প্রাণের ৭১

praner71

 

শিশুকে খুব বেশি বকাঝকা করা ঠিক নয় যে কারণে

ছোট বাচ্চা আছে যাদের তাদের মেজাজ ঠিক রাখাটা বেশ কঠিন হয়ে পড়ে প্রায়ই। তাই দেখা যায় যে, তাদের শান্ত করার জন্য বকা দেয়া হয়। সন্তান যখন কোন ভুল করে তখন অনেক পিতামাতাই বেশ কঠিন শব্দ ব্যবহার করে তাকে শাসন করার জন্য দ্বিতীয়বার চিন্তা না করেই। কারণ তারা মনে করেন যে সন্তানকে বাথরুমে বা অন্ধকার কক্ষে আটকে রাখার চেয়ে তাকে মৌখিকভাবে শাসন করা ভালো। কিন্তু ভুলটা এখানেই! শিশুকে শারীরিকভাবে আঘাত না করেও মৌখিকভাবে বকা দিলেও তার আত্মবিশ্বাস কমে যায়। তাছাড়া শিশুকে কঠিন শব্দ ব্যবহার করে বকা দিলে তাদের যে ক্ষতি হয়আরো পড়ুন


পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের ডাক পোপের

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিলেন পোপ ফ্রান্সিস। রোববার চারদিনের সফরের প্রথম দিনেই জাপানের নাগাসাকি শহর পরিদর্শনকালে এ কথা বলেন পোপ।   মার্কিন পারমাণবিক বোমার আঘাতে ক্ষত-বিক্ষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এ শহরের দুর্দশাকে ‘নরক দৃশ্যের’ সঙ্গে তুলনা করেন পোপ। এএফপি।   সেইসঙ্গে বিশ্বের ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর অস্ত্র উন্নয়ন প্রতিযোগিতাকে ‘নিরাপত্তার মিথ্যা অজুহাত’ আখ্যা দেন তিনি।   শনিবার টোকিও বিমানবন্দরে নেমেই তিনি জানান, হিরোশিমা-নাগাসাকি থেকেই চারদিনের জাপান সফর শুরু করতে চান।   নাগাসাকির মাটিতে দাঁড়িয়ে বিশ্বনেতাদের উদ্দেশে পোপ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বলতে চাই, পরমাণু অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ে তোলা কেবল সম্ভবই নয়, এটিআরো পড়ুন


বাংলাদেশে খাগড়াছড়ি সীমান্তে কুকুর অবৈধভাবে পাচার হচ্ছে ভারতে

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা দীঘিনালার বিভিন্ন হাট থেকে কুকুর ধরে ভারতে নিয়ে বিক্রি করার  অভিযোগ উঠেছে দেশটির মিজোরামের বাসিন্দারা বিরুদ্ধে। জানা গেছে, খাওয়ার জন্য ধরে নিয়ে যাওয়া এসব একেকটি কুকুর মিজোরামের স্থানীয় বাজারে ৬ থেকে ৭ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।   খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতি মাসেই দীঘিনালার বিভিন্ন হাট থেকে এমনভাবে কুকুর ধরা হচ্ছে। প্রথমে ফাঁদ পেতে কুকুরকে আটকানোর পর সরু তার দিয়ে কুকুরের মুখ বেঁধে ফেলা হয়।   এ ছাড়া প্রতিটি কুকুরের গলায় আটকে দেয়া হয় শুকনো বাঁশ। পরবর্তীতে দীঘিনালা থেকে গাড়ি ভাড়া করে এ সব কুকুরআরো পড়ুন


নাগরিকদের সেবায় ১ম অবস্থানে ফ্রান্স, ১৩৭তম বাংলাদেশ।

নাগরিকদের প্রত্যাশিত কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন সম্ভাবনা এবং বিশ্ব ভ্রমণের সুযোগের বিবেচনায় টানা অষ্টমবারের মতো শীর্ষ দেশ হয়েছে ফ্রান্স। এই বছর ফ্রান্স সম্ভাব্য ১০০ শতাংশের মধ্যে ৮৩.৫ শতাংশ পয়েন্ট অর্জন করে টানা অষ্টমবার শীর্ষ স্থানে রয়েছে ইউরোপের ওই দেশটি।   আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭তম, যা আগের বছর ছিল ১৩৯তম। ক্যালিন এবং কোচেনভ এর বিশ্বব্যাপী জাতীয়তার মানের সূচক (কোয়ালিটি অব ন্যাশনালিটি ইনডেক্স- কিউএনআই) এর সর্বশেষ অনুসন্ধানে এ তথ্য জানানো হয়েছে। সূচকে ফ্রান্সের পরেই ৮২.৮ শতাংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। শীর্ষ  দশ দেশের তালিকায় ৮১.৭ শতাংশআরো পড়ুন


