প্রাণের ৭১

shimul

 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিন শিক্ষার্থীকে আটকের অভিযোগে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল 1

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিন শিক্ষার্থীকে আটকের অভিযোগে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। তবে র্যাব দাবি করেছে, রাস্তায় গাড়িতে ধাক্কা ও ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়ে তিনজনকে হেফাজতে নিলেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি। সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলাভবনের সামনে একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে নেমে র্যাবের সদস্যরা মোটরসাইকেল আরোহী তিনজনকে নিয়ে যান। আটক শিক্ষার্থীরা হলেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর, বিজয় ৭১ হলের স্বাস্থ্য সম্পাদক ইমরান হোসেন ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মুসলিম উদ্দিন হিমেল। র্যাবের আইনআরো পড়ুন


বিশ্বের ভয়ঙ্করতম মিসাইল এখন ভারতের হাতে

বিশ্বের দ্রুততম এবং ভয়ংকরতম জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র (অ্যান্টিশিপ মিসাইল) এখন ভারতের হাতে। বৃহস্পতিবারই শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। রাশিয়া ও ভারতের যৌথ প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র ভূমি, জাহাজ, সাবমেরিন বা যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য। এ অঞ্চলে চীন ও পাকিস্তানের প্রভাব ঠেকাতে নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্র ভারত নিজেদের অস্ত্র তালিকায় যুক্ত করল বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিনই সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বহু ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র তৈরির জন্য উন্নত ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং ব্যবস্থার প্রযুক্তি কিনেছে পাকিস্তান। বুধবারই এ ব্যাপারে বেইজিংআরো পড়ুন


চাঁদা না দেয়ায় নববধূকে ধর্ষণের ঘটনায় মামলা

নরসিংদীর রায়পুরায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতে নববধূর স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও নববধূর পরিবার জানায়, গত ১৪ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। মঙ্গলবার রাতে ওই নবদম্পতি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে স্থানীয় ফারুক ওরফে ইয়াবা ফারুকের নেতৃত্বে অলি মিয়া, স্বপন, আলম ও আনোয়ারসহ ৭-৮ জন তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে।আরো পড়ুন


যশোরে ওল ক্ষেতে মিলল ৮ রকেট লাঞ্চার

যশোরে ওল ক্ষেতে মিলল ৮ রকেট লাঞ্চার; ঝিকরগাছা উপজেলায় পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর মাঠপাড়ার একটি ওল ক্ষেত থেকে এসব রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণনগর গ্রামের কৃষক আজিজুর রহমান ওল ক্ষেতের বীজতলা তৈরি করতে গিয়ে এই রকেট লাঞ্চারের সন্ধান পান। এসময় পুলিশকে জানালে তারা মাটি খুঁড়ে পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার এসআই নাজমুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে হয়তো এগুলো পাকবাহিনী পুতে রাখতে পারে।


প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় উন্নয়নশীল দেশে উত্তরণে ইউএনসিডিপি’র সনদ।উদযাপন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হতে যাচ্ছে, এটি অবশ্যই আনন্দের বিষয়। আর তাই এ মর্যাদা লাভের বিষয়টিকে সরকারের পক্ষ থেকে গতকাল দিনব্যাপী ঘটা করে উদযাপন করা হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় গণসংবর্ধনা। প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় উন্নয়নশীল দেশে উত্তরণে ইউএনসিডিপি’র সনদ। ঢাকা মহানগরীকে ১৩টি জোনে ভাগ করে বিকালে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো প্রদর্শন এবং আতশবাজি পোড়ানোর। শুধু রাজধানী নয়, বিভিন্ন উৎসবের আয়োজনআরো পড়ুন


