস্তির ঘোষণাও দেন ম্যাক্রোন। এ ছাড়া দেশটিতে দ্বিতীয় রাউন্ডের স্থানীয় নির্বাচনও বন্ধ করে দেয়া হয়। ইতিমধ্যে রেস্তোরাঁ, বার ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধআরো পড়ুন