প্রাণের ৭১

শোকাবহ আগস্ট: জাতির চিরবেদনার মাস— আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া

শোকাবহ আগস্ট বাঙালি জাতির শোক, বেদনা ও গভীর শ্রদ্ধার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জাতির ইতিহাসে রচিত হয় এক কলঙ্কিত অধ্যায়। এ দিনটি আজও জাতীয় শোক দিবস হিসেবে গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হয়।

শোকাবহ আগস্টের প্রথম দিনে শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আগস্ট আমাদের শুধু শোকের স্মৃতি নয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানায়। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক আমাদের অঙ্গীকার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*