প্রাণের ৭১

Monday, November 2nd, 2026

 

জেলহত্যা: কারাগারের অন্ধকারে নিভে যায় চারটি প্রজ্ঞার প্রদীপ- মোহাম্মদ হাসান

১৯৭৫ সালের ৩ নভেম্বর। বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক, বেদনা ও বিশ্বাসঘাতকতার কালো অধ্যায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ আশ্রয়কেও সেদিন রক্তাক্ত করে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ৮০ দিনের মাথায় সংঘটিত এই হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি ভয়াবহ আঘাত। কেন হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে? ইতিহাসের ঘটনাপ্রবাহ, গবেষকদের বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে, তা হলো—এটি কেবল চারজন রাজনীতিবিদকে হত্যা নয়; বরং মুক্তিযুদ্ধের নেতৃত্ব, আওয়ামী লীগেরআরো পড়ুন