praner71
সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশী পর্যটককে গালমন্দ ও উত্ত্যক্তকারী যুবক আটক
টেকনাফে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশী পর্যটককে একদল যুবক অশালীন ভাষায় গালি-গালাজের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এক যুবককে জনপ্রতিনিধির সহায়তায় আটক করেছে পুলিশ। ১৮ই ফেব্রুয়ারী দুপুর ২টারদিকে উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জাহাজে বিদেশী পর্যটক উত্ত্যক্তকারী গ্রæপের সদস্য হ্নীলা নাটমোরা পাড়ার হাফেজ আব্দুল খালেকের পুত্র সালমান (১৯) কে ডেকে নিয়ে বিদেশী পর্যটকের উপর অশালীন আচরণ সম্পর্কে অবহিত হন। এরপর টেকনাফ মডেল থানা পুলিশের নিকট এই যুবককে সোর্পদ করা হয়। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, টেকনাফের বাসিন্দা আটক সালমানের বন্ধু ফয়সাল এইআরো পড়ুন
চসিক নির্বাচনের প্রধান সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকছেন বীর চট্রলার বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। দলীয় কার্যালয়ে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে নির্বাচনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেআরো পড়ুন
মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক(হুজুর) আটক
হত্যার ভয় দেখিয়ে হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক নাঈম হাসানকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে শিক্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শহরের ১নং রেল গেইট এলাকা হাবিব টাওয়ারে রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে। ওই ছাত্রের মা জানান, দীর্ঘদিন যাবত আমার ছেলেকে মাদ্রাসার শিক্ষক নাঈম হাসান হত্যার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। রবিবার দুপুরে বাসায় এসে কান্নাকাটি করছিল। সে বলছিল আর মাদ্রাসায় যাবে না। কারণ জানতে চাইলে বলাৎকারে বিষয় খুলে বলে। পরে থানায় এসে অভিযোগ দায়ের করি। পুলিশ তাকে আটকআরো পড়ুন
অভিনেতা তাপস পাল মারা গেছেন।
কলকাতা: প্রয়াত অভিনেতা তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১। শোকস্তদ্ধ শিল্পী মহল। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবসা । সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১আরো পড়ুন
স্বপ্নের মেট্রোরেলের ১ম কোচ এখন দেশে
রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলের প্রথম নমুনা কোচ ঢাকায় পৌঁছেছে। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর কনটেইনার থেকে বের করা হয়েছে কোচ। এই কোচ দিয়েই মানুষকে মেট্রোরেলে চড়ানো শেখানো হবে। তবে নমুনা কোচ হওয়ায় মূল পরিবহন বহরে এটি যুক্ত হবে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কোচটির মোড়ক খোলা হয়। প্রদর্শনীর জন্য কোচটি আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ‘গত একবছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পরআরো পড়ুন
মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ (১৬ ফেব্রুয়ারি)। ১৯৮৪ সালে ৬৬ বছর বয়সে তিনি লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এমএজি ওসমানী। তার বাবার নাম খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। তার পিতৃপুরুষের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার বর্তমানে ওসমানীনগর থানা দয়ামীরে। খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ওসমানী। পিতার চাকরির সুবাদে তার শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। ১৯২৩ সালে জেনারেল ওসমানীর শিক্ষা জীবন শুরু হয় এবং মাত্র ১১ বছর বয়সেআরো পড়ুন
চসিক নির্বাচন: প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সাথে দেখা করেছেন। রবিবার(১৬ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া চেয়েছেন। এই দলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম. এ লতিফ এবং চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এই ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলআরো পড়ুন
করোনাভাইরাসে ইউরোপের মধ্যে প্রথম মৃত্যু ফ্রান্সে
করোনাভাইরাসে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথম চীনের এক পর্যটকের মৃত্যু হয়েছে। উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে কেবল তিনটি দেশে– হংকং, ফিলিপিন্স ও জাপানে– নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়। জানুয়ারির শেষের দিকে ১১ জনকে শনাক্ত করে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ইউরোপীয় দেশ হয়ে ওঠে ফান্স। এদের মধ্যেআরো পড়ুন
কাদিয়ানী সমর্থকদের কাফের আখ্যায়িত করে ফতোয়া।
কাদিয়ানিদের যারা মুসলিম ভাবেন তারা কাফের : আল্লামা শফী
কাদিয়ানিদের কাফের বলে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাংলাদেশ কওমি বোর্ডের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। আজ শনিবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর দড়াটানা মাদ্রাসার দাওরায়ে হাদিস (টাইটেল) ডিগ্রি অর্জনকারীদের দস্তরবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আল্লামা শফী বলেন, ‘কাদিয়ানিরা মুসলিম না। যারা এদের মুসলিম ভাবে বা মুসলিম বলে সন্দেহ প্রকাশ করে তারাও মুসলিম নয়। তারা কাফের। আর তাদের মসজিদকে মসজিদ বলা যাবে না ওটা মন্দির। তারা বাংলাদেশে মুসলিম হিসেবে নয় অন্য ধর্মলম্বীদের মতো থাকতে পারবে।’ হেফাজতে ইসলামের আমির বলেন, ‘দেশেরআরো পড়ুন
মহিষ নিয়ে দৌড়ে বোল্টের রেকর্ড ভেঙেছেন যুবক!
দুটি পোষা মহিষ নিয়ে দৌড়ে ১৩ দশমিক ৬২ সেকেন্ডে ১৪২ মিটারের বেশি অতিক্রম করেছেন ভারতীয় এক নাগরিক। সামাজিকমাধ্যমে দাবি করা হয়, শ্রীনিবাস গৌড়া নামের ২৮ বছর বয়সী ওই যুবক দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ফেলেছেন। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, অনেকে তাকে এখন ভারতের অলিম্পিক দলে যুক্ত করতে পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার কর্নাটকের কাম্বালা উৎসবে গৌড়া নিজের পোষা মহিষদের নিয়ে দৌড়ান। সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে এ উৎসব পালিত হয়। এতে মহিষ নিয়ে এর মালিককে শস্যক্ষেতের মধ্য দিয়ে দৌড়াতে হয়। যদিও প্রাণী অধিকার সংরক্ষণে সক্রিয় সংগঠনগুলো এইআরো পড়ুন
