প্রাণের ৭১

Saturday, October 24th, 2026

 

অশান্ত পাহাড়: সংকটের উৎস ও স্থায়ী সমাধানের পথ: মোহাম্মদ হাসান

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও কৌশলগত গুরুত্বের এক অনন্য ভূখণ্ড। কিন্তু সবুজ পাহাড়ের আড়ালে দীর্ঘদিন ধরে জমে আছে রাজনৈতিক অবিশ্বাস, ভূমি বিরোধ, জাতিগত উত্তেজনা, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার এবং সশস্ত্র তৎপরতার জটিল সংকট। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের পরও প্রত্যাশিত শান্তি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিভিন্ন সময়ে সংঘাত, প্রাণহানি, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার ঘটনা সেই বাস্তবতাকেই সামনে নিয়ে আসে। পাহাড়ের সংকটকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে এর গভীরতা অনুধাবন করা সম্ভব নয়। এখানে রাজনৈতিক অধিকার, ভূমির মালিকানা, স্থানীয় প্রশাসন, জাতিগত পরিচয়,আরো পড়ুন