মিরসরাইতে আওয়ামীলীগের সম্মেলনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার জরাজীর্ণ পোশাকে আসা ছবি ভাইরাল।

দল ক্ষমতায় অনেক বছর, দেশে অনেক আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা শুন্য থেকে হয়েছেন কোটিপতি।  অনেকের ভ্যাগের কয়েকগুণ উন্নতি হয়েছে।  দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বলেন আমার দলের ত্যাগী নেতা কর্মীরা ভাল নাই।  তেমনি একজন সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয়   নেতা  মোতাহার হোসেন রানা।  গত ১৮ই নভেম্বর ছিল মিরসরাইতে আওয়ামীলীগের সম্মেলন, এই সম্মেলনে দলকে ভালবেসে এসে ছিলেন মোতাহার হোসেন রানা,  তবে কোন সম্মানীত অতিথি হিসেবে নয়। তিনি এসে ছিলেন প্রায় নোংরা, বোতাম ছেঁড়া শাট গায়ে দিয়ে রাস্তার ছিন্নমূল হোমলেস মানুষের মতো দর্শক সারির পেছনে বসে ছিলেন।  এমন একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এইআরো পড়ুন


ইসলামে পেঁয়াজ,রসুন ও দুর্গন্ধযুক্ত খাবার হারাম ! বিস্তারিত জানুন।

কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, সিগারেট ও বিড়ি খেলে মুখে এমন দুর্গন্ধ হয় যে তার নিকটে অবস্থান করা দায় হয়ে পড়ে। মসজিদের পূত-পবিত্র পরিবেশ কলুষিত হয়, সৌন্দর্য বিঘ্নিত হয়। অথচ আল্লাহ তা‘আলা বলেন,   يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ–   ‘হে বনু আদম! তোমরা প্রতি ছালাতের সময় তোমাদের সৌন্দর্যকে ধারণ কর’ (আ‘রাফ ৩১)। অর্থাৎ তোমরা পোশাক পরিধান কর ও শালীন পরিবেশ বজায় রাখ। কিন্তু দুর্গন্ধ পরিবেশকে কলুষিত করে তোলে।   হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,   مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا، أَوْ قَالَ: فَلْيَعْتَزِلْআরো পড়ুন


রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে মামলায় কানাডার সমর্থন

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলায় সমর্থন জানিয়েছে কানাডা। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টির সমাধানে সমমনা অন্য দেশগুলোকে নিয়ে কাজ করবে। অপরাধীদের বিচারে সহায়তার কথাও জানিয়েছে কানাডা।   দেশটির সংবাদমাধ্যম দ্য কানাডিয়ান প্রেস বুধবার জানায়, এক বিবৃতিতে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে কানাডার সমর্থন রয়েছে? এ বিষয়ে কীভাবে পূর্ণ সহায়তা প্রদান করা যায়, সেই পথ খুঁজছে কানাডা।     গাম্বিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিষয়টির আইনি সমাধানের জন্যআরো পড়ুন


বিয়ে করলেন গুলতেকিন

কবি গুলতেকিন খান বিয়ে করেছেন অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে। সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতেকিনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গুলতেকিন আমেরিকায় চলে গেছেন। দুই সপ্তাহ পর ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন।   গুলতেকিন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন। বিয়ের পর তার নাম হয়ে যায় গুলতেকিন আহমেদ। হুমায়ূন শাওনকে বিয়ে করার আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের। কখনো আমেরিকা কখনো ঢাকায়। নিয়মিত কবিতাও লিখছিলেন। গত ৭/৮ বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েআরো পড়ুন


নিহতের সংখ্যা আরো বাড়তে পারে

কসবায় উদয়ন ও তুর্ণা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগে চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দভাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুইটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।      আরো পড়ুন


আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা।   একটা সময় পুরো আরবজাহান ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ হয়ে পড়েছিল বেদীন। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। মারামারি আর হানাহানিতে লিপ্তআরো পড়ুন