মীরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মীরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে আজ সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুমোদিত মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিকে ৫ আগস্টের পর মীরসরাইয়ে সংগঠনটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল হিসেবে উল্লেখ করা হয়।
মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই সদরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে অবস্থান ব্যক্ত করেন।
আয়োজকদের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এতে নব গঠিত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক গণ সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
« পরিবর্তনের পথে ঐক্যের চ্যালেঞ্জ: ৫ আগস্টের শিক্ষা ও বর্তমান বাস্তবতা -জাবেদ মোহাম্মদ (পূর্বের সংবাদ)
