praner71
ইতালিতে একদিনে ২৫০ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়ালো। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, করোনার প্রাদুর্ভাব হানা দেয়ার পর থেকে এটি দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইউসেপ্পে কোন্তে ৬ কোটি মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভ্রমণের ক্ষেত্রেও অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, হাতে আর সময় নেই। ইতালির স্বার্থে আমাদের সবাইকেই কিছু না কিছু ত্যাগ স্বীকারআরো পড়ুন
করোনার রেড জোন ইতালি’র শেষ ফ্লাইটে বাংলাদেশ ঢুকেছেন শতাধিক প্রবাসী!
চীনের পর সর্বাধিক করোনাভাইরাসে মহামারি রূপ নেয়া ইতালির ভেনেতো রিজিওন থেকে শতাধিক বাংলাদেশী ভেনিস এয়ারপোর্ট থেকে এমিরাতের শেষ ফ্লাইট যোগে বাংলাদেশে এসছেন বলে জানা গেছে। বাংলাদেশের বিমানবন্দরগুলোর করোনা যাচাইয়ের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ার পর নবাগত এই প্রবাসীদের যথাযথ যাচাই না করলে দেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে বলে ধারণ করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে ও ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘লা নোভা’ পত্রিকার একটি ভিডিওতে দেখা যায় শুক্রবার (১৩ মার্চ) সকালে শতাধিক বাংলাদেশি এমিরাতের একটি ফ্লাইটে চড়ে বাংলাদেশের পৌঁছান। ইতালির ভেনিস এয়ারপোর্ট থেকে এমিরাতের এটি বাংলাদেশের শেষ ফ্লাইট ছিল। বিশ্বস্ত সূত্রে জানা যায়-আরো পড়ুন
ভারতের সাহায্যে চীন থেকে আসা ২৩ বাংলাদেশী দেশে ফিরছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে শনিবার দেশে ফিরছেন ২৩ বাংলাদেশি।বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকালে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তারা।খবরইউএনবির। বৃহস্পতিবার বেশিরভাগ শিক্ষার্থী এবং এক শিশুসহ একটি পরিবারের ওই বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে কেউই করোনাভাইরাস আক্রান্ত হননি। ২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে বার্তা সংস্থাটিকে বলেন, ‘আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পাব এবং শনিবার ঢাকায় ফিরতে পারব বলে আশা করছি।’ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ওই শিক্ষার্থী জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয়আরো পড়ুন
করেনা ভাইরাস প্রতিরোধে ফ্রান্সে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
করোনাভাইরাসের কারণে ফ্রান্সে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে ফান্সের প্রেসিডেন্ট বৈশ্বিক করোনাভাইরাস প্রেক্ষিতে সতর্কতা মূলকভাবে দেশটির সকল ধরনের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার এই ঘোষণা দেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রেক্ষিত বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট বলেন, এটি ফ্রান্সের এ যাবৎকালের সবচেয়ে স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট দেশটির সকল ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে বলেছেন, বিনা প্রয়োজনে বাইরের কারও সঙ্গে দেখাআরো পড়ুন
করোনাকে ‘আল্লাহর অভিশাপ’ বলা চিন্তাবিদই আক্রান্ত
করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এদিকে, করোনা ভাইরাস ‘আল্লাহর অভিশাপ’ চীনের ওপর বর্ষিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন ইরাকের শিয়া ইসলামিক চিন্তাবিদ হাদি আল মোদারেসসি। এখন তিনিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মধ্যপ্রাচ্যভিত্তিক এক টেলিভিশন চ্যানেল মেমরি টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ওই ইসলামিক চিন্তাবিদ বলেছিলেন, ‘এটা একেবারেই সত্যি চীনে যে ভাইরাসটি ছড়িয়েছে, তা আল্লাহর অভিশাপ। প্রায় ১০০ কোটির বেশি মানুষ ওই দেশে বাস করে। কিন্তু চীনের মুসলমানদের চরম নির্যাতন করা হয়। চীনে মুসলমানদের জোর করে হারাম খাদ্যদ্রব্য খাওয়ানো হয়। ইসলামে পোকামাকড় খাওয়া নিষিদ্ধ।আরো পড়ুন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় সালিশেই যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রী ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সালিশেই ওই ছাত্রীর জেঠাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং ঘাতক আসলাম (২২) একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে এ বছর স্থানীয় গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগে থেকেইআরো পড়ুন
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সোয়া লাখ, মৃত্যু ৪৬০০ ছাড়িয়েছে
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্তের দিনে দিনে বেড়েই চলছে। পাল্লাদিয়ে বেড়েছে আক্রান্ত দেশের সংখ্যা, আক্রান্ত মানুষের সংখ্যা, এবং আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে কোরনা ভাইরাসে প্রাদুর্ভাবে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া লাখে, মৃতের সংখ্যাও ৪ হাজার ৬০০ ছাড়িয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০৭ জনের। তবে করোনায় আক্রান্তআরো পড়ুন
কোয়ারেনটাইনে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা, লা লিগা স্থগিত
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে ইউরোপেও করোনা ভাইরাসের সংক্রামণ দ্রুত বাড়ছে। আর এবার ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সাময়িকভাবে স্পেনিশ লা লিগা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে কোরেনটাইনে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়কে। রয়েল স্পেনিশ ফুটবল ফেডারেশন, লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফএ এর দুই দফা সভার পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানানো হয়। জানানো হয়, লা লিগা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হল। সেই সঙ্গে দুই সপ্তাহের জন্য কোয়ারেনটাইনে থাকবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আল জাজিরার খবরে বলা হয়, রিয়াল মাদ্রিদ সিএফআরো পড়ুন
স্ত্রীসহ কোয়ারেন্টাইনে কানাডার প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রাগোয়ার করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেছে। তাদের দুজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে। কানাডার প্রধানমন্ত্রীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লন্ডনে একটি বক্তৃতামূলক অনুষ্ঠান থেকে কানাডায় ফিরে আসেন সোফি। এরপরই গভীর রাতে হালকা জ্বরসহ ফ্লু জাতীয় লক্ষণ অনুভব করেন। এরপরই তাদের দুজনকে পৃথক করে রাখা হয়। তাদের দুজনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রদেশ ও আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনে করোনা ভাইরাস বিস্তারকে সীমাবদ্ধ করতে ‘সম্মিলিত পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে বাড়ি থেকে ব্রিফিং,আরো পড়ুন
করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু
ভারতে করোনাভাইরাসে প্রথম মারা গেলেন ৭৬ বছরের এক বৃদ্ধ। কর্ণাটকের ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন। তার নাম কালাবুরাগি। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার তার মৃত্যু হয়। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন তার শরীরে করোনাভাইরাস আছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট এসেছে ও জানা গিয়েছে যে ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ এ। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটাআরো পড়ুন