ফেসবুক ব্যবহারকারীদের বিশ্বাসভঙ্গ করেছে আমার প্রতিষ্ঠান।-মার্ক জাকারবার্গ

ফেসবুক নিয়ে ক্রমাগত বিতর্কের পর অবশেষে মুখ খুললেন ফেসবুক প্রতিষ্ঠাতা । কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুক ভুল করেছে বলে মন্তব্য করেছেন তিনি। জাকারবার্গ বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের বিশ্বাসভঙ্গ করেছে আমার প্রতিষ্ঠান। এর জন্য আমি ক্ষমা চাইছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরকে প্রায় ৫ কোটি ভোটারের গোপন তথ্য দিয়ে দিয়েছিল ফেসবুক। চাঞ্চল্যকর এ তথ্য ফাঁস হওয়ার একদিন পরেই স্থানীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমা চেয়ে নেন জাকারবার্গ। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জাকারবার্গ লিখেছেন, ‘কেমব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত অভিযোগ নিয়ে আমি কিছু জানাতে চাই। এ ব্যাপারেআরো পড়ুন


ফ্রান্সে ম্যাক্রোন সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করেছে সরকারী কর্মচারীরা।

স্টাফ রির্পোটারঃ ট্রেন চালক, শিক্ষক, নার্স ও বিমানসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের হাজার-হাজার সরকারি কর্মচারী বৃহস্পতিবার সকাল থেকে ফ্রান্স জুড়ে এ ধর্মঘট পালিত হয়। ইমানুয়েল ম্যাক্রোন গত বছর সরকার গঠনের পর দেশের সর্ববৃহত রাষ্ট্রীয় রেলওয়ে-এস এন সি এফ ও অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের সুযোগ সুবিধা হ্রাস, সরকারি চাররির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ, শ্রমিক ছাঁট্ইা ও নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এতে ফুঁসে ওঠে রেল ও অন্যান্য সরকারি কাজে নিয়োজিত ৫৪ লাখ শ্রমিক। পরবর্তিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী এ্যাডোয়ার ফিলিপ কোনো প্রকার সংদীয় ভোট ছাড়ায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর করাআরো পড়ুন


টঙ্গী থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

নীলফামারীতে উদ্ধার হয়েছে গাজীপুরের টঙ্গী থেকে অপহরণ হওয়া চার বছরের শিশু রাজু। এ সময় ওই অপহরণেরসাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রাম থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের মো. বহির উদ্দিন (৬৫) তার দুই ছেলে মোস্তাফিজার রহমান (৩২) ও মশিউর রহমান (২৩), একই গ্রামের আমজাদ হোসেন (৪৫)। ঘটনার সাথে জড়িত বহির উদ্দিনের অপর ছেলে মোস্তাকিম ইসলাম (৩০) পলাতক রয়েছেন। র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্তআরো পড়ুন


ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

ল্যাবে মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল রাখাসহ বিভিন্ন অভিযোগে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব ক্যামিকেল ব্যবহারে সঠিক টেস্ট রিপোর্ট পাওয়া সম্ভব নয় বলে মনে করেন চিকিৎসকরা। হাসপাতালটির সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষ বলছেন, অভিযোগগুলো আমলে নিয়ে গুণগত পরিবর্তন আনা হবে। বুধবার দুপুর বারোটা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাবের ভ্রাম্যমান আদালত যৌথভাবে এই অভিযান চালায়। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ফ্রিজের তাপমাত্রা ঠিক না রাখায় ক্যামিকেল এর বক্সে পানি জমা, অনুমোদনহীন প্রতিষ্ঠানের কাছ থেকে ওষুধ কেনা ও মেয়াদোত্তীর্ণআরো পড়ুন


হৃদয়ভাঙা হারে বিদায় নিল স্কটল্যান্ড।

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আর ভাগ্যের খানিকটা সহায়তায় বিশ্বকাপে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৩২.৫ ওভারে ৫ উইকেটে ১২৫ রান করে স্কটল্যান্ড। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য স্কটিশদের দরকার ছিল ১৩১ রান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচের প্রথম বলে ক্রিস গেইলকে ফিরিয়ে দেন সাফিয়ান শরিফ। উইকেট-মেডেন দিয়ে শুরু করাআরো পড়ুন